ছোটবেলা থেকেই গানই ছিল তাঁর ভরসা, আর সেই জায়গাটা এখনও অটুট এই কথাটাই যেন নতুন করে মনে করিয়ে দিলেন ‘দেবলীনা নন্দী’ (Debolina Nandy)। তবে, সময়ের সঙ্গে তাঁর পরিচয়ের পরিধি বদলেছে। সামাজিক মাধ্যমে তিনি যেমন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন, তেমনই নিজের ব্যক্তিগত জীবনের কিছু দিকও সামনে এসেছে। অনেকেই মনে করেন, এই খোলামেলা ভাগ করে নেওয়াটাই তাঁকে একদিকে জনপ্রিয় করেছে, আবার অন্যদিকে বিতর্কের কেন্দ্রেও এনেছে। কিন্তু এসবের মাঝেই তিনি আবার ফিরতে চাইছেন গানের জগতে, পাশাপাশি নতুন করে বড়পর্দায় অভিনয়ের সুযোগও তাঁর জীবনে এসেছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, অভিনয় করার ইচ্ছে কি আগে থেকেই ছিল, নাকি এই সুযোগটা হঠাৎ করেই এসেছে? প্রশ্নের উত্তরে খুব স্বাভাবিকভাবেই তিনি জানান, ছোটবেলায় প্রায় সকলের মতো তাঁর মধ্যেও অভিনয়ের একটা ইচ্ছে কাজ করত। প্রথমবার সিরিয়ালের অডিশনে গিয়ে লুকসেটের পর অনেকেই তাঁকে বলেছিলেন, তাঁর চেহারার মধ্যে নাকি ‘মহুয়া রায়চৌধুরী’র (Mahua Roychoudhury) ছায়া পাওয়া যায়! এই তুলনা শুনে অবাক হলেও, কোথাও যেন ভালোলাগাও কাজ করেছিল তাঁর, কারণ ছোটবেলা থেকেই ওই অভিনেত্রীকে তাঁর ভীষণ পছন্দ ছিল।
এই জায়গাটাই যেন তাঁর কাছে আরও বিশেষ হয়ে ওঠে, যখন তিনি জানতে পারেন যে প্রয়াত অভিনেত্রীর জীবনকে কেন্দ্র করে তৈরি একটি ছবিতে তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন। সেখানে তিনি অভিনেত্রীর বোনের চরিত্রে দেখা দেবেন। দেবলীনার কথায়, শুধু অভিনয়ের সুযোগ পাওয়াটাই নয়, বরং যাঁকে ছোটবেলা থেকে এতটা পছন্দ করতেন, তাঁর জীবনের সঙ্গে নিজের জীবনের কিছু মিল খুঁজে পাওয়াটাও তাঁর কাছে একধরনের আবেগের জায়গা তৈরি করেছে। এই কাজটা তাঁর কাছে তাই শুধুই একটা প্রজেক্ট নয়, বরং অনেকটা ব্যক্তিগত অনুভূতির সঙ্গেও জড়িয়ে।
তবে, এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। একাংশ সরাসরি প্রশ্ন তুলেছেন, এই তুলনা আদৌ কতটা বাস্তবসম্মত। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, মহুয়া রায়চৌধুরীর মতো সৌন্দর্য বা ব্যক্তিত্বের সঙ্গে এই তুলনা টানা ঠিক নয়। আবার অনেকে দাবি করেছেন, এমন কথা বলে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। সামাজিক মাধ্যমে এই ধরনের মন্তব্যও দেখা গেছে, কেউ বলছেন, “এত বড় মাপের অভিনেত্রীর সঙ্গে নিজের মিল খোঁজা অতিরঞ্জিত,” আবার কেউ বলছেন, “কি আবোল তাবোল কথা বলছ, কত সুন্দর দেখতে মহুয়াকে!
আরও পড়ুনঃ “ভ্লগিং তো কোনও পাপ নয়!” “ঘুম থেকে ওঠা থেকে সবকিছু শেয়ার করি না…অনেকে সারাদিন ক্যামেরা নিয়ে থাকে, আমি শুধু ভালো মুহূর্ত দেখাই” গায়িকা হয়ে ভ্লগ কেন? সংসার ভাঙার অভিযোগে ‘ভ্লগিং’ প্রসঙ্গে, নেটিজেনদের স্পষ্ট জবাব দেবলীনা নন্দীর!
তুমি তার কাছে কিছুই নও!” অন্যজনের কথায়, “এসব মিথ্যে কেন আর কে রটায়!” এদিকে, তাঁর সমর্থকেরা বিষয়টাকে একটু অন্যভাবে দেখছেন। তাঁদের মতে, একজন শিল্পী নিজের অনুভূতি বা অনুপ্রেরণার জায়গা থেকে এমন কথা বলতেই পারেন। দেবলীনা নন্দী নিজেও কোথাও গিয়ে খুব সংযতভাবেই নিজের বক্তব্য রেখেছেন। তিনি কোনও দাবি করেননি, বরং শুধু নিজের অভিজ্ঞতার কথা বলেছেন। তবে, ব্যক্তিগত জীবন, দাম্পত্য কলহ এবং নতুন করে জীবনের শুরুতেই এমন মন্তব্য, তাঁকে আবার আলোচনায় এনে দিয়েছে।






