বিগ বস বাংলার ঘরে রাজবীর দে এবং নন্দিনী দত্তের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা চলছে। দুজনের ঝগড়া, খুনসুটি থেকে শুরু করে ভালোবাসার মুহূর্ত, সবই নজর কেড়েছে দর্শকদের। তাঁদের সম্পর্ক নিয়ে বাইরে ‘রাজনন্দিনী’ নামে একটি হ্যাশট্যাগও বেশ জনপ্রিয় হয়েছে। এমনকী, রাজবীর ও নন্দিনীর রসায়নকে অনেকে সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিলের সঙ্গে তুলনা করছেন। এর মধ্যেই ৫ অক্টোবর, সোমবার ছিল রাজবীরের জন্মদিন। আর বিশেষ এই দিনে নন্দিনীর মা পূজার কাছ থেকে এল রাজবীরের জন্য জন্মদিনের শুভেচ্ছা। এই শুভেচ্ছা বার্তাই ফের তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু করেছে।
নন্দিনীর বাবা আগেই তাঁদের মেয়ের সঙ্গে রাজবীরের সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, মেয়ের ইচ্ছে এবং মতামতই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে আসার পরেও যদি নন্দিনী রাজবীরের সঙ্গে এই সম্পর্ক রাখতে চান, তাতে তাঁদের কোনও আপত্তি থাকবে না বলেই জানিয়েছিলেন তিনি। এবার মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাধ্যমে নন্দিনীর মাও যেন একই মনোভাবের ইঙ্গিত দিলেন। রবিবারের ‘দাদার দরবার’-এ দেখানো একটি ফুটেজ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পূজা। সেখানে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে বিগ বস বাংলা-র কিং’। পাশাপাশি ব্যবহার করেছেন ‘রাজনন্দিনী’ হ্যাশট্যাগ।
পূজার এই পোস্টের আরও একটি বিষয় নিয়েও নজর পড়েছে নেটিজেনদের। নন্দিনীর মায়ের হাতে রয়েছে ‘রাজনন্দিনী’ লেখা একটি ট্যাটু। স্বাভাবিকভাবেই রাজবীর এবং নন্দিনীর সম্পর্কের সঙ্গে সেটিকে জুড়ে দেখতে শুরু করেছেন অনেকে। যদিও নন্দিনীর বাবা আগেই জানিয়েছেন, তাঁর স্ত্রীর হাতে থাকা এই ট্যাটুটি অনেক পুরনো। এর সঙ্গে বিগ বসের ঘরে রাজবীর এবং নন্দিনীকে ঘিরে তৈরি হওয়া ‘রাজনন্দিনী’ হ্যাশট্যাগের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে রাজবীর এবং নন্দিনী দুজনেই ইতিমধ্যে নিজেদের মধ্যে ভালো লাগা এবং ভালোবাসার কথা স্বীকার করেছেন। নন্দিনীকে রাজবীরের ব্রেসলেট পরে থাকতে দেখা যায়, আবার রাজবীরের আঙুলে রয়েছে ‘N’ লেখা একটি আংটি।
তবে তাঁদের এই সম্পর্ককে ঘরের সবাই যে একইভাবে দেখছেন, এমনটা নয়। বিগ বস বাংলার বেশ কিছু সদস্য এখনও রাজবীর এবং নন্দিনীর ঘনিষ্ঠতাকে গেমপ্ল্যান বলে মনে করেন। যদিও এই ধারণা মানতে নারাজ দুজনেই। তাঁরা নিজেদের সম্পর্ক এবং একে অপরের প্রতি পছন্দের কথা বারবার স্পষ্ট করেছেন। এদিকে রাজবীরকে ঘিরে বিগ বসের ঘরে অন্য বিতর্কও কম নেই। বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে তিনি একাধিকবার টলিপাড়ার অভিনেতাদের কটাক্ষ করেছেন। এমনকী, ‘কুয়োর ব্যাং’ বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। এই আচরণের জন্য সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকেও বকুনি খেয়েছেন তিনি। রবিবারের পর্বেও টাস্কের সময় ভাঙচুর না করার জন্য সৌরভ তাঁকে একাধিকবার সতর্ক করেন।
আরও পড়ুনঃ “কোয়েল এতটাই যোগ্য যে তৃণমূলেও ওঁকে করেছিল, আবার এত তাড়াতাড়ি বিজেপিও ওঁকে ডেকেছে…আজ শ্বশুরের দলে, কাল শাশুড়ির, পরশু ভাসুরের, তারপর ননদের দলে!” ঘাসফুল ঝরে যেতেই পদ্মফুলে পা, কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদান নিয়ে একি বললেন ইন্দ্রানী হালদার?
রাজবীর নিজেও জানিয়েছেন, নিজের রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। বর্তমানে বিগ বস বাংলার ঘরে তাঁর ঘনিষ্ঠ অ্যালায়েন্সের মধ্যে রয়েছেন নন্দিনী, জীতু, মনামী এবং তনুশ্রী। অন্যদিকে রাজবীরের ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। শিলিগুড়ির নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন তিনি এবং আগেই বাবাকে হারিয়েছেন। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে ২০১৭ সালে পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া খেতাব জেতেন। এরপর ‘রোডিজ’-এর মাধ্যমে আরও পরিচিতি পান এবং ‘কসৌটি জিন্দেগি কি ২’-তে মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন। এবার তাঁর জন্মদিনে নন্দিনীর মায়ের প্রকাশ্য শুভেচ্ছা ‘রাজনন্দিনী’ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
View this post on Instagram






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!