জনপ্রিয় গায়ক সোনু নিগমকে নিয়ে সম্প্রতি উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। গত কয়েক সপ্তাহ ধরে তিনি একটি স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণে তাঁকে একাধিক চিকিৎসা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমআরআই থেকে সিটি স্ক্যান, সব ধরনের প্রয়োজনীয় পরীক্ষা করিয়েছেন তিনি। পাশাপাশি চলছিল নিয়মিত ওষুধও। শারীরিক অবস্থার অবনতি হলেও কাজ থেকে পুরোপুরি সরে দাঁড়াননি গায়ক। এমনকি অসুস্থ শরীর নিয়েও তিনি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে সেই পর্বের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন সোনু। সেখানে তিনি বলেন, “আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।” ভিডিওতে তাঁর কাঁধে ব্যান্ডেজও দেখা যায়। গায়কের কথায়, এই সমস্যার কারণে তাঁকে প্রায় সারাক্ষণ চিকিৎসকদের নজরদারিতে থাকতে হয়েছে। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত পরীক্ষা, ওষুধ এবং ফিজ়িয়োথেরাপি চলছিল। তবে এত কিছু করার পরেও প্রথমদিকে খুব একটা উন্নতি হচ্ছিল না। বরং শারীরিক অস্বস্তি আরও বেড়েই চলছিল।
সোনু জানান, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল। শরীরের বিভিন্ন অংশে অস্বস্তি ও ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে স্বাভাবিক কাজ করাও কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসকরা সমস্যার কারণ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। একাধিক রিপোর্ট এবং পর্যবেক্ষণের পরও দ্রুত স্বস্তি মিলছিল না। ফলে মানসিক চাপও বাড়ছিল। তবুও তিনি চিকিৎসার সমস্ত নির্দেশ মেনে চলেছেন। দ্রুত সুস্থ হওয়ার আশায় কোনও প্রচেষ্টাই বাদ দেননি।
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে গায়ক বলেন, “গত ২০ দিনে অবস্থা আরও খারাপ হয়ে যায়। হয়তো শারীরচর্চা করার সময় টান লেগেছে স্নায়ুতে কিংবা শোয়ার দোষ। এক কাঁধে শুতে শুতেও হতে পারে। যার ফলে যন্ত্রণা বাড়তে থাকে। মাথা কিংবা কাঁধ কিছু ঘোরাতে পারছিলাম না।” তাঁর এই বক্তব্য থেকেই বোঝা যায়, সমস্যা কতটা গুরুতর হয়ে উঠেছিল। শুধু ব্যথাই নয়, ঘাড় ও কাঁধের নড়াচড়াও সীমিত হয়ে গিয়েছিল। দৈনন্দিন কাজ করতেও তখন যথেষ্ট কষ্ট হচ্ছিল তাঁর।
এই কঠিন সময়ের মধ্যেই একটি অনুষ্ঠানের জন্য দিল্লি যেতে হয় সোনুকে। সেখানে তাঁর দেখা হয় ‘চালবাজ়’ ছবির পরিচালক পঙ্কজ পরাশরের সঙ্গে। সোনুর শারীরিক অবস্থার কথা জানতে পেরে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে গায়কের পরিচয় করিয়ে দেন। জানা যায়, ওই চিকিৎসক দেশের একাধিক নামী ক্রিকেটারেরও চিকিৎসা করেন। পরিচয়ের পরই দ্রুত চিকিৎসা শুরু হয়। সোনুর কথায়, চিকিৎসক প্রতিদিন দু’বার করে প্রায় আড়াই ঘণ্টা সময় দিতেন তাঁকে। সেই নিবিড় চিকিৎসাই ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি ঘটায়।
আরও পড়ুনঃ “অনুভূতি বিক্রি করে আর কতদিন?” “আর দেখতে চাই না আপনার বাড়িতে কী হচ্ছে!” “অনেক তো রোজগার হয়েছে, এবার সত্যিই ঘরকন্নায় মন দিন!” ‘প্রবাসে ঘরকন্না’ বন্ধের আশঙ্কা প্রকাশ করতেই, নেটিজেনদের কটা’ক্ষের মুখে মহুয়া! পেজটি বন্ধ হয়ে যাক সেটাই চাইছেন সবাই?
অবশেষে দীর্ঘ চিকিৎসার পর স্বস্তির খবর দিয়েছেন সোনু নিগম। তিনি জানিয়েছেন, এখন তিনি অনেকটাই সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। নিজের পায়ে দাঁড়াতে পারছেন বলেও জানান গায়ক। মুম্বইয়ে ফিরে আবার কাজও শুরু করে দিয়েছেন তিনি। স্বাস্থ্যগত এই কঠিন লড়াইয়ের অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠার খবরও দিয়েছেন সোনু। তাঁর এই বার্তার পর স্বস্তি পেয়েছেন ভক্তরাও।






