আজ সকালেই ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের দর্শকদের জন্য সম্প্রতি এসেছে খারাপ খবর। ধারাবাহিকের নায়ক শুভ্রজিৎ সাহা (Subhrojit Saha) সামাজিক মাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করে জানিয়েছেন, তিনি আর রাহুল চরিত্রে অভিনয় করবেন না। দুর্ঘটনায় তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই শারীরিক সমস্যার মধ্যে ছিলেন অভিনেতা। পোস্টে তিনি জানান, চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও টানা শুটিং চালিয়ে গিয়েছেন। এমনকি পায়ে প্লাস্টার থাকার পরও কাজ করেছেন, কারণ চলতি গল্পটিকে মাঝপথে ফেলে যেতে চাননি। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
নিজের পোস্টে শুভ্রজিৎ লিখেছেন, “পায়ে প্লাস্টার পড়ার পরেও কয়েকদিন কাজ করেছি। কারণ ‘শুধু তোমারই জন্য’-এর চলমান গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি।” পাশাপাশি তিনি আরও জানান, প্রথম প্রোমোর আগেও গুরুতর চোট পেয়েছিলেন, তবুও কাজ থেকে পিছিয়ে আসেননি। দীর্ঘ সময় হুইলচেয়ারে বসে শুটিং করা, ব্যথা নিয়ে কাজ চালিয়ে যাওয়া এবং শারীরিক কষ্টের কথা তুলে ধরেন অভিনেতা। সেই কারণেই অবশেষে প্রযোজনা সংস্থার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।
তবে এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। একাংশ দর্শক অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করলেও, অন্য একটি বড় অংশ তুলনা টেনে এনেছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-র নায়ক রুবেল দাসের (Rubel Das) সঙ্গে। তাঁদের বক্তব্য, কিছুদিন আগে শুটিং চলাকালীন গুরুতর দুই পায়ে চোট পেয়েছিলেন রুবেলও। সেই সময় তাঁর পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিলেন না। তবুও তিনি ধারাবাহিক ছেড়ে দেননি বা কাজ পুরোপুরি বন্ধ করেননি।
সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন, ‘এমনটা না হলেও পারতো! শুভ্রজিৎ তাও সেটে এসে শুটিং করতে পারছে। অন্যদিকে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে রুবেলের এর থেকেও বেশি সমস্যা ছিল তার পায়ে, তাও সে বাড়িতে বসে হলেও শুটিং করছে।’ দর্শকদের একাংশের মতে, শারীরিক সমস্যার গুরুত্ব অবশ্যই রয়েছে, কিন্তু একই পরিস্থিতিতে ভিন্ন শিল্পীদের সিদ্ধান্ত নিয়ে তুলনা হওয়াটাও স্বাভাবিক। বিশেষ করে দুই জনপ্রিয় ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতাকে ঘিরে এই আলোচনা এখন ক্রমশ জোরালো হচ্ছে।

আরও পড়ুনঃ এত বড় তারকা হয়েও জাঁকজমক তো দূরের কথা, কেন নিজের জন্মদিনই পালন করেন না মিঠুন চক্রবর্তী? ৫০ বছরের সম্পর্কের অভিজ্ঞতা থেকে ‘মহাগুরু’কে নিয়ে বিস্ময়কর তথ্য ফাঁস করলেন মমতা শঙ্কর!
আরও অনেক দর্শক মনে করছেন, এই বিষয়টিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ব্যক্তিগত মানসিকতা ও পরিস্থিতি সামলানোর পদ্ধতি। তাঁদের কথায়, ‘আসল কথা হলো ইচ্ছে, সেটা থাকলে উপায় হয়!’ যদিও প্রত্যেক মানুষের শারীরিক অবস্থা এবং চিকিৎসাগত পরিস্থিতি আলাদা, তবুও শুভ্রজিতের বিদায়ের খবর সামনে আসতেই রুবেল দাসের লড়াইয়ের উদাহরণ টেনে আনছেন বহু অনুরাগী। ফলে ধারাবাহিকের গল্পের পাশাপাশি এখন দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুই অভিনেতার এই ভিন্ন পথচলা।






