বাংলা টেলিভিশনে জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় প্রথম দিকে স্থান করে নেবে, স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া(Anurager Chhowa)। চলতি সপ্তাহে প্রথম স্থান হারালেও জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি এই ধারাবাহিকের। বলা যায় উত্তরোত্তর বেড়েই চলেছে এই ধারাবাহিকের প্রতি দর্শকদের ভালোবাসা।
বলা যায় বাংলা টেলিভিশনে এখন রাজত্ব করছে স্টার জলসার এই ধারাবাহিক। তবে দর্শকের অনেকদিন ধরেই দাবি ছিল অনেক হয়েছে এবার সূর্য দীপার মিল দেখানো উচিত। অনেকেরই মত ছিল গল্পে রোমান্টিক কোনও ট্র্যাক না আসার জন্যই টিআরপি তালিকায় নেমে গেছে অনুরাগের ছোঁয়া। তবে বলা বাহুল্য এবার দর্শকদের জন্য আসছে চমকে দেওয়া সব পর্ব। সম্পর্কের এক নতুন অধ্যায়ের গল্প বলতে আসছে সূর্য-দীপা।
দীর্ঘ দিন ধরেই সূর্য-দীপার মধ্যে মিল হবে এই আশা রেখে ভক্তরা রাত সাড়ে ৯টা বাজতেই বসে পড়েন টিভির সামনে। যদিও সদাই দেখা যায় ঝগড়াঝাঁটি আর মান-অভিমান। আরে এতেই একঘেয়েমি এসেছে দর্শকদের মধ্যে। তবে দর্শকদের আগ্রহকে এবার দ্বিগুন বাড়িয়ে আসছে চমক দেওয়া পর্ব। আর নতুন ট্র্যাকে যে আবার টিআরপি তালিকায় প্রথম স্থানে উঠে যাবে ‘অনুরাগের ছোঁয়া’ তা বিলক্ষণ বুঝতে পারছেন ভক্তরা।
দীপার বিরুদ্ধে আদালতে সূর্য ডিভোর্সের লড়াই শুরু করেছিল। কিন্তু আদালত যুগলকে নির্দেশ দিয়েছে আগামী ছয় মাস তাঁদের একসঙ্গে থাকতে হবে এক ছাদের তলায়। আদালত একইসঙ্গে জানিয়েছে একেবারে স্বামী-স্ত্রীর মতো করেই থাকতে হবে তাঁদের। কেউ কাউকে অপমান অসম্মান বা ভুল বুঝতে পারবে না। কেউ কাউকে কোনওরকম দোষারোপও করতে পারবেনা। জানা যাচ্ছে, আদালতের এই রায়ের পিছনে কাজ করছে সূর্যর মা অর্থাৎ দীপার শাশুড়ি লাবন্য সেনগুপ্তর মাথাও। ভক্তদের বিশ্বাস করছেন আগামী ৬ মাস একসঙ্গে এক ছাদের তলায় থাকতে থাকতে সূর্য- দীপার মধ্যে জমে থাকা ভুল বোঝাবুঝি, মান-অভিমানের মিটে গিয়ে ভালোবাসার এক নতুন পথচলা শুরু হতে পারে। সম্পর্কের এই নতুন অধ্যায় দেখার জন্য এখন হাপিত্যেশ করে বসে ভক্তরা।






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?