তার নাম মদন মিত্র, তিনি হলেন একজন কালারফুল বয়। মাঝেসাঝেই তিনি মুখ খুলে ফেলেন আর দলকে ফেলে দেন অস্বস্তিতে। দিন কয়েক ধরে তার বেফাঁস মন্তব্যের জন্য তীব্র অস্বস্তির মুখে পড়েছে তৃণমূল আর তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা এরকমটাই জানানো হয়েছিল আজ সকালে। কিন্তু মদন মিত্রের এসব থোড়াই কেয়ার।
তিনি শুক্রবার রাতে জানিয়ে দিলেন যে তিনি আগামীকাল অর্থাৎ শনিবার দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন!একটি বেসরকারি সংবাদমাধ্যমের লাইভে দেখা গেল নিজের বিয়ের কেনাকাটা করতে কেয়া শেঠ এক্সক্লুসিভে পৌঁছে গেছেন মদন মিত্র নিজেই। সেখানেই শোনা গেল যে তিনি নিজের মুখে বলছেন আগামীকাল আমার দ্বিতীয় বিয়ে। ‘মানুষের যদি হাত পা দুটো করে থাকে তাহলে বউ দুটো থাকতে অসুবিধা কোথায়?’ নিয়ে নিজের জন্য পাঞ্জাবি দেখলেন। আরো ঘুরে ঘুরে বিয়ের জিনিসপত্র দেখতে থাকেন মদন।
প্রচন্ড কালারফুল এই ব্যক্তিত্বকে এভাবে দেখে চমকে গেছেন সকলেই। অনেকেই বুঝতে পারছেন না যে তিনি সত্যিই কালকে বিয়ে করবেন নাকি নিছক মজা করছেন। যখন তিনি কেয়া শেঠ এক্সক্লুসিভে যান তখন সেখানে উপস্থিত ছিলেন কেয়া শেঠ স্বয়ং। কেয়া তাকে পুরো ফ্লোর ঘুরিয়ে দেখান। নতুন বউয়ের জন্য বেনারসি শাড়িও কিনতে দেখা যায় মদন মিত্র কে।
তাহলে কালকে বিয়েটা কখন করছেন মদন মিত্র? ওহ লাভলি কালকে বিয়েটা করছেন বিকাল চারটার সময় কেয়া শেঠ এক্সক্লুসিভ কালীঘাটে। আবার তিনি বলছেন যে প্রেসের লোকেরাই নাকি বিয়ের খবর চারিদিকে দিয়ে দেবে।
তাহলে কি সত্যিই শনিবার বিকাল চারটায় মদন বিয়ে করছেন? নাকি এর পেছনেও রয়েছে মদনের কোন জনসংযোগ চাল? কী মনে হচ্ছে আপনাদের জানান কমেন্ট বক্সে।
ভিডিও সৌজন্যে-বাংলা হান্ট






‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে!’ ‘সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল…তোমরা কি ওঁকে ভয় পাচ্ছো?’ সামাজিক মাধ্যমে লাগাতার সমালোচনা ও কটাক্ষের মাঝেই, স্বামী ভরতের ‘বিগ বস’-এর ক্যাপ্টেন্সির প্রশংসা করেই কাদের বিঁধলেন গর্বিত স্ত্রী জয়শ্রী?