“সময় বুঝে রঙ বদলাতে ওস্তাদ, গিরগিটিও লজ্জা পাবে” দলবদলের জল্পনা ও ‘পাল্টিবাজ’ কটা’ক্ষের মাঝেই ফের বিজেপির সদস্যপদ রিনিউ করালেন রূপাঞ্জনা মিত্র? গোপন তথ্য ফাঁস হতেই, অভিনেত্রীর তীব্র সমালোচনা নেটপাড়ায়!

বাংলা টেলিভিশন ও সিনেমার পরিচিত মুখ রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra), অভিনয়ের পাশাপাশি যিনি বিগত কয়েক বছরে রাজনীতির ময়দানেও সক্রিয় হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জায়গা তৈরি করা এই অভিনেত্রী কখনও সোশ্যাল মিডিয়ায় সরব, কখনও আবার রাজনৈতিক মঞ্চে বক্তব্য রেখে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তবে তাঁর অভিনয় জীবনের চেয়েও সাম্প্রতিক সময়ে বেশি চর্চিত হয়েছে তাঁর রাজনৈতিক অবস্থান ও সেই অবস্থানের বারবার পরিবর্তন।

কিছু বছর আগে রূপাঞ্জনা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। সেই সময় বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। এমনকি রাজনৈতিক বিরোধিতার জেরে হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন তিনি। পরে অবশ্য রাজনৈতিক সমীকরণ বদলাতে না বদলাতেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। নতুন দলে যোগ দেওয়ার পর তাঁর বক্তব্যের সুরও বদলে যায়, দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং শাসকদলের সমর্থনে সরব হতে দেখা যায় তাঁকে।

এরপর ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ও চলাকালীন সময়েও তিনি তৃণমূলের হয়ে প্রচারে অংশ নেন এবং বিরোধী শিবিরের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে কটূ মন্তব্য ও হুমকির অভিযোগ তুলে সরাসরি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু ভোটের ফল প্রকাশের পর, যখন রাজ্যের রাজনৈতিক পালাবদল স্পষ্ট হয়ে ওঠে, তখন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। টলিউডের অভ্যন্তরীণ ‘লবি’ সংস্কৃতি, পক্ষপাতিত্ব ও কাজের পরিবেশ নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ বলে মনে হয়েছে।

এই পরিবর্তিত অবস্থান ঘিরেই এখন প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, সময় ও পরিস্থিতি অনুযায়ী মত বদলানো কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে অন্য কোনও হিসাব কাজ করে? কেউ আবার পুরনো বক্তব্য টেনে এনে বর্তমান মন্তব্যের সঙ্গে মিল খুঁজে দেখতে চাইছেন। যদিও রাজনীতিতে মত পরিবর্তন নতুন কিছু নয়, তবুও জনসমক্ষে থাকা ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই পরিবর্তন আরও বেশি নজর কাড়ে এটাই স্বাভাবিক।

আরও পড়ুনঃ “সব শেষ, এত তাড়াতাড়ি সবটা শেষ হবে ভাবতে পারিনি” রণজয় বিষ্ণুর পোস্ট ঘিরে চাঞ্চল্য! বিয়ের আড়াই মাসের মাথায়, শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনায় মুখর নেটপাড়া! কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা?

এরই মধ্যে সমাজমাধ্যমে নতুন করে ছড়িয়েছে আরও এক জল্পনা। নেটপাড়ার একাংশের দাবি, অভিনেত্রী নাকি ফের বিজেপির মেম্বারশিপ রিনিউ করেছেন। এমনকি কিছু পোস্টে দাবি করা হচ্ছে, তাঁর ফোন নম্বর থেকেই সেই সদস্যপদের তথ্য দেখা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী নিজে। ফলে দাবির সত্যতা নিয়ে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে, তেমনই বাড়ছে কৌতূহলও। সত্যিই কি আবার রাজনৈতিক অবস্থান বদলাতে চলেছেন রূপাঞ্জনা, নাকি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই তথ্য শুধুই জল্পনা, এখন সেই উত্তরই সময়ের অপেক্ষা।

You cannot copy content of this page