মোটা ফ্রেমের চশমা, বড় বড় দাঁত…ভয়াবহ চেহারা নিয়েই জিতবে মন! ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী এবার ‘বাবলি সুন্দরী’, ভাঙতে আসছেন চিরাচরিত সৌন্দর্যের ধারণা! প্রকাশ্যে স্টার জলসার নতুন ধারাবাহিকের নজরকাড়া প্রোমো! চেনেন এই নায়িকাকে? বিপরীতে নায়ক কে?

ছোটপর্দার দর্শকদের বিনোদনের জগৎকে আরও সমৃদ্ধ করতে প্রায়ই নতুন নতুন ধারাবাহিক নিয়ে হাজির হয় চ্যানেলগুলি। পারিবারিক গল্প, প্রেম, সম্পর্কের টানাপোড়েন কিংবা আবেগঘন মুহূর্ত, সবকিছুর মিশেলেই তৈরি হয় এই সিরিয়ালগুলি। দর্শকদের মন জয় করতে প্রতিটি চ্যানেলই চেষ্টা করে ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে। সেই ধারাবাহিকতায় আবারও একটি নতুন গল্প নিয়ে আসছে স্টার জলসা, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

স্টার জলসার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। নাম থেকেই বোঝা যাচ্ছে, এই গল্পে থাকবে এক মিষ্টি সম্পর্কের ছোঁয়া। মূলত একজন বাবা এবং তার ছোট মেয়েকে ঘিরেই এগোবে এই কাহিনি। আবেগ, ভালোবাসা এবং জীবনের লড়াই সব মিলিয়ে এই ধারাবাহিক দর্শকদের মনে আলাদা জায়গা করে নিতে পারে বলেই মনে করা হচ্ছে। চ্যানেলের তরফে ইতিমধ্যেই এই ধারাবাহিকের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে, যা দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। এই ধারাবাহিক নিয়ে আগেই টলিপাড়ার অন্দরে নানা খবর ছড়িয়ে পড়েছিল।

জানা গিয়েছিল, এই গল্পে ‘সিঙ্গেল ফাদার’-এর চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা হানি বাফনাকে। তার মেয়ের চরিত্রে অভিনয় করবে খুদে অভিনেত্রী শ্রীনিকা ঘোষালকের, যাকে দর্শক আগে বিভিন্ন ধারাবাহিকে দেখেছেন। এছাড়াও, হানির বিপরীতে নায়িকার ভূমিকায় থাকবেন নবাগতা অভিনেত্রী স্নেহা গুড়িয়া, যিনি রিয়্যালিটি শো থেকে নিজের পরিচিতি তৈরি করেছিলেন। গল্প অনুযায়ী, স্ত্রীর অকালমৃত্যুর পর একা হাতে মেয়েকে বড় করে তোলার সংগ্রামই হবে এই ধারাবাহিকের মূল বিষয়। গল্পে দেখা যাবে, একজন বাবার জীবনে তার মেয়েই সবকিছু।

মেয়ের হাসি, কান্না, আবদার সব সামলাতে গিয়ে তার জীবন হয়ে ওঠে চ্যালেঞ্জে ভরা। কিন্তু সেই কঠিন পথেও সে হাল ছাড়ে না। মেয়েকে ভালোভাবে মানুষ করাই তার একমাত্র লক্ষ্য। এই আবেগঘন গল্পের মাঝেই হঠাৎ করে তার জীবনে আসে নতুন এক মানুষ, যার সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে একটি সম্পর্ক। এই সম্পর্কই গল্পে নতুন মোড় আনবে। এছাড়া, প্রথম স্ত্রীর চরিত্রে দেখা যাবে অমৃতা দেবনাথকে যা গল্পকে আরও গভীরতা দেবে। তবে আজ, ৬ মে ২০২৬ তারিখে স্টার জলসার তরফে এই ধারাবাহিকের প্রথম প্রোমো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে, আর সেখানেই মিলেছে বড় চমক।

আরও পড়ুনঃ “না চাইতেই অনেক কিছু জেনেছিলাম…গরু পাচার কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বাবা” তৃণমূল হারতেই গুরুতর অভিযোগ তাপস কন্যার! ‘জানানো সত্ত্বেও কেন নেওয়া হয়নি কোনও অ্যাকশন?’ কোন ভয়ঙ্কর ঘটনা সামনে আনলেন সোহিনী পাল?

প্রোমোতে কোথাও দেখা যায়নি হানি বাফনাকে, বরং পুরোটা জুড়ে নজর কেড়েছেন নবাগতা অভিনেত্রী স্নেহা গুড়িয়া। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকেই পরিচিতি পাওয়া স্নেহা, এর আগে কয়েকটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও এই প্রথমবার নায়িকা হিসেবে সামনে আসছেন। প্রোমোতে তাঁকে একেবারে ভিন্ন মেজাজে, কমেডির ছোঁয়ায় দর্শকদের হাসাতে দেখা গেছে, যা গল্পের আসল আবেগঘন দিক থেকে খানিকটা আলাদা ইঙ্গিত দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই ধারাবাহিকের মূল গল্প ঠিক কোন পথে এগোবে? এখন দর্শকদের অপেক্ষা, কবে এই মেগা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং পর্দায় ঠিক কীভাবে ধরা দেবে ‘বাবলি সুন্দরী’র আসল গল্প।

You cannot copy content of this page