ঠিক সময়েই বন্ধ হয়ে গেল ক্যামেরা! ড্রোন শটে স্পষ্ট, শ্বেতার সঙ্গে জলে পড়লেন রাহুল! উদ্ধার হলেন নায়িকা, তবে কেন দীর্ঘক্ষণ নিখোঁজ ছিলেন অভিনেতা? সামনে এল শিউরে ওঠা ভিডিও! প্রশ্ন উঠছে, নিছক দুর্ঘ’টনা নাকি অন্য কিছু?

টলিউডে শোকের আবহ যেন আরও গভীর হচ্ছে সময়ের সঙ্গে, কিন্তু তার মাঝেই ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়’র (Rahul Arunoday Banerjee) মৃ’ত্যুকে ঘিরে সামনে এসেছে এমন কিছু তথ্য যা গোটা ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। সোমবার হওয়ার কথা ছিল ময়নাতদন্ত, আর সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে উঠে এসেছে, অভিনেতার ফুসফুসে প্রচুর পরিমাণ বালি ও নোনা জল জমেছিল, যার ফলে তা অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল। এই তথ্য থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলছে, তিনি খুব অল্প সময় নয়, বরং দীর্ঘ সময় প্রায় এক ঘণ্টার কাছাকাছি জলের তলায় আটকে ছিলেন।

এই রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তাঁর শরীরে কোনও ম’দের উপস্থিতি পাওয়া যায়নি। অর্থাৎ ঘটনাটি নেশাগ্রস্ত অবস্থার কারণে ঘটেনি বলেই মনে করছেন চিকিৎসকরা। সব মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ জলের নিচে থাকার কারণেই শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃ’ত্যু হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়! ময়নাতদন্তের এই তথ্যের পাশাপাশি প্রকাশ্যে এসেছে সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও ফুটেজ, যা পুরো ঘটনাকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে!

জানা গিয়েছে, শুটিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে। ধারাবাহিকে গানের একটি দৃশ্য ধারণের সময় ড্রোন ক্যামেরায় শট নেওয়া হচ্ছিল, তখনই আচমকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তদন্তের কাজে ব্যবহৃত ভিডিওতে দেখা যায়, সমুদ্রের অনেকটা মাঝে চলে গিয়েছিলেন রাহুল ও শ্বেতা। হঠাৎ করেই বেসামাল হয়ে যায় রাহুল, প্রথমে অভিনেত্রীর হাতটা ধরে নিলেও পরবর্তীতে শাড়ির আঁচলে পা জড়িয়ে জলে পড়ে যান। অভিনেত্রীকে সামলাতে গিয়েই পরিস্থিতির চাপে রাহুল নিজেও উত্তাল জলে তলিয়ে যান।

ইউনিটের সদস্যরা দ্রুত অভিনেত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও, রাহুলকে তখন আর খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে ভিডিও ঘিরে। যে ক্যামেরায় এই ঘটনা ধরা পড়েছিল, সেটি ঠিক স্বেতাকে বাঁচানোর ঠিক পরে বন্ধ হয়ে যায়, বলে জানা যাচ্ছে। ফলে রাহুলকে উদ্ধার করার কোনও ফুটেজ নেই! এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে। কেন ক্যামেরা বন্ধ হল? একসঙ্গে দু’জনে জলে পড়লে, অভিনেত্রীকে বাঁচানো গেল, কিন্তু কীভাবে এতক্ষণ তিনি নিখোঁজ রইলেন রাহুল?

আরও পড়ুনঃ প্রকাশ্যে মৃ’ত্যুর আসল কারণ! ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ অবিশ্বাস্য সব তথ্য! অকালেই প্রাণ হারালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! দেহে মেলেনি এক ফোঁটাও ম’দের চিহ্ন, অভিনেতার ম’র্মান্তিক পরিণতির জন্য দায়ী কে?

এসব প্রশ্ন এখন তদন্তের কেন্দ্রে। শ্যুটিং ইউনিটের বিভিন্ন সদস্যের বক্তব্যেও অসঙ্গতি থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি অস্বাভাবিক মৃ’ত্যু নাকি পরিপল্পিত খু’ন? ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রত্যেকের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তার উত্তর সময়ের হাতে। তবে, একজন জনপ্রিয় অভিনেতার এমন আকস্মিক মৃ’ত্যু বাংলা বিনোদন জগতের জন্য বড় ধাক্কা। কিন্তু তার থেকেও বড় হয়ে উঠছে এই ঘটনার অজানা দিকগুলো, যেগুলোর উত্তর খুঁজছে এখন সকলেই।

You cannot copy content of this page