“মনামী আর সোনামণি তো আলুর মতো! এদিকে ভরত দাকে বেরিয়ে যেতে হল, আর এরা এতদিন ধরে টিকে আছে কী করে কে জানে?” বিগ বস বাংলার ঘরে দুই জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীর খেলায় বিরক্ত কনীনিকা বন্দ্যোপাধ্যায়! শুধু জনপ্রিয়তা থাকলেই হয় না, নিজের উপস্থিতি বোঝানোর প্রয়োজন নিয়ে চাঁচাছোলা ভাষায় কী বললেন অভিনেত্রীর?

‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) দুর্গে প্রতিযোগীদের লড়াই যত এগোচ্ছে, ততই বাড়ছে দর্শকদের মধ্যে উত্তেজনা। শুধু সাধারণ দর্শক নন, শোয়ের প্রতিযোগীদের খেলা নিয়ে আলোচনা করছেন টলিউডের তারকারাও। অনেকেই নিয়মিত এই রিয়্যালিটি শো দেখছেন এবং নিজেদের পছন্দের প্রতিযোগীদের সমর্থন করছেন। তবে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের (Koneenica Banerjee) মুখে শোনা গেল সম্পূর্ণ অন্য সুর। ‘বিগ বস বাংলা’ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে শোয়ের খেলা তাঁর একেবারেই ভালো লাগছে না। শুধু অনুষ্ঠান নিয়ে অসন্তোষ প্রকাশ করেই থেমে থাকেননি অভিনেত্রী। সরাসরি নাম করে দুই প্রতিযোগী মনামী ঘোষ এবং সোনামণি সাহাকে নিয়েও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, “ওরা আলুর মতো, এতদিন টিকছে কী করে!”
কনীনিকার এই মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে বিগ বসের দর্শকমহলে।

মনামী ঘোষ বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ এবং দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী। অন্যদিকে সোনামণি সাহারও নিজস্ব জনপ্রিয়তা রয়েছে দর্শকদের মধ্যে। তবে কনীনিকার মতে, শুধু জনপ্রিয়তা থাকলেই বিগ বসের ঘরে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। এই খেলায় নিজের উপস্থিতি বোঝানোর জন্য প্রয়োজন সঠিক গেম প্ল্যান এবং লড়াই করার মানসিকতা। শুরুর দিকে মনামীকে কিছুটা সক্রিয়ভাবে খেলতে দেখা গেলেও পরবর্তী সময়ে তাঁর খেলায় সেই আগ্রাসন আর চোখে পড়েনি। এক পর্যায়ে ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বিভিন্ন টাস্কে তাঁকে সেভাবে নিজের সেরাটা দিতে দেখা যায়নি। সোনামণির ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি বলে মনে করছেন কনীনিকা। তাঁর মতে, দুই অভিনেত্রীই প্রতিযোগিতায় থাকলেও নিজেদের খেলার মাধ্যমে বিশেষ কোনও প্রভাব তৈরি করতে পারছেন না। অথচ দু’জনেই প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে বিগ বসের দুর্গে নিজেদের জায়গা ধরে রেখেছেন।

কনীনিকার এই অসন্তোষের অন্যতম কারণ প্রতিযোগীদের টিকে থাকার সমীকরণ। তাঁর মতে, মনামী ও সোনামণির খেলায় যখন তেমন কোনও বিশেষত্ব চোখে পড়ছে না, তখন তাঁরা কী ভাবে এতদিন প্রতিযোগিতায় রয়েছেন, তা বোঝা কঠিন। বিশেষ করে ভরত কলের মতো একজন অভিজ্ঞ প্রতিযোগীর বিদায় মেনে নিতে পারছেন না তিনি। বিগ বসের ঘরে ভরতকে বরাবরই একজন সক্রিয় প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে। ঘরের বিভিন্ন পরিস্থিতিতে তাঁর উপস্থিতি এবং অন্যদের সঙ্গে তাঁর আচরণও নজর কেড়েছিল। কিন্তু দর্শকদের ভোটের ভিত্তিতে সম্প্রতি তাঁকেই দুর্গ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। অন্যদিকে মনামী ও সোনামণি এখনও প্রতিযোগিতায় রয়েছেন। এই বিষয়টিই কনীনিকার প্রশ্ন আরও বাড়িয়ে দিয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রতিযোগীদের খেলার মান এবং তাঁদের টিকে থাকার মধ্যে যে ফারাক তৈরি হয়েছে, তা তাঁর মোটেই পছন্দ হচ্ছে না।

আরও পড়ুনঃ “আমাকে যারা পছন্দ করে না, তাঁদের নন্দিনীর মতো একটা বউ হোক!” ‘আমার বাবাটা, ও পারেনা!’ বলে ফুঁপিয়ে কান্না নন্দিনীর, পাল্টা জবাবে একি কাণ্ড ঘটালেন ‘বং গাই’ কিরণ দত্ত? ফাঁস করলেন পুরনো চ্যাট! সামনে এল কোন চাঞ্চল্যকর তথ্য?

এই প্রসঙ্গে কনীনিকা নিজের বক্তব্যে বলেন, “মনামী কী করছে আমি জানি না, কোনও গেম প্ল্যান নেই, কিছুই নেই। একইভাবে সোনামণিরও তাই। ওরা আলুর মতো, সব কিছুতেই আছে। ওরা এতদিন কীভাবে টিকল জানি না। এদিকে ভরত দাকে বেরিয়ে যেতে হল!” তাঁর এই মন্তব্যে দুই অভিনেত্রীর খেলার ধরন নিয়ে অসন্তোষ যেমন প্রকাশ পেয়েছে, তেমনই ভরত কলের বিদায় নিয়েও হতাশা ফুটে উঠেছে। এরপর অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, বিগ বসের ঘরে তাঁর পছন্দের প্রতিযোগী কে? কিন্তু সেই প্রশ্নের উত্তরে কাউকেই আলাদা করে বেছে নেননি তিনি। কনীনিকা স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে শোয়ের কোনও প্রতিযোগীকেই তাঁর বিশেষ পছন্দ হচ্ছে না। অর্থাৎ শুধু মনামী ও সোনামণি নন, সামগ্রিকভাবে প্রতিযোগীদের খেলার ধরন নিয়েই তাঁর আপত্তি রয়েছে। শোয়ের বর্তমান খেলা তাঁকে যে বিনোদন দিতে পারছে না, সেটাও বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।

You cannot copy content of this page