অনীক দত্তর শেষযাত্রাও বিতর্কিত! যাঁর ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা, তাঁকে শেষ শ্রদ্ধাও জানালেন না পরমব্রত, স্বস্তিকা, সায়নী ও মীর! “ব্যাপারটা শুধুই ‘আমরা-ওরা’ নয়, ওই নিষ্প্রাণ মেরুদন্ডের মুখোমুখি হতে ভয়!” “শিরদাঁড়া বিহীন মনুষ্য রূপী প্রানী” ক্ষুব্ধ নেটপাড়ার কটাক্ষ!

প্রয়াত পরিচালক অনীক দত্তের (Anik Dutta) শেষযাত্রাকে ঘিরে গত শুক্রবার টলিপাড়ায় আবেগঘন পরিবেশ তৈরি হলেও, সেই আবহের মধ্যেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। নন্দন থেকে এনটি১ স্টুডিয়ো, তারপর কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত তাঁর শেষ বিদায়ের বিভিন্ন মুহূর্ত এখন আলোচনায়। বিশেষ করে বহু পরিচিত তারকার অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনীকের মৃ’ত্যুতে শোকপ্রকাশ করলেও অনেক পরিচিত মুখকে শেষ শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। সেই কারণেই অনেকের প্রশ্ন, টলিউডের অন্দরে দীর্ঘদিনের ‘আমরা-ওরা’ বিভাজন কি এখনও থেকেই গেছে?

নন্দনে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর দেহ আনা হলেও তথাকথিত তারকাদের উপস্থিতি ছিল খুবই সীমিত। আর সেই ছবিই এখন নেটপাড়ায় নানান ব্যাখ্যার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে শুধুমাত্র ব্যক্তিগত ব্যস্ততা নয়, বরং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সম্পর্কের দিক থেকেও দেখছেন। গতকাল সকালে নন্দনে অনীক দত্তের ম’রদেহ পৌঁছনোর পর সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। পাশাপাশি দেখা যায় অঞ্জন দত্ত, লকেট চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, অঞ্জনা বসুসহ আরও অনেককে। পরে এনটি১ স্টুডিয়োতে পৌঁছয় শেষযাত্রা। এই স্টুডিয়ো থেকেই একসময় তাঁর কর্মজীবনের শুরু হয়েছিল।

সেখানে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, বাম নেতা বিমান বসু, চন্দন সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, দেবদূত ঘোষসহ আরও অনেকে। সকলকে চমকে দিয়ে পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অভিনেতা জিৎ। এছাড়াও উপস্থিত ছিলেন অনীকের শেষ ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর নায়ক আবীর চট্টোপাধ্যায় এবং ‘অপরাজিত’ জিতু কমল। হাসপাতাল থেকে শেষযাত্রার বিভিন্ন পর্যায়েও তাঁদের দেখা গিয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যাঁরা আসেননি। অনুপস্থিতদের তালিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসর আলি, সব্যসাচী চক্রবর্তী।

আরও রজতাভ দত্ত, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিকের মতো বহু পরিচিত নাম। বিশেষ করে পরমব্রত ও স্বস্তিকার নাম বেশি করে আলোচনায় এসেছে, কারণ অনীকের জনপ্রিয় ছবিগুলিতে তাঁদের গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। দেবকে নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ, অতীতে তিনি তথাকথিত ‘ব্রাত্য’ বা বিতর্কিত বলে চিহ্নিত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। একইভাবে অনীকের ছবিকে ঘিরে অতীতে নন্দন বিতর্কের সময় তাঁর পাশে থাকা সায়নী ঘোষের অনুপস্থিতিও অনেকের নজর কেড়েছে।

যদিও অনুপস্থিত কোনও তারকাই এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। সামাজিক মাধ্যমে এই অনুপস্থিতি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, “ব্যাপারটা শুধুই ‘আমরা-ওরা’ নয় নিষ্প্রাণ ঐ মেরুদন্ড এর মুখোমুখি হতে ভয়!” আবার সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে একজন মন্তব্য করেছেন, “পরমব্রত ছেলের মুখের দিকে তাকিয়ে আসেনি।” অন্য একজনের বক্তব্য, “এই পরমব্রত, স্বস্তিকা আর সায়নীর সাথে উনি কাজও করেছেন। ওনার সবথেকে বেশি জনপ্রিয় ছবি দুটিতেই এনারা ছিলেন। ওদের না আসা অদ্ভুতভাবে চোখে লাগছে!” দেবকে উদ্দেশ্য করেও কটাক্ষ দেখা গেছে।

আরও পড়ুনঃ “সাধারণ মানুষের টাকা ছিন’তাই করে বড়লোক হওয়ার থেকে ঘৃণ্য প্রফেশন আর হতে পারে না…১০ কোটি, ১৫ কোটির বাড়ি, অজস্র সোনার গয়না আমাদের চিন্তারও বাইরে” শুধু অভিনয় করেই কি এত বিপুল সম্পত্তি? কোন তারকাকে ‘ইন্ডাস্ট্রির মানুষ’ বলতে নারাজ লাবনী সরকার?

একজন লিখেছেন, “আপনি পর্দার নায়ক হয়েই রয়ে গেলেন..রিয়েল-লাইফ নায়ক হয়ে উঠতে পারলেন না!” যদিও এই সমস্ত মন্তব্যই সামাজিক মাধ্যমের ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত এবং সেগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়াও সামাজিক মাধ্যমে বহু মানুষের মত, “ওরা এলে এই অনুষ্ঠানের পবিত্রতা নষ্ট হতো। এই অনুষ্ঠান একজন শিরদাঁড়া সোজা রেখে, সোজা কথা সোজাসুজি বলা মানুষের। সেখানে শিরদাঁড়া বিহীন মনুষ্য রূপী প্রানীদের উপস্থিতি অনভিপ্রেত।” তবে শেষ পর্যন্ত অনীকের বিদায় ঘিরে আবেগ, শ্রদ্ধা এবং বিতর্ক তিনটিই সমানভাবে জায়গা করে নিয়েছে জনমনে।

You cannot copy content of this page