“ও আমার সন্তানের মা বলেই সব অভিযোগ মাথা পেতে নিলাম, কাদা ছোড়াছুড়িতে…” প্রাক্তন স্ত্রীর শ্রেয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! জানালেন কোন তথ্য?

দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশকের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রাক্তন স্ত্রী শ্রেয়া। বিচ্ছেদের পর শ্রেয়ার তরফে একাধিক অভিযোগ সামনে আসে। এই পরিস্থিতিতে কোনও পাল্টা বিতর্কে না গিয়ে জয়জিৎ স্পষ্ট জানিয়ে দেন, তিনি সব অভিযোগ মাথা পেতে নিতে প্রস্তুত।

আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এই বিষয়ে তাঁর আর কিছু বলার নেই। কারণ শ্রেয়া তাঁর সন্তানের মা। তাঁর কথায়, প্রাক্তন স্ত্রী যা খুশি বলতে পারেন এবং তিনি সেই সব অভিযোগ মেনেই নিচ্ছেন। কোনও রকম কাদা ছোড়াছুড়িতে জড়াতে তিনি চান না। এখন তাঁর একমাত্র লক্ষ্য ছেলে যেন ঠিকভাবে মানুষ হয়।

জয়জিৎ আরও বলেন, কোনও বক্তব্য রাখলেই নতুন করে বিতর্ক তৈরি হয় এবং সেটাকেই তিনি এড়িয়ে চলতে চান। তাই তিনি নিজেকে খারাপ বলতেও আপত্তি করছেন না। তাঁর মতে, সন্তানের মায়ের বিরুদ্ধে কোনও অভিযোগ তোলার প্রশ্নই ওঠে না এবং এই জায়গায় তিনি সম্পূর্ণ নীরব থাকতেই স্বচ্ছন্দ।

ছেলের উপর এই পরিস্থিতির প্রভাব পড়ছে কি না, সে বিষয়েও কথা বলেন অভিনেতা। জানান, ছেলে যশজিত স্বভাবতই খুব ইন্ট্রোভার্ট এবং যথেষ্ট ম্যাচিওর। মুখে কিছু না বললেও মাঝে মাঝে তার খারাপ লাগছে, তবে সে নিজেই পরিস্থিতি সামলাচ্ছে। জীবন মানেই লড়াই এবং প্রত্যেককে নিজের মতো করে সেই লড়াই লড়তে হয় বলেই মনে করেন জয়জিৎ।

আরও পড়ুনঃ “ভারতীয় সেনাবাহিনীর মতো শ্রদ্ধার পেশার নাম ভাঙিয়ে এমনটা আশা করিনি!” “দেশরক্ষকদের ঢাল করার কঠোর শাস্তি প্রয়োজন!” ফোনের ওপারে যা শুনলেন, তাতেই স্তম্ভিত মাফিন চক্রবর্তী! ভিডিও বার্তায় জানালেন কোন অস্বস্তিকর অভিজ্ঞতার কথা?

উল্লেখ্য, বিচ্ছেদের কারণ প্রসঙ্গে আগে জয়জিৎ জানিয়েছিলেন, কোনও সম্পর্কে তিক্ততা বাড়লে সেখান থেকে সরে আসাই সৎ সিদ্ধান্ত। দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় এই সিদ্ধান্ত যৌথভাবেই নেওয়া হয়েছে। একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ বা রাগ নেই বলেও তখন স্পষ্ট করেছিলেন তিনি এবং প্রাক্তন স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই বলেই জানিয়েছিলেন।

You cannot copy content of this page