টলিউডে এখনও কাটেনি শোকের ছায়া। অকালেই প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়’ (Rahul Arunoday Banerjee), আর তাঁর মৃ’ত্যু ঘিরে তৈরি হয়েছে একের পর এক প্রশ্ন। ‘শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃ’ত্যু’ এই খবর সামনে আসার পর থেকেই নানান দিক থেকে উঠে এসেছে ভিন্ন ভিন্ন বয়ান। কে ঠিক বলছেন, আর কোথায় ফাঁক রয়ে যাচ্ছে, সেই নিয়েই এখন জোর চর্চা। ঘটনার পর ইউনিটের একাধিক সদস্যের বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি ধরা পড়েছে।
কেউ বলছেন, শ্যুটিং শেষ হওয়ার পর একাই জলের দিকে এগিয়ে গিয়েছিলেন অভিনেতা। আবার পরিচালকের কথায় উঠে এসেছে, তখনও নাকি শ্যুটিং চলছিল এবং হাঁটু জলে দৃশ্য ধারণ করা হচ্ছিল। অন্যদিকে ইউনিট ম্যানেজারের দাবি, শ্যুটিং প্যাকআপ হয়ে গিয়েছিল, গাড়ি ছেড়ে দেওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে। এই ভিন্ন ভিন্ন বক্তব্যই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়-এর বক্তব্যও নতুন প্রশ্ন তুলেছে।
তাঁর দাবি, চিত্রনাট্যে সমুদ্রের গভীর জলের কোনও দৃশ্যই ছিল না এবং অভিনেতাকে জলে নামতে বারণও করা হয়েছিল। কিন্তু অন্যদিকে পরিচালকের বয়ানে শ্যুটিং চলাকালীন জলেই দৃশ্য ধারণের কথা উঠে আসছে। ফলে, আসলে কী পরিস্থিতিতে রাহুল জলে নামলেন, তা নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই তদন্ত শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পরিবারের পক্ষ থেকেও গভীর শোকের মধ্যে দেহ গ্রহণের প্রস্তুতি চলছে। জানা গেছে, তাঁর ম’রদে’হ আনতে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা। টলিউডের সহকর্মীরাও এখনও এই আকস্মিক ঘটনাকে মেনে নিতে পারছেন না। সোমবার হওয়ার কথা ছিল ময়নাতদন্ত, এবার সামনে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট আর সেখানেই মিলেছে চমকে দেওয়ার মতো তথ্য।
আরও পড়ুনঃ “জা’নোয়ারেরও অধম, জু’তিয়ে সিধে করা উচিত…বামপন্থী হতেই পারে, কারুর পাকা ধানে মই দিতে যায়নি!” রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃ’ত্যুতে রাজনৈতিক আদর্শ টেনে, নেটিজেনদের অশ্লীলতা ও উল্লাসে তোপ কুণাল ঘোষের!
রিপোর্ট অনুযায়ী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর ফুসফুসে বিপুল পরিমাণ বালি ও নোনা জল পাওয়া গেছে, যার ফলে তা অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল। চিকিৎসকদের মতে, তিনি খুব অল্প সময় নয়, বরং দীর্ঘ সময় জলের নিচে ছিলেন, প্রায় এক ঘণ্টার কাছাকাছি। শরীরে কোনও মদের উপস্থিতিও মেলেনি। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, দীর্ঘক্ষণ জলের তলায় আটকে পড়ার ফলেই শ্বাসরুদ্ধ হয়ে এই মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে, যা গোটা ঘটনার রহস্যকে নতুন করে সামনে নিয়ে এল।






“জা’নোয়ারেরও অধম, জু’তিয়ে সিধে করা উচিত…বামপন্থী হতেই পারে, কারুর পাকা ধানে মই দিতে যায়নি!” রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃ’ত্যুতে রাজনৈতিক আদর্শ টেনে, নেটিজেনদের অশ্লীলতা ও উল্লাসে তোপ কুণাল ঘোষের!