“কথা-এভির সঙ্গে গঙ্গা-অর্জুনের কোনও প্রতিযোগিতাই নেই!” সাহেব-হিয়ার নতুন জুটি নিয়ে প্রতিক্রিয়া সুস্মিতার! প্রথম দিনের শুটিংয়ে হাজির ছিলেন অভিনেত্রী? ‘গঙ্গা’য় দু’জনকে একসঙ্গে দেখতে কেমন লাগছে তাঁর?

জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ (Kothha) শেষ হওয়ার পরেও দর্শকদের মনে রয়ে গেছে সেই পরিচিত জুটি, গোবরদেবী আর এভি। প্রথমে ঝগড়া, ভুল বোঝাবুঝি আর খুনসুটি দিয়ে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে গড়িয়েছিল প্রেমে আর শেষ পর্যন্ত অনেক ঝড় পেরিয়ে তা পূর্ণতা পায়। এই গল্প আর জুটির রসায়ন শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, অনেক দর্শকের কাছেই যেন বাস্তবের আবেগের সঙ্গেও মিশে গিয়েছিল। তাই ধারাবাহিক শেষ হলেও সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) এবং সুস্মিতা দে (Susmita Dey) কে ঘিরে অনুরাগীদের আগ্রহ একটুও কমেনি।

এই আবহের মধ্যেই সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের একটি ভিডিও নিয়ে সমাজ মাধ্যমে আলোচনা তুঙ্গে উঠেছিল। সেখানে একটি নাচের প্রস্তুতির সময় পাশাপাশি বসে ছিলেন সাহেব এবং হিয়া মুখোপাধ্যায় (Hiya Mukherjee)। নাচে ব্যবহৃত প্রপের উপরে উঠতেই হিয়াকে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায়, আর সেই সময় তাঁকে সামলে দিতে এগিয়ে আসেন সাহেব। ঘটনাটি খুব স্বাভাবিক হলেও, কিছু দর্শক সেই দৃশ্য দেখে অন্যরকম ব্যাখ্যা দিতে শুরু করেন।

অনেকেরই মনে হয়েছে, সাহেবের এই যত্ন যেন একটু বেশিই ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে। কেউ কেউ আবার মন্তব্য করতে শুরু করেছেন, হয়তো এবার নতুন সহঅভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতেই পুরনো সমীকরণ ভুলে যাবেন তিনি। এমনকি কিছু মন্তব্যে সুস্মিতাকে সরল মনের মানুষ বলেও উল্লেখ করা হয়েছে, যেন তাঁকে অবহেলা করা হচ্ছে এটা তারই ইঙ্গিত। যদিও এই সমস্ত প্রতিক্রিয়াই মূলত দর্শকদের অনুমান এবং আবেগ থেকেই তৈরি হয়েছে বলাই ভালো। তবে, এই বিষয়ে সুস্মিতার মনোভাব কিন্তু একেবারেই আলাদা।

তিনি এই নতুন জুটিকে প্রতিযোগিতা হিসেবে দেখতে নারাজ। তাঁর মতে, কথা-এভির গল্প আর নতুন ধারাবাহিকে গঙ্গা-অর্জুনের সমীকরণ দুটোই আলাদা গল্প, তাই তুলনার কোনও প্রশ্নই ওঠে না। বরং তিনি নিজেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন প্রথম পর্ব দেখার জন্য। তাঁর কথায়, সাহেব ও হিয়াকে একসঙ্গে পর্দায় দেখতে খারাপ লাগছে না। বরং নতুন সমীকরণ কেমন দাঁড়ায় সেটা দেখার কৌতূহলই বেশি। প্রসঙ্গত, বাস্তবের সম্পর্কের জায়গাতেও তিনি পরিষ্কার করেছেন।

আরও পড়ুনঃ “রাহুলের মতো অসৎ ছেলে নেই!” “রাজের জন্য মা’নসিকভাবে ভেঙে পড়েছিলাম, প্রতিদিন মনে হতো…” ১৮ বছর পর সুপারহিট ছবির নেপথ্যের বিতর্ক নিয়ে মুখ খুললেন রাহুল অরুণোদয়! ‘চিরদিনই তুমি যে আমার’ সফল, তবু কেন নায়ককে নিয়েই তিক্ততা রাজের?

তাঁর কথায়, সাহেবের সঙ্গে যেমন তাঁর ভাল বন্ধুত্ব রয়েছে, তেমনই হিয়ার সঙ্গেও তাঁর সম্পর্ক যথেষ্ট আন্তরিক। এদিকে, প্রিয় বন্ধুর প্রথম দিনের শুটিং দেখতে তিনি যাননি, কারণ তখন নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। ওয়েব সিরিজের শুটিং চলছিল তাঁর, তাই সময় মেলেনি। খুব শিগগিরই তাঁকে আবার নতুন কোনও ধারাবাহিকে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে, যদিও এই বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তিনি। আপাতত সাহেব ও হিয়ার জুটির জন্য শুভকামনাই জানাচ্ছেন সুস্মিতা।

You cannot copy content of this page