প্রাপ্য টাকা আটকে কাট’মানি চাওয়ার অভিযোগ! ভিডিও প্রমাণ সহ, খুকুর মুখেই ফাঁস সায়কের চাঞ্চল্যকর দাবি! হাতেনাতে ধরা পড়তেই, নতুন বিতর্কে সায়ক চক্রবর্তী? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা!

সামাজিক মাধ্যমের জনপ্রিয় মুখ ‘সায়ক চক্রবর্তী’কে (Sayak Chakraborty) নিয়ে ফের শুরু হয়েছে চর্চা। চলতি বছরে শুরু থেকেই একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি তাঁর একটি ভাইরাল ভিডিও ঘিরে নেটপাড়ায় নানান প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যায়, গৃহপরিচারিকা খুকু মাসিক মাইনের কথা বলতে এলে প্রথমে বিষয়টি এড়িয়ে যান তিনি। এমনকি খুকু কথা বলতে চাইলে তিনি দরজাও বন্ধ করে দেন! স্বাভাবিকভাবেই ভিডিও দেখেই স্পষ্ট যে এটি বিষয়টি নিছক মজা নয়, বরং সত্যিই কোনও ঝামেলা হয়েছে। আর সেখান থেকেই ভিডিওটি ঘিরে কৌতূহল বাড়তে শুরু করে।

ভিডিওতে পরে দরজা খুলে ভেতরে ঢুকে খুকু জানান, সামনে জামাইষষ্ঠী। তাই একমাত্র মেয়ে ও জামাইকে ভালোভাবে আপ্যায়ন করার পরিকল্পনা করেছেন তিনি। সেই কারণেই যত দ্রুত সম্ভব মাইনেটা পেলে কিছু কেনাকাটা করতে পারবেন। খুকুর কথায়, তিনি ইতিমধ্যেই কিছু জামাকাপড় পছন্দ করে রেখেছেন, যার দাম প্রায় তিন হাজার টাকার কাছাকাছি। পাশাপাশি মাসের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় বাড়ি ভাড়াও মেটাতে হবে। সব মিলিয়ে তাঁর প্রয়োজনের কথাগুলো বেশ স্পষ্টভাবেই তুলে ধরতে দেখা যায় ভিডিওতে।

আরও পড়ুন: “আমার কোনও অধিকার নেই, কখনও বলতে চাইলে…” রাহুলের প্র’য়াণের আড়াই মাস পর কোন প্রশ্ন উঠতেই থমকালেন প্রিয়াঙ্কা সরকার? সহজকে নিয়ে কোন বিষয়ে নীরব থাকলেন অভিনেত্রী?

তবে খুকুর সেই আবেদনের জবাবে সায়ক যে প্রতিক্রিয়া দেন, সেটাই ভিডিওর মূল আকর্ষণ হয়ে ওঠে। অভিনেতাকে বলতে শোনা যায়, “তোর জামাই তো আমি কী করব?” খুকু যখন বারবার মাইনের প্রসঙ্গ তোলেন, তখন আরও এক ধাপ এগিয়ে গিয়ে সায়ক দাবি করেন, “তোকে তো নতুন কাজ জোগাড় করে দিলাম, তাই এই মাসে টাকা দিতে পারব না। ওটা আমার কাটমানি। এই যুগে যেখানে সবাই কাটমানি খাচ্ছে, আমি একটু খাব না!” তাঁর এই মন্তব্য শুনে খুকুকে বেশ অপ্রস্তুত এবং বিরক্ত দেখালেও তিনি নিজের পাওনা টাকার জন্য অনুরোধ চালিয়ে যেতে থাকেন।

ভিডিওর এক পর্যায়ে সেখানে হাজির হন সায়কের মা-ও। এরপর কথোপকথন আরও অন্য মাত্রা নেয়। খুকুর যুক্তি, প্রয়োজনের সময়ে নিজের প্রাপ্য টাকা না পেলে সমস্যায় পড়তে হবে তাঁকে। অন্যদিকে সায়কও নিজের বক্তব্যে অনড় থাকার ভান করতে থাকেন। গোটা ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হয় যে প্রথমদিকে অনেক দর্শকের কাছেই বিষয়টি বাস্তব বলেই মনে হতে পারে। বিশেষ করে মাইনে, বাড়িভাড়া এবং জামাইষষ্ঠীর খরচের মতো দৈনন্দিন বিষয় উঠে আসায় ভিডিওটি আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে।

আরও পড়ুন: অভিনয়ের স্বপ্ন নিয়ে পৌঁছেছিলেন শিশিরকুমার ভাদুড়ির দরজায়, প্রথম সাক্ষাতেই তাঁকে কী বলেছিলেন নাট্যাচার্য? পাঁচ দশকের অভিনয় জীবন, আজ আর্থিক লড়াই করে ভাঙাচোরা ঘরে দিন কাটিয়েও, জীবনের মোড় ঘোরানো কোন সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন প্রবীণ অভিনেতা নিমাই ঘোষ?

তবে ভিডিওটি দেখার পর অধিকাংশ নেটিজেনেরই ধারণা, এখানে কোনও প্রকৃত বিতর্ক বা মনোমালিন্যের ঘটনা নেই। বরং বাড়ির সদস্যদের মধ্যে যেমন খুনসুটি, ঠাট্টা-মশকরা চলে, এটিও অনেকটা তেমনই একটি মুহূর্ত। সায়কের আগের বিভিন্ন ভিডিওতেও খুকুর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। সেই অভিজ্ঞতা থেকেই অনেকের মত, খুকু ও সায়কের সম্পর্ক আসলে যথেষ্ট আন্তরিক এবং আপনজনের মতো। তাই ভিডিওতে শোনা কথাগুলি যতই বিতর্কিত মনে হোক না কেন, শেষ পর্যন্ত সেটিকে নিছক মজার ছলেই বলা হয়েছে বলেই মনে করছেন নেটিজেনদের বড় অংশ।

You cannot copy content of this page