পদ্মশ্রী পাওয়ার পরেই প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করলেন সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষ! টলিপাড়ায় জোর জল্পনা! তাহলে কি এবার বিরোধীদলের হয়ে ভোটের ময়দানে নামবেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র?

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ পথচলার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prosenjit Chatterjee)। কয়েক দশক ধরে রুপোলি পর্দায় তাঁর নিরবচ্ছিন্ন উপস্থিতি, চরিত্র বাছাইয়ের বৈচিত্র্য এবং সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ে তোলার ক্ষমতাই তাঁকে আলাদা করে চিনিয়েছে। সেই যাত্রার স্বীকৃতি হিসেবেই বছরের শুরুতে আসছে ‘পদ্মশ্রী’ সম্মান। এই খবরে শুধু চলচ্চিত্র মহলেই নয়, সাধারণ দর্শকদের মধ্যেও এক ধরনের আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের শুরুতে মুখ্য চরিত্রে সুপারহিট হওয়া থেকে শুরু করে আজও বাংলা ছবির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা খুব কম অভিনেতার পক্ষেই সম্ভব হয়েছে। বাণিজ্যিক ছবির পাশাপাশি, বাস্তবধর্মী, গোয়েন্দা ধারার ছবিতেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন প্রসেনজিৎ। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে বহুবার। সেই দীর্ঘ, পরিশ্রমী এবং বহুমুখী অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই পদ্মশ্রী সম্মানকে দেখছে চলচ্চিত্র জগতের বড় অংশ।

আর এই আবহের মধ্যেই সম্প্রতি প্রসেনজিতের বাসভবনে সৌজন্য সাক্ষাতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির কালচারাল সেলের আহ্বায়ক এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ আরও কয়েকজন। পদ্মশ্রী প্রাপ্তির জন্য শুভেচ্ছা জানিয়ে অভিনেতার হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া এবং উত্তরীয় এবং রামের মূর্তি। যদিও পুরো ঘটনাটিই আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই তুলে ধরা হয়েছে।

তবে এই সাক্ষাৎ ঘিরে বিনোদন থেকে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে নতুন করে। কারণ ভোটের আবহে সম্প্রতি একের পর এক জনপ্রিয় তারকার বাড়িতে রাজনৈতিক নেতাদের যাতায়াত, বিগত কয়েক দিনে বিশেষ নজর কেড়েছে। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কর্মসূচির সূত্রে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। সেই সাক্ষাৎ নিয়েও তখন নানান জল্পনা তৈরি হয়েছিল।

আরও পড়ুনঃ “ওরা একসঙ্গেই তো থাকত, পাঁচতারা হোটেলে রাতও কাটিয়েছে…সেদিনও মেয়েটাই জড়িয়ে ধরছিল বারবার” ‘ননসেন’ কাণ্ডে নি’র্যাতিতাকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য ফাঁস! যৌ*ন হে’নস্থার অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার শমীকের মা-বাবার?

তারই ধারাবাহিকতায় প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতৃত্বের উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে অনেকের মনে। যদিও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরই নিজেকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার চেষ্টা করেছেন। তিনি বরং বলেছেন, তাঁর প্রধান পরিচয় একজন শিল্পী হিসেবে এবং সেই জায়গাতেই তিনি স্বচ্ছন্দ! কাজের মধ্য দিয়েই তিনি নিজের বক্তব্য রাখেন, এমন মনোভাবই এতদিন অনুসরণ করে এসেছেন অভিনেতা। তাই এই সাক্ষাৎকে তিনি ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন বলেই মনে করছেন অনেকেই।

You cannot copy content of this page