“প্রত্যেকের মধ্যেই প্রকৃতির দেওয়া কোনও না কোনও প্রতিভা থাকে…বাচ্চাদের তো দোষ দিয়ে লাভ নেই, যেখানে বাবা-মায়ের সময়ই নেই সেই প্রতিভাটা লক্ষ্য করার!” সন্তানের আগ্রহ চিনতে ব্যর্থ হচ্ছেন আজকালকার অভিভাবকরা? সবাই নিজের জগতে ব্যস্ত, স্যাক্রিফাইস করবে কে? ছোটদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কোন বড় দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন সঙ্গীতশিল্পী, পণ্ডিত তন্ময় বসু?

বর্তমান সময়ে অধিকাংশ বাবা-মা নিজেদের কাজ, সংসার এবং নানা দায়িত্ব সামলাতে এতটাই ব্যস্ত যে অনেক সময় সন্তানদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানো হয়ে ওঠে না। অথচ ছোটবেলা থেকেই প্রতিটি শিশুর মধ্যে কোনও না কোনও বিশেষ প্রতিভা বা আগ্রহ লুকিয়ে থাকে। কেউ গান ভালোবাসে, কেউ ছবি আঁকতে পছন্দ করে, আবার কেউ খেলাধুলায় নিজের দক্ষতা দেখাতে চায়। কিন্তু সেই প্রতিভা ঠিক সময়ে চিনে নিয়ে তাকে উৎসাহ দেওয়ার দায়িত্ব মূলত অভিভাবকদেরই। অনেক সময় সন্তানের পড়াশোনা কিংবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গিয়ে বাবা-মায়েরা তার নিজস্ব পছন্দ-অপছন্দের বিষয়টিই বুঝতে পারেন না। আর এই বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিশিষ্ট তবলা বাদক, সুরকার ও সঙ্গীত প্রযোজক পণ্ডিত তন্ময় বসু (Pandit Tanmoy Bose)।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে অত্যন্ত পরিচিত নাম পণ্ডিত তন্ময় বসু। তবলা বাদনের পাশাপাশি সুরকার ও সঙ্গীত প্রযোজক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। সঙ্গীতের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পথচলা। নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই ছোটদের প্রতিভা চেনা এবং তাদের সঠিক পথে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, সন্তানদের কোনও বিষয়ে আগ্রহ না থাকলে কিংবা তারা নিজেদের প্রতিভা প্রকাশ করতে না পারলে তার জন্য সরাসরি তাদের দায়ী করা যায় না। তন্ময় বসুর মতে, প্রত্যেক শিশুর মধ্যেই প্রকৃতির দেওয়া কোনও না কোনও বিশেষ গুণ থাকে।

কারও মধ্যে ছবি আঁকার প্রতিভা রয়েছে, কেউ গানবাজনায় আগ্রহী, আবার কেউ খেলাধুলায় নিজের দক্ষতা প্রকাশ করতে পারে। কিন্তু সেই গুণগুলো নিজে থেকেই সবসময় সামনে আসে না। সেগুলো খুঁজে বের করার দায়িত্ব বড়দের। বিশেষ করে বাবা-মায়েদের বুঝতে হবে, তাঁদের সন্তান কোন বিষয়ে বেশি আগ্রহী এবং কোন কাজ করতে গিয়ে সে সবচেয়ে বেশি আনন্দ পায়। সেই আগ্রহকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই অভিভাবকদের অন্যতম দায়িত্ব। নিজের জীবনের উদাহরণ টেনেও বিষয়টি বুঝিয়েছেন শিল্পী। তিনি জানিয়েছেন, তাঁর বাবা-মা ছোটবেলাতেই তাঁদের মধ্যে গানবাজনার প্রতি আগ্রহ বুঝতে পেরেছিলেন।

সেই কারণেই তিনি সঙ্গীতের জগতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। অর্থাৎ, সন্তানের মধ্যে থাকা প্রতিভাকে সঠিক সময়ে চিহ্নিত করতে পারলে তার ভবিষ্যৎ গড়ার পথ অনেকটাই সহজ হয়ে যায়। তাঁর বক্তব্য, বাবা-মা যদি সন্তানের স্বাভাবিক আগ্রহ বুঝে সেই অনুযায়ী তাকে উৎসাহ দেন, তাহলে শিশুও নিজের পছন্দের ক্ষেত্রে আরও ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারে। সবশেষে তন্ময় বসুর বক্তব্যে উঠে এসেছে শিশুদের সঠিকভাবে গড়ে তোলার প্রসঙ্গ। তাঁর মতে, বাচ্চাদের দোষারোপ করে কোনও লাভ নেই। কারণ, তারা অনেকটাই নির্ভর করে বড়রা তাদের কীভাবে পথ দেখাচ্ছেন তার উপর। ছোটদের কাছে সঠিকভাবে পৌঁছতে পারলে, তাদের আগ্রহ বুঝতে পারলে এবং প্রয়োজনীয় সুযোগ ও উৎসাহ দিতে পারলে তারাও সেই অনুযায়ী নিজেদের গড়ে তুলবে।

আরও পড়ুনঃ “নন্দিনী কোনও সময় আমার প্রেম ছিল না, আমার লিস্টেই ছিল না!” সৌরভের সঙ্গে আলাপচারিতায় নন্দিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য রাজবীরের! “বারবার একই ধরনের আচরণে…সব আশা শেষ!” পাল্টা অভিনেত্রীর ইঙ্গিতবহ পোস্ট ঘিরে নতুন জল্পনা, কখনও ভালবাসারই ছিল না? তবে কি এবার সত্যিই শেষ তাঁদের সম্পর্ক?

অর্থাৎ, প্রতিটি শিশুকে একই ছাঁচে ফেলার পরিবর্তে তার নিজস্ব প্রতিভাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সন্তানকে শুধু নিজের ইচ্ছেমতো তৈরি করা নয়, বরং তার ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে চিনে নেওয়াই হওয়া উচিত বাবা-মায়ের আসল দায়িত্ব। ওনার এই মন্তব্যের সমর্থন করে কেউ বলেছেন, “খুব সত্যি কথা, কিন্তু এই স্যাক্রিফাইস করবে কে? সবার এখন একটা জগৎ আছে!” আবার বিরোধিতা করেও কেউ বলেছেন, “আমাদের বাবা-মায়ের আমাদের প্রতিভা নিয়ে ভাবার সময় ছিলো না সবার সাথে বড়ো হয়েছি। এখনকার বাবা-মা প্রচুর সময় দেন সন্তানদের, চাকরি ক্ষেত্রে নিজের কাজ তো করতেই হবে তার জন্য সন্তানের জন্য।” আপনার কি মতামত? অবশ্যই জানাবেন!

You cannot copy content of this page