ডিভোর্সের পর এক রাতের সম্পর্কই বদলে দিল জীবন! বয়সে ছোট প্রেমিকের সঙ্গে প্রথম দেখাতেই ঘনি’ষ্ঠতা, পরে তাকেই জীবনসঙ্গী বানালেন অভিনেত্রী! কেরিয়ার বাঁচাতে এত বছর লুকিয়েছিলেন সেই সম্পর্ক, অবশেষে সত্যিটা প্রকাশ্যে!

বিনোদনের ঝলমলে জগতের গল্পে সাফল্য আর আপস, দুটোই প্রায় পাশাপাশি হাঁটে। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যাঁরা দীর্ঘ কেরিয়ারে অসংখ্য ছবিতে কাজ করেছেন, কিন্তু সব ছবি সমানভাবে প্রশংসা বা সাফল্য পায়নি। কখনও কখনও শুধু কাজ চালিয়ে যাওয়ার জন্য কিংবা আর্থিক প্রয়োজনেই এমন কিছু ছবিতে অভিনয় করতে হয়েছে, যেগুলো নিয়ে পরে খুব একটা গর্ব করার সুযোগ আর হয়নি। তবু কাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সেই সময়গুলো পার করে এগিয়ে গিয়েছেন সেই অভিনেত্রী (Famous Actress)

আজ অবশ্য বড়পর্দা থেকে অনেকটাই দূরে, কিন্তু টেলিভিশনের পর্দায় এখনও পরিচিত মুখ। অভিনয়ের জগতে তাঁর শুরুটা হয়েছিল অন্য এক পথ ধরে। মডেলিংয়ের দুনিয়ায় কাজ করতে করতেই ধীরে ধীরে বিজ্ঞাপনের সুযোগ আসে। সেখান থেকেই অভিনয়ের দরজা খুলে যায়। কেরিয়ারের গতি যখন একটু একটু করে বাড়ছে, ঠিক তখনই ব্যক্তিগত জীবনে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি।

বিবাহবিচ্ছেদের পর একসময় মনে হয়েছিল, আর কোনও দিন হয়তো নতুন করে সংসার করার কথা ভাববেন না। তবে, জীবনের পথ সব সময় আগেভাগে ঠিক করে রাখা যায় না। এক বন্ধুর বাড়ির ছোট্ট ডিনার পার্টিতে হঠাৎই আলাপ হয়েছিল এক তরুণ অভিনেতার সঙ্গে। দু’জনের জীবনেই তখন সদ্য সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা। তাই নতুন কোনও সম্পর্ককে গুরুতর জায়গায় নিয়ে যাওয়ার কথা কেউই ভাবেননি। প্রথম আলাপের রাতেই তাঁদের মধ্যে অদ্ভুত এক ঘনিষ্ঠতা তৈরি হয়, যেটা পরে নিজের মুখেই জানিয়েছিলেন তিনি।

সেই মুহূর্তে হয়তো কেউই ভাবেননি, এই পরিচয় এত দূর পর্যন্ত গড়াবে! সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের গভীরতাও বাড়তে থাকে। প্রথমদিকে বিয়ে না করার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত দু’জনেই সেই সিদ্ধান্ত বদলান। তবে, বিয়েটা খুব একটা প্রকাশ্যে আনেননি। কারণ তখন অভিনেত্রীর মনে হয়েছিল, নিজের থেকে বয়সে ছোট একজনকে বিয়ে করার খবর প্রকাশ্যে এলে হয়তো কেরিয়ারে তার প্রভাব পড়তে পারে। সেই সময় সামাজিক মাধ্যম এতটা সক্রিয় ছিল না বলেই বিষয়টা অনেক দিন আড়ালেই থেকে গিয়েছিল।

আরও পড়ুনঃ “নায়ক নন, তবু অসংখ্য ছবির প্রাণ” আজীবন টলিউডকে দিয়েছেন সেরাটা! তবুও প্রাপ্য সম্মান পাননি অনুপ কুমার! তীব্র অভিমানেই কি তাঁকে মৃত্যুতেও ব্রাত্য রাখে স্টুডিওপাড়া থেকে? জীবনের শেষ মুহূর্তে কেঁদে কী বলেছিলেন কিংবদন্তি অভিনেতা?

পরে অবশ্য ধীরে ধীরে সবাই জানতে পারে তাঁদের সম্পর্কের কথা। আজ এত বছর পরে ফিরে তাকালে সেই সময়টার কথা ভাবলে অভিনেত্রীর নিজেরই নাকি অবাক লাগে। যাঁর সঙ্গে এক সন্ধ্যার পরিচয়, সেই মানুষই পরে হয়ে উঠেছেন জীবনের সঙ্গী! হিন্দি টেলিভিশনের জনপ্রিয় কমেডি শোতে বিচারকের আসনে বসে যাঁকে প্রায়ই দেখা যায়, তিনিই সেই অভিনেত্রী ‘অর্চনাপূরণ সিং’ (Archana Puran Singh)। এক সময় মনের দরজা পুরোপুরি বন্ধ করে দিয়েও, সুযোগ দিয়েছিলেন ভালোবাসাকে। আজ তাতেই খুঁজে পেয়েছেন সুখ।

You cannot copy content of this page