এবার সরাসরি পুলিশের দ্বারস্থ মহারাজ! ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে, কার বি’রুদ্ধে মানহা’নির মামলা দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

এবার সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নিজের সম্পর্কে এমন কিছু তথ্য ও মন্তব্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কিছু তাঁর ব্যক্তিগত এবং পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে তিনি আর নীরব না থেকে আইনি পথ বেছে নিয়েছেন।

অভিযোগপত্রে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, একজন পরিচিত জনমানুষ হিসেবে সমালোচনা বা ভিন্ন মতামতকে তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করেন। জনজীবনের সঙ্গে যুক্ত থাকলে সমালোচনা থাকবেই, সেটাও তিনি জানেন। তবে তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে যেভাবে কিছু বিভ্রান্তিকর এবং ক্ষতিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা শুধুমাত্র মত প্রকাশের সীমার মধ্যে পড়ে না। বরং এগুলোর উদ্দেশ্য তাঁর সম্মান ও বিশ্বাসযোগ্যতাকে আঘাত করা। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

তদন্তে উঠে এসেছে, অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘Sourav Ganguly Fans’ নামে একটি ফেসবুক পেজ। প্রায় ৩৬ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে ওই পেজটির। অভিযোগকারী আর কেউ নন, ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। তাঁর বক্তব্য, বহু মানুষ এই পেজটিকে তাঁর অফিসিয়াল ফ্যান পেজ বলে মনে করেন। ফলে সেখানে প্রকাশিত তথ্যকে অনেকেই সত্যি হিসেবে গ্রহণ করেন। আর সেই কারণেই ওই পেজে প্রকাশিত কিছু পোস্ট নিয়ে তাঁর গুরুতর আপত্তি রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, কারা এই ফেসবুক পেজটি পরিচালনা করছেন তা খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি একটি স্পোর্টস ওয়েবসাইট সম্পর্কেও অভিযোগপত্রে কিছু তথ্য উল্লেখ করা হয়েছে। যদিও সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং পোস্টগুলোর প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে গোটা বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেট মহল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে।

আরও পড়ুনঃ সারা শরীরে নেই এক টুকরো কাপড়! অনাবৃত দে’হ, জ্বলজ্বল করছে আঙুলে আংটি! বিছানার আ’গুন ছবি পোস্ট করে, নেটপাড়ায় ঝড় তুললেন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস! ছবি তুলেছে কে? অভিনেত্রী সামনে আনলেন কি নতুন সঙ্গীকে?

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফ্যান পেজ, ট্রোল পেজ এবং বিভিন্ন অনানুষ্ঠানিক অ্যাকাউন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। এর সঙ্গে বাড়ছে ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর পোস্টের অভিযোগও। ফলে এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে, ফ্যান পেজের আড়ালে কি সত্যিই কারও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও চক্র? কোটি কোটি মানুষের আবেগের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই তাঁকে ঘিরে ছড়ানো যে কোনও তথ্যের প্রভাবও অনেক বড়। এখন সবার নজর তদন্তের ফলাফলের দিকে।

You cannot copy content of this page