তিনি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। স্টার জলসার (Star Jalsha ) বহুল আলোচিত এবং খ্যাতনামা ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা’য় তার অভিনয়ে মন ছুঁয়েছিল বাঙালির, অরণ্য হয়ে বাঙালির মনে রাজ করতে করতেই তিনি হয়ে ওঠেন সিনেমার নায়ক। হ্যাঁ কথা বলছি অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta)। যতই তিনি বড় পর্দা কাঁপান আজও বাঙালি তাকে মনে রেখেছে, ছোট পর্দার নায়ক অরণ্য হিসেবেই।
যশ এবং মধুমিতার জুটি আজও বাঙালি দর্শকদের কাছে ভীষণভাবে জনপ্রিয়। দর্শকরা তাদের আজও সেই ভাবেই ফিরে পেতে চায়। ছোট পর্দা হোক বা বড় পর্দা আবারও যেন একসঙ্গে জুটি বাঁধে যশ, মধুমিতা এমনটা চান বহু মানুষ। বলাই বাহুল্য বাংলা ধারাবাহিকের খোলনচে অনেকটাই বদলে দিয়েছিল এই ধারাবাহিকটি।

আর এবার যশ ভক্তদের জন্য দারুণ সুখবর। আবারও ছোটপর্দায় ফিরেছেন নুসরত পতি। হ্যাঁ ঠিকই শুনেছেন আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে বড় পর্দা নায়ককে। ইদানিংকালে সিনেমা সিরিয়াল মিলেমিশে একাকার হয়ে গেছে। বড় পর্দার অনেক নায়কই ডেবিউ করেছেন সিরিয়ালে। আদৃত, ওম, রাহুল একের পর এক নায়ক বড় পর্দায় কাজ করলেও দাপিয়ে অভিনয় করেছেন ছোট পর্দায়।
আর এবার ছোট পর্দায় ফিরছেন যশ বলেই খবর। জল্পনাকে সত্যি প্রমাণ করলেন যশ দাশগুপ্ত। আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সেই খবর নিজেই দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তিনি ফিরছেন টেলিভিশনের পর্দায় আবারও তাকে দেখা যাবে স্টার জলসায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিনেতা বলেন, ‘নমস্কার বন্ধুরা। তোমার সকলের জন্য একটা খুব খুশির খবর আছে। আমি আবার ফিরে আসছি টেলিভিশনের পর্দায়। দেখার হচ্ছে তোমাদের সকলের সঙ্গে খুব শীঘ্রই। চোখ রাখো স্টার জলসায়।’ শোনা যাচ্ছে, জলসার ধারাবাহিকে নায়কের চরিত্রে অফার করা হয়েছে অভিনেতকে। যদিও তিনি নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন, নাকি অন্য কোনও কাজে ফিরছেন তার জানা যায়নি।
আরও পড়ুনঃ “এবার কি অরিজিৎ শ্রেয়ারা মুখ খুলবেন…?” নতুন ‘আর কবে’ নিশ্চয়ই গাইবেন? সঞ্জয় চক্রবর্তীর গ্রে’ফতারির পর খোঁ’চা কুনালের!






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!