সহ অভিনেত্রীর প্রতি ‘অতিরিক্ত যত্ন’! স্বামীকে হাতেনাতে ধরতে সেটেই হাজির নায়িকা! রূপটানকক্ষে গিয়ে দৃশ্য দেখে অবাক! টলিপাড়ার অন্দরে কোন তারকা দম্পতির সম্পর্ক ভাঙনের মুখে?

টলিপাড়ার অন্দরে এখন একটাই আলোচনা, কে কাকে নজরে রাখছে। নায়ক নায়িকাদের জীবনে সন্দেহ আর অবিশ্বাস যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে যখন সেই সম্পর্ক স্বামী স্ত্রীয়ের, তখন পরিস্থিতি আরও জটিল। কখনও শোনা যায় স্বামী নায়িকা স্ত্রীর উপর গোয়েন্দা লাগিয়েছেন। কখনও আবার উল্টো ছবি সামনে আসে। এই আবহেই নতুন করে চর্চা শুরু হয়েছে এক তারকা দম্পতিকে ঘিরে, যেখানে নাকি নায়িকা সরাসরি পৌঁছে গিয়েছিলেন শুটিং সেটে, স্বামীকে হাতেনাতে ধরতে।

স্টুডিয়োপাড়ার লোকজন অবশ্য বলছেন, এমন ঘটনা একেবারেই নতুন নয়। এর আগেও বহুবার শোনা গিয়েছে সহ অভিনেত্রী বা সহ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠতার জেরে সংসারে ফাটল ধরেছে। সেই সব ফিসফাস থেকেই নাকি এবার পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। অন্দরের খবর অনুযায়ী, আলোচিত নায়ক শুটিং সেটে এক অভিনেত্রীর প্রতি অস্বাভাবিক রকম যত্নশীল হয়ে পড়েছিলেন। শারীরিক অসুস্থতা থেকে শুরু করে ছোটখাটো বিষয়ে অতিরিক্ত খেয়াল রাখছিলেন তিনি। আর তাতেই সন্দেহের বীজ বপন হয় নায়িকার মনে।

সূত্রের দাবি, সেই খবর কানে যেতেই নায়িকা আর দেরি করেননি। সরাসরি পৌঁছে যান সেটে। শুটিংয়ের রূপটানকক্ষেই নাকি শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান। যদিও প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি নন। কিন্তু সেই দিনের ঘটনার পর থেকেই নাকি স্বামী স্ত্রীয়ের মধ্যে দূরত্ব স্পষ্ট।

লোকসমাজে যাতে প্রশ্ন না ওঠে, তাই মাঝেমধ্যে একসঙ্গে দেখা গেলেও বাস্তবে সম্পর্ক নাকি টানাপোড়েনের মধ্যে রয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো বলছে, এই দাম্পত্য সম্পর্ক ভাঙনের দোরগোড়ায়। তবে গল্পের অন্য দিকও রয়েছে। অভিনেত্রীও নাকি পিছিয়ে নেই। একদিকে স্বামীর উপর নজর, অন্যদিকে নিজেও নাকি আলাদা সম্পর্কে জড়াচ্ছেন বলে ফিসফাস।

আরও পড়ুনঃ “এক রাতেই বাড়ি ছাড়তে বলা হয়েছিল…শেষ দিন পর্যন্ত সংসার বাঁচাতে চেয়েছিলাম!” ১৯ বছরের দাম্পত্য ভাঙার পর বি’স্ফোরক অভিযোগ শ্রেয়ার! দাম্পত্য জীবনের অজানা অধ্যায় সামনে আসতেই, কী প্রতিক্রিয়া জয়জিতের?

আর সেই সম্পর্কের কেন্দ্রে নাকি রয়েছেন তাঁর ব্যক্তিগত চালক। নায়িকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নাকি চোখে পড়ছে অনেকের। এই খবর নায়কের চোখ এড়াচ্ছে না বলেই দাবি টলিপাড়ার। সব মিলিয়ে সন্দেহ, অভিমান আর পাল্টা অভিযোগে জমে উঠেছে এই তারকা দম্পতির গল্প। শেষ পর্যন্ত এই সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

You cannot copy content of this page