‘বিয়ের অপেক্ষা আর বেশি নয়!’ খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে প্রতীক সেন, অভিনেতার মায়ের মন্তব্যেই সোনামণির সঙ্গে সম্পর্কের জল্পনায় সিলমোহর? কবে হবে পর্দার জুটির চার হাত এক?

টেলিপাড়ার জনপ্রিয় মুখ ‘প্রতীক সেন’কে (Pratik Sen) নিয়ে দর্শকদের আগ্রহ নতুন নয়। ছোট পর্দায় একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যেই নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। ‘খোকাবাবু’ দিয়ে ছোটপর্দায় তাঁর যাত্রা শুরু হলেও পরে ‘মোহর’ কিংবা সাম্প্রতিক ‘আমাদের দাদামণি’র মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে আরও প্রিয় হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের কৌতূহল বরাবরই চোখে পড়ার মতো।

বিশেষ করে অভিনেত্রী ‘সোনামণি সাহা’র (Sonamoni Saha) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানান আলোচনা চলছে।সম্প্রতি, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতীককে ঘিরে সেই জল্পনাই আবার নতুন করে সামনে এসেছে। অনুষ্ঠানে ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি তাঁদের মায়েরাও উপস্থিত ছিলেন। সেখানেই প্রতীক ‘প্রিয় জামাই’ হিসেবে সম্মান পান। এই প্রসঙ্গেই যখন তাঁর মায়ের কাছে জানতে চাওয়া হয় বাস্তবে কবে ছেলে জামাই হচ্ছে?

তখন তাঁর কথাতেই যেন আভাস দিয়ে দেয় ভবিষ্যতের পরিকল্পনার! তিনি বলেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, যাতে প্রতীকের জীবনে তাড়াতাড়ি সেই দিন আসে। ছেলের বিয়ে নিয়ে তিনি যে ইতিবাচক ভাবনা রাখেন, সেটাই স্পষ্ট হয় এই তাঁর প্রতিক্রিয়ায়। প্রসঙ্গত, প্রতীক এবং সোনামণির নাম একসঙ্গে উচ্চারিত হওয়ার পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিচয় ও কাজের সূত্রে তৈরি হওয়া রসায়ন। এক সময়ে ‘মোহর’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় থেকেই তাঁদের জুটি দর্শকদের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে।

পরবর্তীকালে সোনামণির অন্য ধারাবাহিক ‘এক্কা দোক্কা’তেও প্রতীক অল্প সময়ের জন্য যোগ দিলেও তাঁদের পর্দার রসায়ন এতটাই প্রশংসা পায় যে গল্পে তাঁর উপস্থিতি বাড়ানো হয়। সেই থেকেই দু’জনকে নিয়ে ভক্তদের আগ্রহ আরও বাড়তে থাকে। এমনকি এর আগেও একটি অনুষ্ঠানে প্রতীকের মায়ের সঙ্গে সোনামণিকে দেখা যাওয়ার পর আলোচনা আরও বেড়ে যায়। তখন প্রতীকের মা সোনামণির প্রশংসা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছিলেন, যা অনেকের মতে সম্পর্কের গুঞ্জনকে আরও শক্ত করেছে।

আরও পড়ুনঃ “কলকাতা ছাড়া বাঁচতে পারব না…শহরটাই অদ্ভুত ভাবে বদলে যাচ্ছে, কতদিন থাকতে পারব জানি না” আবেগঘন মন্তব্য রাজেশ শর্মার! কলকাতা নিয়ে হঠাৎ এমন কথা কেন বললেন অভিনেতা? কী পরিবর্তন দেখছেন, যে ভবিষ্যতে এই শহরে থাকা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা?

অন্যদিকে, সোনামণির ব্যক্তিগত জীবনও অনেকেরই জানা। অল্প বয়সেই তিনি বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার সুব্রত রায়কে, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি এবং পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। সেই অধ্যায় পেরিয়ে তিনি আবার নিজের জীবন ও কাজের দিকে মন দিয়েছেন। যদিও এইসব জল্পনার মাঝেও প্রতীক কিংবা সোনামণি কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু বলেননি। তাই প্রতীক এবং সোনামণিকে ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছে, তার উত্তর আপাতত সময়ই দেবে। তবে প্রতীকের মায়ের সাম্প্রতিক মন্তব্যের পর দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

You cannot copy content of this page