“নিজেকে একজন ‘জীবনকর্মী’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি!” “প্রকৃতির সান্নিধ্য ও মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনেই আনন্দ খুঁজে পাই!” ইন্ডাস্ট্রির চাকচিক্য, জনপ্রিয়তার মোহ ত্যাগ করে বর্তমানে সম্পূর্ণ অন্য পথ বেছে নিয়েছিলেন লাবণী সরকার? মাত্র ২৯ বছরেই কেন মায়ের চরিত্রে অভিনয় শুরু, নামী পরিচালকদের সঙ্গে কাজ করেও কেন মূলধারার নায়িকা হতে চাননি তিনি?

অভিনয় জগতে সাফল্য মানেই যে নায়ক বা নায়িকার চরিত্রে অভিনয় করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বরং একজন শিল্পীর প্রকৃত পরিচয় তৈরি হয় তাঁর অভিনয় দক্ষতা, চরিত্রের প্রতি দায়বদ্ধতা এবং নিজের কাজের প্রতি ভালোবাসা থেকে। পর্দায় নায়িকার পরিচিতি না পেলেও পার্শ্বচরিত্র কিংবা মায়ের ভূমিকায় অভিনয় করেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া যায়। টলিউডে এমনই এক ব্যতিক্রমী অভিনেত্রী লাবণী সরকার। নায়িকা হওয়ার দৌড়ে না ছুটে বরং নিজের পছন্দ ও আত্মসম্মানকে গুরুত্ব দিয়েই সাজিয়েছেন দীর্ঘ অভিনয়জীবন। সম্প্রতি নিজের কেরিয়ারের নানা অজানা অধ্যায় নিয়ে মুখ খুলে সেই কথাই জানালেন অভিনেত্রী।

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ লাবণী সরকার। দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। তপন সিনহা, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত এবং ঋতুপর্ণ ঘোষের মতো কিংবদন্তি পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। অভিনয়ের শুরুতেই এমন গুণী পরিচালকদের সান্নিধ্য পাওয়া তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে এত ভালো কাজ করার পরেও তিনি কখনও নিজেকে শুধুমাত্র নায়িকার পরিচয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি। বরং চরিত্রের গুরুত্বকেই বরাবর বেশি প্রাধান্য দিয়েছেন। নিজের অভিনয়জীবনের প্রসঙ্গে লাবণী স্পষ্ট জানিয়েছেন, কখনওই তাঁর মধ্যে নায়িকা হওয়ার তাগিদ ছিল না।

তাঁর কথায়, “আমার মধ্যে কখনও হিরোইন হওয়ার উপাদান ছিল না। বরাবরই মাটির কাছাকাছি থাকতে আমি ভালোবাসি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই মনে হত, ধুর কীভাবে হিরোইন হব! নায়িকাসুলভ মুখই তো নয়।” তাই কেরিয়ারের শুরুতেই তিনি ঠিক করে নিয়েছিলেন, যে ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ আসবে, সেটাকেই নিজের মতো করে গ্রহণ করবেন। এমনকী মাত্র ২৯ বছর বয়সে নিজের থেকে কয়েক বছরের বড় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। যেখানে একজন অভিনেত্রীর কাছে নায়িকা হওয়ার স্বপ্নই কেরিয়ারের প্রধান লক্ষ্য হতে পারত, সেখানে মায়ের চরিত্রে অভিনয় করাকেই নিজের কৃতিত্ব বলে মনে করেছেন লাবণী। কখনও মনে হয়নি, কেন তিনি নায়িকা হতে পারলেন না।

তবে শুধুমাত্র চরিত্রের জন্য নয়, কাজের মানের ক্ষেত্রেও বরাবর আপসহীন ছিলেন অভিনেত্রী। তপন সিনহা, তরুণ মজুমদার কিংবা ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করার পর যখন তুলনামূলক দুর্বল চিত্রনাট্য ও সাধারণ মানের চরিত্রের প্রস্তাব আসতে শুরু করে, তখন তিনি সেগুলি গ্রহণ করতে চাননি। তাঁর বক্তব্য ছিল, “এর থেকে বেটার, আমি কাজ করব না, ভালো থাকব।” অর্থাৎ, শুধুমাত্র পর্দায় উপস্থিত থাকার জন্য যেকোনও চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি। অভিনয় তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও সেটাই যে বেঁচে থাকার একমাত্র অবলম্বন, এমনটা কখনও ভাবেননি। নিজের জীবন, মানসিক শান্তি এবং স্বাধীন সত্তাকেও সমান গুরুত্ব দিয়েছেন। কেরিয়ারে ছয় বছরের দীর্ঘ বিরতিও সেই জীবনবোধেরই প্রতিফলন। এই সময়ে জনপ্রিয়তা ধরে রাখার চেয়ে নিজের মতো করে ভালো থাকাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ “ঠাকুর দেবতা মানতাম না, শ্রীময়ী না থাকলে আজও হয়তো নে*শার অন্ধকারেই ডুবে থাকতাম!” “ম*দ ছাড়ার প্রথম তিন দিন ছিল ভীষণ কষ্টের!” ম’দ্যপান ও ধূ’মপানে প্রবল আসক্তি, একদিকে পেপটিক আলসার থেকে মৃ’ত্যুভয়, অন্যদিকে বাবা-মাকে হারানোর য’ন্ত্রণা! স্ত্রী শ্রীময়ীর হাত ধরেই ফিরে পেলেন নতুন করে বাঁচার সাহস, কীভাবে বদলে গেল জীবন? অজানা অধ্যায় ফাঁস কাঞ্চন মল্লিকের!

এছাড়াও নিজের কেরিয়ার গড়তে কখনও পিআর কিংবা লবিংয়ের পথে হাঁটেননি লাবণী সরকার। ইন্ডাস্ট্রির বিভিন্ন সমীকরণ বা প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে কাজ পাওয়ার চেষ্টা না করে নিজের অভিনয়কেই গুরুত্ব দিয়েছেন। ফলে নায়িকার তকমা না পাওয়া কিংবা কেরিয়ারে দীর্ঘ বিরতি, কোনও কিছুই তাঁর কাছে ব্যর্থতার কারণ হয়ে ওঠেনি। বরং নিজের শর্তে কাজ করা এবং নিজের পছন্দকে সম্মান জানানোই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আজও তাই নায়িকা না হওয়ার কোনও আক্ষেপ নেই তাঁর। বরং অভিনয়জীবনের বিভিন্ন চরিত্র এবং অভিজ্ঞতাকেই নিজের কেরিয়ারের সাফল্য বলে মনে করেন এই অভিনেত্রী।

You cannot copy content of this page