ছুটি কাটাতে গিয়ে যু’দ্ধ পরিস্থিতির মধ্যে আটকে শুভশ্রী! দুবাইয়ের হোটেলের আশেপাশে বি’স্ফোরণ, ছেলে ইউভানকে নিয়ে বাইরে বেরোতে পারছেন না অভিনেত্রী! সেখানকার পরিস্থিতিতে কেমন আছেন, জানিয়েছে পরিবার?

বছরের শুরুতেই বিশ্বজুড়ে উত্তেজনা। তারই ফলে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েও অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে অভিনেত্রী ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’কে (Shubhashree Ganguly)। ছেলে ইউভানকে নিয়ে যে হোটেলে তিনি উঠেছেন, তার আশেপাশেই বি’স্ফোরণের ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক পরিস্থিতির টানাপড়েনে পশ্চিম এশিয়ার একাধিক অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি।

তাই হোটেলের বাইরে বেরোনোও আপাতত বন্ধ রাখতে হয়েছে তাঁদের। অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রবিবার দুপুরে মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তখনই জানতে পারেন, বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না। শনিবার থেকেই যু’দ্ধ পরিস্থিতির খবর পেয়ে তিনি চিন্তায় ছিলেন। প্রথমে যোগাযোগ করতে না পারলেও পরে ফোনে কথা হয়। শুভশ্রী জানান, তাঁরা নিরাপদে আছেন, তবে আশেপাশের পরিস্থিতি স্বাভাবিক নয়।

এই খবরে পরিবার স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনাটা ছিল একেবারেই পারিবারিক। পরীক্ষার পর স্কুল বন্ধ থাকায় মায়ের সঙ্গে দুবাই যাওয়ার আবদার করেছিল ছোট্ট ইউভান। সেই ইচ্ছা পূরণ করতেই মা-ছেলে বিদেশে পাড়ি দেন। বিমানবন্দরে পৌঁছোনোর কিছু সময়ের মধ্যেই আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত জটিল আকার নেয়। যু’দ্ধের প্রভাব পড়ে বিমান চলাচলেও, ফলে একাধিক উড়ান স্থগিত হয়ে যায়।

প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার আকাশপথে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমেরিকা-ইজরায়েল এবং ইরানের সং’ঘাত ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ায় বেশ কিছু বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর প্রভাবেই দুবাইয়ে আটকে পড়েছেন শুভশ্রী। তাঁর ফেরার টিকিট রয়েছে ৫ মার্চ, তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ “টাইমপাসের জন্য…সন্তান জন্ম দেওয়াটা তো কৃতিত্বের নয়!” দায়িত্ব নিতে নারাজ, অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের একাধিকবার গ’র্ভপাত নিয়ে সম্রাটের মন্তব্যে বিতর্ক! ‘কত মানুষ চেষ্টা করেও পাচ্ছে না, এরা ন’ষ্ট করছে!’ ‘দায়িত্ব পালনে অক্ষম যখন, সাবধানতা অবলম্বন করেননি কেন?’ কড়া সমালোচনায় নেটিজেনরা!

এই সময়টায় সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছোট্ট ইউভানকে নিয়েই। চঞ্চল স্বভাবের শিশুকে অনেকটা সময় ঘরের মধ্যে আটকে রাখা সহজ নয়। তবু পরিবারের সকলেই চেষ্টা করছেন ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে। শুধু যে অভিনেত্রী সেখানে আটকে তা নয়, সেই সঙ্গে আরও অনেক ভারতীয় পরিবারেরাও একই পরিস্থিতির মধ্যে পড়েছেন। আপাতত অপেক্ষা, আকাশপথ স্বাভাবিক হলে তবেই ফিরতে পারবেন তাঁরা।

You cannot copy content of this page