জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার শুরু থেকেই নানা বিতর্ক আর সমস্যার মুখে পড়েছে। এই ধারাবাহিক ঘিরে বারবার উঠে এসেছে জনপ্রিয় অভিনেতা জিতু কমলের নাম। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে তিনি দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছেন। কিন্তু এই ধারাবাহিকের সেটে একের পর এক ঘটনার জেরে বারবার বিতর্কের কেন্দ্রে চলে আসছেন তিনি, যা নিয়ে দর্শকমহলেও কৌতূহল বাড়ছে।
শুরুতেই সমস্যার সূত্রপাত হয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং জিতুর মধ্যে মনোমালিন্য নিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দিতিপ্রিয়াকে শেষ পর্যন্ত ধারাবাহিকটি ছাড়তে হয়। তিনি নিজেই জানিয়েছিলেন, এই প্রজেক্টটি নিয়ে তিনি ভীষণ আগ্রহী ছিলেন এবং এর জন্য অন্য বড় কাজের সুযোগও ছেড়ে দিয়েছিলেন। তাঁর জায়গায় পরে যোগ দেন অভিনেত্রী শিরিন পাল। প্রথমদিকে শিরিন ও জিতুর সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ বলেই মনে হয়েছিল, যা দর্শকরাও লক্ষ্য করেছিলেন।
এরই মধ্যে আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর মৃত্যু নিয়ে প্রতিবাদ জানাতে জিতুকে নিজের ছবিতে মালা পরিয়ে একটি পোস্ট করতে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। বিশেষ করে অভিনেত্রী পায়েল দে প্রকাশ্যে এই বিষয় নিয়ে কটাক্ষ করেন। সেই পোস্টে দিতিপ্রিয়ার লাইক এবং শিরিন পালের লাভ রিঅ্যাক্ট নজরে আসে, যা দেখে অনেকেরই ধারণা হয় যে ইন্ডাস্ট্রির একাংশ একদিকে, আর জিতু একা অন্যদিকে দাঁড়িয়ে রয়েছেন।
বিতর্ক আরও ঘনীভূত হয় যখন দিতিপ্রিয়া ফের সোশ্যাল মিডিয়ায় একটি ইংরেজি পোস্ট শেয়ার করেন— “When a Clown Moves into a Palace, He doesn’t become a King, The Palace becomes a Circus.” যার বাংলা অর্থ দাঁড়ায়, “একজন ভাঁড় যদি প্রাসাদে গিয়ে ওঠে, সে রাজা হয়ে যায় না, বরং প্রাসাদটাই সার্কাসে পরিণত হয়।” এই পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়, এবং অনেকেই মনে করেন এটি পরোক্ষভাবে কাউকে উদ্দেশ্য করেই লেখা।
আরও পড়ুনঃ কোয়েল মল্লিক থেকে সৌমিতৃষা, রচনা ও ঊষসী, বাংলার নির্বাচনী প্রচারে ব্যস্ত টলিউড অভিনেত্রীরা! গরমে কষ্টের মধ্যেও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি, নিজেদের সুস্থ রাখছেন কীভাবে? ভোট উপলক্ষে, খাদ্য তালিকায় নতুন সংযোজন কী কী?
তবে এইসব ঘটনার পর চুপ থাকেননি জিতু কামাল। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ ছবির পোস্টার শেয়ার করে লেখেন—“To be a clown is a tough job, do you know? I hope not… The certificate doesn’t show you are wise…” যার বাংলা অর্থ, “ভাঁড় হওয়া খুব কঠিন কাজ, তুমি কি জানো? আশা করি জানো না… শুধু সার্টিফিকেট থাকলেই কেউ জ্ঞানী হয়ে যায় না।” এই পাল্টা বার্তার পর থেকেই পরিষ্কার, ব্যক্তিগত এই দ্বন্দ্ব আর আড়ালে নেই বরং তা এখন প্রকাশ্যেই চলে এসেছে, যা নিয়ে সাধারণ দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে।






