“এমন হবে ভাবিনি…ফেরার নিশ্চয়তা নেই” স্বামী সহ প্যারিসে আটকে সন্দীপ্তা! ইরান-ইসরাইলের যু’দ্ধ পরিস্থিতিতে, ফেরার পথ কার্যত বন্ধ! মধ্যপ্রাচ্যের অস্থিরতায় উদ্বেগ বাড়ছে! কেমন আছেন অভিনেত্রী?

মধ্যপ্রাচ্য জুড়ে টানটান অস্থিরতার আবহে আন্তর্জাতিক বিমান চলাচল থেকে যোগাযোগ পরিষেবাতেও বড়সড় প্রভাব পড়েছে। একাধিক রুট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপ ও এশিয়ার সংযোগেও জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বহু যাত্রীর উপর, যাঁদের মধ্যে রয়েছেন টলিউড অভিনেত্রী ‘সন্দীপ্তা সেন’ (Sandipta Sen) এবং তাঁর স্বামী সৌম্য মুখার্জি। গতকাল প্যারিস থেকে কলকাতায় ফেরার পরিকল্পনা থাকলেও হঠাৎই তাঁদের ফ্লাইট বাতিল হয়ে যায়, কারণ নির্ধারিত রুটটি আবু ধাবি হয়ে আসার কথা ছিল।

ফলে, আপাতত প্যারিসেই আটকে থাকতে হচ্ছে তাঁদের। আজই সন্দীপ্তা সমাজ মাধ্যমে জানান, পরিস্থিতি সম্পর্কে তাঁরা আগেভাগে কিছুই বুঝতে পারেননি। ১৮ ফেব্রুয়ারি নরওয়ে সফরে বেরিয়েছিলেন তাঁরা, সব ঠিকঠাকই চলছিল। প্যারিসে পৌঁছে কলকাতায় ফেরার প্রস্তুতি নেওয়ার পরই জানা যায়, নির্ধারিত বিমান পরিষেবা স্থগিত হয়েছে। এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করলে তাঁদের জানানো হয় ৫ মার্চ একটি বিকল্প ফ্লাইটের সম্ভাবনা রয়েছে, তবে সে ব্যাপারেও নিশ্চিত আশ্বাস মেলেনি।

এই অনিশ্চয়তার মাঝেই কখনও বিমানবন্দরে অপেক্ষা, কখনও আবার হোটেলে ফিরে যাওয়া, এভাবেই কাটছে সময়। যদিও, প্যারিস শহরে অস্থিরতার কোনও সরাসরি প্রভাব পড়েনি বলেই জানিয়েছেন সন্দীপ্তা। শহরের স্বাভাবিক ছন্দ অক্ষুণ্ণ থাকলেও সমস্যাটা তৈরি হয়েছে আন্তর্জাতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায়। কলকাতায় ফেরার সব পথ কার্যত বন্ধ! ফলে তাঁদের হাতে এখন অপেক্ষা ছাড়া অন্য কোনও বিকল্প নেই। কাজের চাপও বাড়ছে, সৌম্যকে অফিসে যোগ দিতে হবে।

আর সন্দীপ্তারও শুটিংয়ে ফেরার কথা ছিল। পরিকল্পনা ভেস্তে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শুধু সন্দীপ্তা-সৌম্য নন, আরও বহু যাত্রী বিপাকে পড়েছেন। একই অস্থিরতার জেরে দুবাইতেও বিমান চলাচল বন্ধ থাকায় সেখানেও আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও তাঁর ছেলে ইউভান চক্রবর্তী। জানা গিয়েছে, ছেলের স্কুলের ছুটি পড়ায় বেড়াতে গিয়েছিলেন তাঁরা। বর্তমানে তাঁরা নিরাপদে থাকলেও দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃ ‘ভোলে বাবা’য় সাক্ষ্য-ঝিল অধ্যায়ের ইতি, তবে নতুন ইনিংস শুরু নীলের! স্টার জলসায় নয়া প্রেমের সমীকরণে ঝড় তুলতে আসছেন তিনি! কোন গল্পে, জুটি বাঁধছেন কার সঙ্গে?

এদিকে কলকাতায় মেয়ে ইয়ালিনিকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। সব মিলিয়ে, আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব যে ব্যক্তিগত জীবনে কত দ্রুত এসে পড়তে পারে, এই ঘটনাই তার উদাহরণ। বিদেশের মাটিতে হঠাৎ আটকে পড়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে মানসিক চাপ বাড়িয়েছে হাজার হাজার মানুষের। আপাতত পরিস্থিতির উন্নতির অপেক্ষায় রয়েছেন সন্দীপ্তা ও সৌম্য। কবে স্বাভাবিক হবে বিমান পরিষেবা, সেটাই এখন বড় প্রশ্ন।

You cannot copy content of this page