‘তুমি তো অত্যন্ত খারাপ সম্পর্ক কাটিয়ে এসেছো, তাই এসব সহ্য করতে তুমি অভ্যস্ত…’ সুখী সংসারের আশায় বারবার এমন কথাই শুনতে হয়েছে কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাসকে! ১৯ কোটির প্রলোভন, তিনবার ভর্তি হয়েছেন হাসপাতালে!অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পর একাধিক সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী! জীবনে বারবার একই ঘটনারই পুনরাবৃত্তি থেকে কি শিক্ষা পেলেন, জানালেন তিনি?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অনিন্দিতা দাস। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও গবেষণার সঙ্গেও যুক্ত তিনি। কম বয়সে মায়ের মতো বয়সের চরিত্রে অভিনয় করা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের একাধিক কঠিন অভিজ্ঞতা সবকিছুর মধ্যেই নিজের অভিনয় সত্তাকে ধরে রেখেছেন অভিনেত্রী। কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা। তাঁদের সাড়ে সাত বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে আর বিয়ে না করে অভিনয়, পড়াশোনা, লেখালেখি এবং নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার পথই বেছে নিয়েছেন তিনি। সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে অনিন্দিতা জানান, জীবনে একাধিক সম্পর্কের অভিজ্ঞতা তাঁর হয়েছে এবং সেগুলির সবকটিই সুখের ছিল না।

তাঁর কথায়, পরপর কয়েকটি সম্পর্কে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। এমনকী, তাঁর অতীতের কঠিন অভিজ্ঞতাকেই পরবর্তী সম্পর্কগুলিতে তাঁর বিরুদ্ধে যুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে দাবি অভিনেত্রীর। অনিন্দিতার উপলব্ধি, অতীতে কেউ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে বলেই সে ভবিষ্যতে কষ্ট সহ্য করতে অভ্যস্ত হয়ে যাবে এমন ধারণা একেবারেই যুক্তিসঙ্গত নয়। সেই অভিজ্ঞতার পরই তিনি মনে করেন, জীবনে এমন একটি জায়গায় পৌঁছতে হবে যেখানে মানুষ তাঁকে তাঁর অতীতের ‘ব্যাগেজ’ দিয়ে নয়, তাঁর নিজের পরিচয় ও অবস্থান দিয়েই দেখবে। অভিনয়জীবনের লড়াই নিয়েও অকপট অনিন্দিতা। তাঁর দাবি, একসময় এক রাতের মধ্যে তাঁর তিনটি কাজ চলে গিয়েছিল।

রাত ১১টা নাগাদ ফোন করে জানানো হয়েছিল, পরদিনের কাজের জন্য তাঁকে আর প্রয়োজন নেই। এরপর চলতে থাকা আরও দু’টি কাজ থেকেও তাঁকে বাদ দেওয়া হয়। দীর্ঘ কয়েক মাস কাজের চেষ্টা করেও পরিস্থিতি বদলাতে না দেখে তাঁর সামনে দুটি পথ ছিল বাড়ি ফিরে যাওয়া অথবা পড়াশোনা চালিয়ে যাওয়া। দ্বিতীয় পথটিই বেছে নেন অভিনেত্রী। গবেষণা শেষ করেন এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে চাকরির সুযোগও পেয়েছিলেন। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার কারণেই শেষ পর্যন্ত সেই চাকরি না করে ফের অভিনয়ের জগতেই থাকার সিদ্ধান্ত নেন। একইসঙ্গে তিনি জানান, তাঁর জীবনের কঠিন সময়ে তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

সেই সময়ের বিস্তারিত ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি প্রকাশ্যে আনতে চান না। ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়েও বিস্ফোরক অভিজ্ঞতার কথা জানান অনিন্দিতা। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় তিনি কখনও কাস্টিং কাউচের সমস্যার মুখোমুখি হননি। তবে বাংলা ইন্ডাস্ট্রির বাইরের কাজের ক্ষেত্রে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এমনকী, বলিউডের ক্ষেত্রেও তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে বলে জানান অভিনেত্রী। তিনি আরও দাবি করেন, সেই প্রস্তাব কোনও পুরুষের কাছ থেকে নয়, একাধিক মহিলার কাছ থেকে পেয়েছিলেন তিনি। বন্ধুত্বের সম্পর্কের আড়ালে একটি সাক্ষাৎকার বা আড্ডাকে কীভাবে ডেটে পরিণত করার চেষ্টা হয়েছিল,

সেই অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। পাশাপাশি নিজের জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার কথাও জানান এক ব্যক্তি। অভিনেত্রীকে তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে ১৯ কোটি টাকা রয়েছে এবং বিয়ে করলে অনিন্দিতাকে ভবিষ্যতে কাজ বা আর্থিক স্থিতিশীলতা নিয়ে ভাবতে হবে না। কিন্তু সেই মানুষটিকে রোমান্টিকভাবে পছন্দ না হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। তবে এত ঝড়ঝাপটার পরেও থেমে থাকতে চান না অনিন্দিতা। তিনি জানান, তিনি এখনও কাজ করতে চান এবং ভালো সুযোগ এলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুনঃ ‘সপ্তম শ্রেণিতে অঙ্ক শেখাতে গিয়ে দাদা আমাকে জোর করে…কাউকে কিছু বলতে পারিনি’, ‘প্রেমিকের বিয়ের খবরও পেয়েছি কয়েকদিন আগে’ ছেড়েছেন পরিবার, দুর্বলতার সুযোগ নিয়ে জীবনে একের পর এক প্রিয় মানুষের কাছে ভয়ংকর অভিজ্ঞতার শিকার ‘লাফটারসেন’ ওরফে নিরঞ্জন মণ্ডল ! শৈশবের কোন ক্ষ’ত থেকেই বিগ বস বাংলার ঘরে মাঝেমধ্যেই অতিরিক্ত আবেগী হয়ে পড়েন তিনি?

অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও গবেষণাকেও জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে নিয়েছেন তিনি। অতীতের সম্পর্ক, বিবাহবিচ্ছেদ, ইন্ডাস্ট্রির কঠিন সময় কিংবা কাস্টিং কাউচের অভিজ্ঞতা কোনওকিছুকেই নিজের পরিচয়ের একমাত্র সংজ্ঞা হতে দিতে চান না অভিনেত্রী। বরং নিজের কথাতেই, যতদিন না তিনি এমন জায়গায় পৌঁছতে পারছেন যেখানে মানুষ তাঁকে তাঁর ‘ব্যাগেজ’ দিয়ে নয়, তাঁর নিজের পরিচয় দিয়ে দেখতে বাধ্য হবে, ততদিন তাঁর লড়াই চলবে।

You cannot copy content of this page