টলিউডে সম্প্রতি ঘটে যাওয়া এক ম’র্মান্তিক ঘটনা পুরো ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছে। গত ২৯ মার্চ, তালসারিতে শুটিং করতে গিয়ে অকাল প্রয়াণ ঘটে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। রাহুল যেমন ছিলেন মঞ্চের প্রাণবন্ত এক মুখ, যাঁর হাস্যোজ্জ্বল উপস্থিতি অনেকেই মেনে নিতেন এক ধরনের শক্তির উৎস হিসেবে। কিন্তু তাঁর মৃ’ত্যু নিয়ে এখন যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা একেবারে ইন্ডাস্ট্রির শান্তিপূর্ণ পরিবেশে আগু’নের মতো ছড়িয়ে পড়েছে। মৃ’ত্যুর প্রকৃত কারণ কী এবং কেন কেউ দায় নিতে চাইছেন না? এই প্রশ্ন এখন সবার সামনে।
রাহুলের মৃ’ত্যুর পর যে তদন্তের দাবি উঠেছে, সে ব্যাপারে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন টলিউডের অনেক শিল্পী। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ এখনও এই ঘটনার ব্যাপারে কোনও স্পষ্ট বক্তব্য দেয়নি, যার ফলে শোকের মধ্যে এক ধরনের অবিশ্বাসও সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর প্রযোজনা সংস্থার প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে একাধিক তারকা সিদ্ধান্ত নিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত রাহুলের মৃ’ত্যুর সঠিক তদন্ত হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই সংস্থার সঙ্গে কাজ করবেন না। এর ফলে ‘চিরসখা’সহ কিছু ধারাবাহিক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
যা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ভিভান ঘোষ, যিনি ‘ম্যাজিক মোমেন্টস’ এর প্রযোজনায় নির্মিত ধারাবাহিক ‘চিরসখা’-তে কাজ করতেন, বলতে গেলে এক ধরণের প্রতিবাদ করেই দিন দুয়েক আগে সমাজ মাধ্যমে জানিয়েছিলেন, তিনি এই সংস্থার সঙ্গে কাজ করতেন বলে খুবই গর্বিত। তিনি বললেন, এখানে কাজ করতে গিয়ে তার যে অভিজ্ঞতা ছিল, তা অন্য কোথাও সম্ভব নয়। এখানকার আর্টিস্টদের প্রতি যে সম্মান জানানো হয়, তা অন্যান্য সংস্থায় খুঁজে পাওয়া দুষ্কর। তবে, রাহুলের মৃ’ত্যুর পর সংস্থার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠছে।
তাঁর কথায়, রাহুলের মৃ’ত্যু পুরো ইন্ডাস্ট্রির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। এদিকে, এই পরিস্থিতিতে একেবারে স্বাভাবিকভাবেই পুরো টলিউডে বিতর্কের ঝড় ওঠে। যেহেতু প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও স্পষ্ট ব্যাখ্যা আসেনি, শিল্পীরা এই বিষয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন এমন একটি ধারণা তৈরি হয়েছে। কিন্তু গতকাল, এই পরিস্থিতির পটভূমিতে এক চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টলিউডের সমস্ত স্তরের শিল্পী একত্রিত হয়ে একটি বৈঠকে বসেন, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, যতক্ষণ না রাহুলের মৃ’ত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে, ততক্ষণ লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় কাজ করা যাবে না।
আরও পড়ুনঃ “চাকরি নেই, শিক্ষা আর শিল্প তো দূরের কথা, এত কষ্টে থাকেও মানুষ তারকাদের দেখেই বিশেষ দলে ভোট দিচ্ছেন” বিনোদন জগতের কাছে হারিয়ে যাচ্ছে মূল্যবোধ, বি’স্ফোরক অভিনেত্রী শ্রীলেখা মিত্র! সাধারণ মানুষের বিকৃত মানসিকতা কি সমাজের বিপদ?
এমনকি, ‘ম্যাজিক মোমেন্টস’কে শাস্তি হিসেবে ব্যানও করে দেওয়া হয়েছে। তবে, যখন সবাই এই আন্দোলনের পক্ষ নিয়েছেন, তখন ভিভান ঘোষ আবার লীনার পক্ষে মুখ খুললেন, “বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায়, একটু জানাবেন? আজ থেকে ‘চিরসখা’-র সবাই বেকার। আমাদের কি দোষ ছিল, বলুন তো?” অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ফের শুরু হয়েছে সমালোচনা। কেউ বলছেন, “আপনি তো ভালো জানবেন,সরকারি অনুষ্ঠানে আপনি তো পরিচিত মুখ!” তো অন্যজনের কথায়, “ম্যাজিক মোমেন্টস ছাড়া আর কেউ কাজ দেয় না নাকি? একটা প্রতিবাদ চলছে আপনারই সহকর্মীর জন্য, মিনিমাম দায়িত্ববোধটুকু পালন করতে হবে না?”






