“নিরাপত্তা কি এতদিন দিচ্ছিলাম না আমরা?” “কেউ নিরাপদ ছিল না, এটা মানতে নারাজ!” রাহুলের মৃ’ত্যুর পর টলিপাড়ায় শুরু সুরক্ষা বিতর্ক, শিল্পীদের কর্মবিরতির মাঝেই বি’স্ফোরক মন্তব্য রাজ চক্রবর্তীর!

বাংলা ইন্ডাস্ট্রিতে এক মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু ঘিরে তৈরি হয়েছে তীব্র প্রশ্ন। ২৯ মার্চ সন্ধ্যায় এই দুঃসংবাদ সামনে আসার পর থেকেই শিল্পী মহলে উদ্বেগ বাড়ছে। অনেকেই বলছেন, এই দুর্ঘটনা এড়ানো যেত কি না তা খতিয়ে দেখা দরকার। মূল প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। শুটিং সেটে প্রয়োজনীয় সুরক্ষা ছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে। প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়েও উঠছে একের পর এক প্রশ্ন। কিন্তু এখনও স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি।

এই ঘটনার পরেই প্রযোজনা সংস্থার কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবুও সঠিক তথ্য বা ব্যাখ্যা সামনে আসেনি বলে অভিযোগ। এর ফলে ক্ষোভ বাড়ছে শিল্পী মহলে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শিল্পীরা একজোট হয়েছেন। রাহুলের মৃত্যুর বিচার চেয়ে কর্মবিরতির ডাকও দিয়েছেন তারা। অনেকেই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। শিল্পীদের একাংশ জানিয়েছেন, তারা আর ঝুঁকি নিয়ে কাজ করতে চান না। নিরাপদ পরিবেশ ছাড়া কাজ নয়, এমন দাবিই জোরালো হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই আলোচনায় এসেছে পরিচালক রাজ চক্রবর্তীর নাম। শিল্পীদের মিছিলে তাকে দেখা যায়নি বলে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে তিনি নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন। বর্তমানে তিনি প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন রাজ। তবে পুরো বিষয়টি তিনি জানেন এবং নজর রাখছেন বলেও জানান। তিনি বলেন, ৭ এপ্রিল থেকে শিল্পীদের কর্মবিরতির সিদ্ধান্তের কথাও তার জানা আছে। কিন্তু টলিপাড়ায় একেবারেই নিরাপত্তা নেই, এই অভিযোগ তিনি মানতে নারাজ।

রাজ চক্রবর্তী বলেন, এতদিন ধরে কাজ হয়েছে, তখন কি কেউ নিরাপদ ছিলেন না? তার মতে, একটি দুর্ঘটনা ঘটেছে ঠিকই, তবে সেটিকে কেন্দ্র করে পুরো ব্যবস্থাকে অস্বীকার করা ঠিক নয়। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বজায় রেখে কাজ করা হয়েছে। প্রত্যেক শুটিংয়ে নিয়ম মেনেই অনুমতি নিয়ে কাজ করা হয়। তিনি আরও বলেন, একজন পরিচালক হিসেবে অনেক মানুষের দায়িত্ব তার উপর থাকে। তাই নিরাপত্তার বিষয়টি তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন। তবে প্রয়োজন হলে আরও উন্নতি করা যেতে পারে বলেও মত দেন তিনি।

আরও পড়ুন: “এই ঘটনার পর আর কাজ করতে পারছি না, রাহুলের মৃ’ত্যু আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে” নিরপেক্ষ তদন্ত হোক, এটাই চাওয়া! অম্বরীশের পর এবার লীনার ধারাবাহিক ছাড়লেন রাজন্যা মিত্র! প্রযোজনা সংস্থাকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী?

শুটিংয়ের সময় আউটডোরে নিরাপত্তা ছিল কি না, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন রাজ। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, সব ক্ষেত্রেই সুরক্ষা ব্যবস্থা রাখা হয়। নিয়ম মেনে সব কাজ করা হয় বলেই দাবি তার। যদিও শিল্পীদের একাংশ এখনও আশ্বস্ত নন। তাদের দাবি, ভবিষ্যতে যেন আর কোনও এমন ঘটনা না ঘটে। তাই আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। এই ইস্যুতে ইন্ডাস্ট্রির ভেতরে আলোচনা চলছেই। এখন দেখার, পরিস্থিতি কোন দিকে এগোয় এবং কীভাবে সমাধান হয় এই সংকট।

You cannot copy content of this page