“উনি হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা করতেন, আর…” “মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগ বসে আনা উচিত!” প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে নিয়ে কেন এমন অদ্ভুত দাবি স্যান্ডি সাহার? মজার মন্তব্য ঘিরে শুরু বিত’র্ক!

বিগ বস বাংলার প্রতিটি পর্বই এখন দর্শকদের মধ্যে বেশ চর্চায় রয়েছে। টেলিভিশনের পাশাপাশি অনেকেই মোবাইলেও নিয়মিত এই রিয়্যালিটি শো দেখছেন। চিরাচরিত নিয়ম মেনেই বিগ বস বাংলার ঘরেও শুরু হয়েছে ঝগড়া, অশান্তি এবং নানা বিতর্ক। ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে ইতিমধ্যেই ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসেছেন রাজবীর। তবে বিগ বস বাংলায় শুরু থেকেই যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল, তিনি স্যান্ডি সাহা। অনেকেই ভেবেছিলেন, পরে হলেও তাঁকে হয়তো প্রতিযোগী হিসেবে দেখা যাবে এই অনুষ্ঠানে। বিশেষ করে সায়কের সঙ্গে স্যান্ডির সমস্যা তৈরি হওয়ার পর দুজনকেই একসঙ্গে বিগ বসের ঘরে দেখার আগ্রহ তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।

তবে সেই সম্ভাবনায় নিজেই জল ঢেলে দিয়েছেন স্যান্ডি সাহা। কিছুদিন আগেই তিনি স্পষ্ট করেছিলেন যে বিগ বস বাংলায় প্রতিযোগী হিসেবে যাওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। তাঁর বক্তব্য ছিল, তিনি সেখানে গেলে ঘরের প্রতিযোগীরা হয়তো শান্তিতে থাকতে পারবেন না। তাই নিজে না গিয়ে অন্যদের বিগ বসের ঘরে থাকার সুযোগ দিতে চান তিনি। কিন্তু নিজের প্রবেশের সম্ভাবনা নাকচ করলেও একটি বিশেষ নাম বিগ বস বাংলায় দেখতে চান স্যান্ডি। তাঁর দাবি, সেই ব্যক্তি অনুষ্ঠানে এলে তিনি নিজেও প্রতিদিন বিগ বস বাংলা দেখবেন। আর সেই বিশেষ প্রতিযোগী হিসেবে স্যান্ডি যে নামটি নিয়েছেন, তা নিয়েই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্যান্ডির ইচ্ছের সেই তালিকায় রয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিগ বস বাংলায় প্রতিযোগী হিসেবে আনার জন্য সরাসরি চ্যানেলের কাছে আবেদনও জানিয়েছেন স্যান্ডি। তিনি বলেন, ‘আমার মনে হয় বিগ বস বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা উচিত। ওঁর এখন কোনও কাজও নেই। ওঁকে যদি আনা যেত তাহলে আমি প্রত্যেকদিন বিগ বস বাংলা দেখতাম। সারাদিন উনি হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা করতেন, সেটা আমি দেখতাম। আমি চ্যানেলটি অনুরোধ করছি যাতে ওঁকে কাস্ট করা হোক।’ এরপর নিজের মন্তব্যে আরও একটি মজার প্রসঙ্গ যোগ করেন তিনি। স্যান্ডির কথায়, ‘কিন্তু তখন আবার ডিম থেরাপি শুরু হয়ে গেলে বিগ বসের ঘরে ডিম কমে যেতে পারে।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তাঁর এই মন্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়ার কারণ হয়ে উঠেছে।

স্যান্ডি সাহার এমন মন্তব্যে অনেকেই মজা পেয়েছেন এবং কমেন্ট বক্সে নিজেদের মত জানিয়েছেন। তবে সকলেই যে তাঁর কথাকে হাসির ছলে নিয়েছেন, তা নয়। কিছু দর্শক স্পষ্টভাবেই জানিয়েছেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য করা মোটেও শোভনীয় নয়। অর্থাৎ স্যান্ডির বক্তব্যকে ঘিরে দর্শকদের প্রতিক্রিয়াও দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদল তাঁর মন্তব্যকে নিছক মজার ছলে করা কথা হিসেবে দেখছেন। অন্যদিকে আরেকদলের বক্তব্য, রাজনৈতিক পরিচিতি থাকা একজন ব্যক্তিকে নিয়ে এমন মন্তব্য করার ক্ষেত্রে আরও সংযত হওয়া উচিত ছিল। ফলে বিগ বস বাংলার আলোচনার সঙ্গে এবার স্যান্ডি সাহার এই মন্তব্যও নতুন করে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুনঃ “চাঙ্গিমুঙ্গির দল…মুম্বই যাওয়ার জন্য লাফালাফি করতে থাকে” বিগ বসের ওয়াইল্ড কার্ড রাজবীরের মন্তব্যে রেগে আ’গুনত্বরিতা চট্টোপাধ্যায়! “বাংলার শিল্পীদের ছোট করার তুমি কে?” “মুম্বইয়ে এত কাজ যখন বাংলায় এলে কেন?” ফাঁকা কলসির আওয়াজ বেশি বলে একহাত নিলেন অভিনেত্রী!

আবার কেউ কেউ স্যান্ডির মন্তব্যের জবাবে তাঁকেই বিগ বস বাংলায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। কমেন্ট বক্সে এমন কথাও লেখা হয়েছে যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আনার বদলে স্যান্ডি নিজেই যদি বিগ বসের ঘরে যান, তাহলে অনুষ্ঠান আরও জমে উঠবে। এর ফলে বিগ বস বাংলায় স্যান্ডির সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও ফের আলোচনা শুরু হয়েছে। যদিও স্যান্ডি নিজেই জানিয়েছেন, তিনি এই সিজনে বিগ বস বাংলায় যাবেন না। তাঁর বক্তব্যের পরেও তাঁকে নিয়ে দর্শকদের আগ্রহ যে কমেনি, তা এই প্রতিক্রিয়াগুলিতেই স্পষ্ট। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগ বসে আনার তাঁর দাবি, অন্যদিকে তাঁকে নিয়েই দর্শকদের পালটা মন্তব্য, সব মিলিয়ে নতুন করে চর্চায় স্যান্ডি সাহা। এখন এই বিতর্ক কতদূর গড়ায়, সেদিকেই নজর দর্শকদের।

You cannot copy content of this page