রাজ্যে ফুটেছে পদ্মফুল, পালটি খেলেন কাঞ্চন মল্লিক? ভোটের টিকিট দেয়নি তৃণমূল, বঞ্চিত হয়ে নতুন সরকারের দরবারে কোন আকাঙ্ক্ষা মেটানোর আর্জি অভিনেতার? হাওয়া বদলাতেই, কী বললেন বিদায়ী বিধায়ক?

বাংলার রাজনীতিতে বড় পালাবদলের পর নতুন করে আলোচনায় উঠে এলেন অভিনেতা তথা উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিক। ৪ মে ভোটের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক ছবিতে বড় পরিবর্তন দেখা যায়। ২০৭টি আসনে জিতে গেরুয়া শিবির ক্ষমতার কেন্দ্রে উঠে আসে। এই ফল প্রকাশের পর রাজনৈতিক মহল যেমন সরগরম, তেমনই টলিপাড়াতেও শুরু হয়েছে নানা আলোচনা। বহু তারকা প্রকাশ্যে বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় নাম উঠেছে কাঞ্চন মল্লিকেরও। যদিও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিট পাননি, তবু ফল ঘোষণার পর তাঁর পোস্ট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

রাজনৈতিক বদলের মাঝেই তাঁর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। এদিন সমাজ মাধ্যমে কাঞ্চন মল্লিক লেখেন, “আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা নতুন সরকার গড়তে চলেছেন। এটা মানুষের রায়।” এরপর তিনি আরও জানান, “হয়তো মানুষের অনেক অভিযোগ, অনুযোগ, না পাওয়া, হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছে।” তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কি রাজনৈতিক অবস্থান বদলালেন? যদিও সেই বিষয়ে তিনি আলাদা করে কিছু বলেননি। তবে ভোটের ফলের পর সাধারণ মানুষের রায়কে সম্মান জানিয়ে তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

তাঁর এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। শুধু শুভেচ্ছা জানিয়েই থামেননি কাঞ্চন। নতুন সরকারের কাছে তিনি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন। পোস্টে অভিনেতা লেখেন, “আমি আশা রাখব নতুন সরকার মানুষের পাশে থেকে কাজে থেকে সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করবে।” এরপর তিনি আরও বলেন, “শুধু এটুকুই চাইবো একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক শান্তির পথ ধরে, হিংসার পথ ধরে নয়।” এই বক্তব্যের পর অনেকেই বলছেন, তিনি রাজনৈতিক নেতা হিসেবে নয়, সাধারণ নাগরিকের অবস্থান থেকেই কথা বলেছেন।

বাংলার বর্তমান পরিস্থিতিতে শান্তির আবেদনও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তাঁর বার্তা নিয়ে এখন রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। এরই মধ্যে গত সোমবার ভোটের ফলাফলের উত্তেজনার মাঝে কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে ঘিরে অন্য এক গুঞ্জন ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যমে দাবি করা হয়, শ্রীময়ী নাকি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। এমনও শোনা যায়, ৫৮ বছর বয়সে নাকি তৃতীয়বার বাবা হতে চলেছেন কাঞ্চন মল্লিক। এই খবর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয় তুমুল চর্চা। পরে বিষয়টি নিয়ে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট প্রতিক্রিয়া দেন।

আরও পড়ুনঃ “আমি আঁচ করতে পেরেছিলাম…” পালাবদলের আভাস পেয়েই কি আগেভাগেই ছেড়েছিলেন তৃণমূল? নির্বাচনের ফলাফল দেখে মুখ খুললেন চিরঞ্জিত চক্রবর্তী! “নেত্রী চাইলে ক্ষতি কম হতো” প্রকাশ্যে মমতাকে তুলোধোনা করে কী বললেন বর্ষীয়ান অভিনেতা?

ভুয়ো জল্পনা নিয়ে তিনি বিরক্তিও প্রকাশ করেন। শ্রীময়ী বলেন, “কৃষভির জন্মের সময় আমার সিজার হয়েছিল। দু’বছর না হলে তো ডাক্তারই পারমিশন দেবেন না দ্বিতীয়বার মা হওয়ার।” এরপর তিনি বলেন, “এসব খবর যারা ছড়াচ্ছে তারা নেহাত বোকা। আর তাছাড়া, আমি যদি দ্বিতীয়বার মা হই, তাতে তো অন্য কারওর অসুবিধা হওয়ার কথা নয়।” তিনি আরও জানান, “যেখানে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আজ সকাল থেকে উত্তেজনা তুঙ্গে, সেখানে আমার এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। কী অদ্ভুত!” ফলে ভাইরাল হওয়া জল্পনায় কার্যত ইতি পড়েছে।

You cannot copy content of this page