সদ্য আসা স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক দিন দিন বেশ জমে উঠছে। মিষ্টি সন্ধ্যার (Sandhya) শ্বশুরবাড়িতে ঘটানো এক এক কান্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শক। উক্ত ধারাবাহিকটির প্রোমো আসার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল স্টার জলসার এই ধারাবাহিক। আর হবে নাই বা কেন? সিরিয়ালের মেন কেন্দ্র যে অন্বেষা হাজরা (Annwesha Hazra), যাঁর ভক্তের সংখ্যা কম নয়। স্বভাবতই ধরে নেওয়া যায়, ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটি প্রথম থেকেই জনপ্রিয় হবে।
১২ই জুন শুরু হয়েছে স্টার জলসায় ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিক। দুই বোনের মধ্যে কোন বোন করবে নিজের ভালোবাসাকে ত্যাগ? তা নিয়ে প্রথম থেকেই দর্শকদের মনে চলছিল নানান প্রশ্ন। মিসিং স্ক্রু প্রোডাকশনের তরফ থেকে এই ধারাবাহিক সম্প্রচার হচ্ছে। নায়কের চরিত্রে রয়েছেন নতুন মুখ সৌরজিৎ ব্যানার্জি (Sourajit Byanejee)। এই গল্পটি দুই বোনের, তবে অন্যান্য ধারাবাহিকের মতন এই সম্পর্কে নেই কোনও তিক্ততা। বরং দুই বোনের মনের অসম্ভব ভালোবাসা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।
সন্ধ্যা ও আকাশের গাঁটছড়া
বড় বোন সন্ধ্যার ভূমিকায় অন্বেষা ও ছোট বোন তারার (Tara) ভূমিকায় রয়েছেন অমৃতা দেবনাথ (Amrita Debnath)। সন্ধ্যার তেজ, প্রতিবাদী চেহারা, যাকে দেখে ভয় পায় পুরুষ থেকে নারী সকলেই। তবে এই তেজস্বিনী সন্ধ্যার মনে জায়গা করে নিয়েছে আকাশনীল নামের একজন ছেলে। কিন্তু আকাশ ভালোবাসে তারাকে। দিদির কথা ভেবে তারা সন্ধ্যার বিয়ের দিন তারা কলকাতা চলে যায়। এদিকে সন্ধ্যা অজান্তে তারার ভালোবাসার মানুষকে বিয়ে করে নেয়। মায়ের কথা রাখতে আকাশ সন্ধ্যাকে বিয়ে করলেও সে সন্ধ্যাকে স্ত্রী’এর জায়গা দিতে চায় না। যদিও সন্ধ্যার সরলতা আকাশের পছন্দ কিন্তু বউ হিসাবে নয়।
সন্ধ্যা একে বারেই চায় না আকাশ তাকে ডিভোর্সের কথা বলুক। সে ঠিক করেছে কোনো না কোনভাবে আকাশের মনে সন্ধ্যার প্রতি ভালোবাসা জন্মাবে। তাই আকাশ যখনই ডিভোর্সের কথা বলতে যাবে, ঠিক তখনই সন্ধ্যা বাধা দিয়ে দেয়। কিন্তু আকাশও মায়ের থেকে জেনেছে সন্ধ্যা নিজের মুখে যতক্ষণ না ডিভোর্সের কথা শুনবে ততক্ষন সে মানবে না। আর তাই আকাশ সন্ধ্যাকে ডিভোর্সের কথা বলার জন্য উঠেপড়ে লেগেছে।
সন্ধ্যাকে জড়িয়ে ধরল আকাশ
এরমধ্যেই আকাশ জোর করে সন্ধ্যাকে ডিভোর্সের কথা বললে সন্ধ্যা খেপে যায়। সন্ধ্যা আকাশকে জানায় সে দেবে না। এরপরই সন্ধ্যা রেগে নিজের আঙ্গুল কেটে কথারই ধরে, আর তখনই সন্ধ্যার রাগ থামাতে নিজের কাছে টেনে নেয় ও জড়িয়ে ধরে। তার হাত থেকে কথারই সরানোর চেষ্টা করে। কারণে হলেও আকাশের এরূপ কাজে খুব খিসি হন দর্শক। আকাশ ও সন্ধ্যার এই জুটি ধীরে ধীরে দর্শকদের মনেও জায়গা নিতে শুরু করেছে।
View this post on Instagram






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!