টলিউডে ফের চাঞ্চল্য ছড়াল এক ভয়াবহ দুর্ঘটনার খবর। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিংহ রায় গুরুতর পথ দুর্ঘটনার কবলে পড়েছেন বলে খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে দর্শকদের মধ্যে। জানা গিয়েছে, চলন্ত গাড়ির ব্রেক হঠাৎই বিকল হয়ে যায়। সেই সময় গাড়িতে অভিনেত্রী ছাড়াও ছিল একাধিক ছোট ছোট শিশু। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েন তিনি। গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর শেষ পর্যন্ত সেটি গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের একটি লাইট পোস্টে। দুর্ঘটনার জেরে গাড়ির কাচ ভেঙে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনায় গুরুতর আহত হন অভিনেত্রীও। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
ঘটনার সূত্রপাত হয় গাড়ি নিয়ে বেরোনোর কিছুক্ষণ আগেই। গাড়ির পুজো চলাকালীনই নেপথ্যে তৈরি হচ্ছিল বড়সড় ষড়যন্ত্র। অভিনেত্রীর অজান্তে গাড়ির ব্রেক নষ্ট করে দেওয়া হয় বলে জানা যায়। পরিকল্পনা করেই গাড়ির গুরুত্বপূর্ণ তার কেটে দেওয়া হয়েছিল। যদিও বিষয়টি সম্পর্কে কিছুই বুঝতে পারেননি তিনি। এরপর স্বাভাবিকভাবেই গাড়ি নিয়ে রওনা দেন। সেই সময় গাড়িতে ছিল কয়েকজন স্কুল পড়ুয়াও। কিছুদূর যাওয়ার পর গাড়ি থামাতে গিয়ে তিনি বুঝতে পারেন ব্রেক আর কাজ করছে না। হঠাৎ এমন পরিস্থিতিতে কী করবেন, তা বুঝে উঠতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপরই ঘটে যায় বড় দুর্ঘটনা।
দুর্ঘটনার মুহূর্তে গাড়ির ভিতরে থাকা শিশুদের নিরাপদে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায় অভিনেত্রীকে। কোনওভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে বড় বিপদ এড়ানোর চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত একটি লাইট পোস্টে ধাক্কা মেরে গাড়ি থামানোর সিদ্ধান্ত নেন। ধাক্কার জেরে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। কাচ ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে। অভিনেত্রী নিজেও গুরুতরভাবে আহত হন। তবে তাঁর সবচেয়ে বড় চিন্তা ছিল গাড়িতে থাকা ছোট ছোট ছাত্রছাত্রীদের নিরাপত্তা। দুর্ঘটনার পর তাঁদের সকলকে বাঁচানো সম্ভব হবে কি না, সেই প্রশ্নও উঠে আসে। গোটা ঘটনায় তৈরি হয়েছে টানটান উত্তেজনা।
পরে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন মোড় আসতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ভালবাসার রং রুট’-এ। মানে, বাস্তবের ঘটনা এটি নয়। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ নতুন প্রোমো প্রকাশ করেছে, যেখানে এই দুর্ঘটনার দৃশ্য দেখানো হয়েছে। ধারাবাহিকে রূপাই চরিত্রে অভিনয় করছেন মিষ্টি সিংহ রায়। সেখানে দেখা যাবে, মিশকা নামে এক চরিত্র পরিকল্পনা করে গাড়ির ব্রেক ফেল করিয়ে দেয়। এরপর যাত্রী বোঝাই গাড়ি নিয়ে বিপদের মুখে পড়ে রূপাই। পরিস্থিতি সামলাতে গিয়ে নিজের জীবনও ঝুঁকির মুখে ফেলে দেয় সে। এই দুর্ঘটনার পর রূপাই আদৌ বাঁচবে কি না, বা গাড়িতে থাকা শিশুদের নিরাপদে ফিরিয়ে আনতে পারবে কি না, সেই নিয়েই এগোবে গল্প।
আরও পড়ুনঃ প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে গিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই…, সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য! অস্বাভাবিক মৃ’ত্যু, টলিউড পরিচালক অনীক দত্তর! কী জানা গেল, কেন উঠেছিলেন তিনি ছাদে?
‘ভালবাসার রং রুট’ ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে ভিন্নধর্মী গল্পের কারণে। এখানে এক মহিলা বাস চালক এবং এক পুরুষ নার্সের সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগোচ্ছে। মুখ্য ভূমিকায় রয়েছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং মিষ্টি সিংহ রায়। এটি মিষ্টির প্রথম ধারাবাহিক হলেও শুরু থেকেই তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে। ধারাবাহিকটি সান বাংলার পর্দায় সম্প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়। বিশেষ করে রূপাইয়ের এই দুর্ঘটনার পর্ব টানা ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত দেখানো হবে বলে জানা গিয়েছে। ফলে আগামী কয়েকদিন এই ধারাবাহিক ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।






