বাংলা টেলিভিশনের সাপ্তাহিক প্রতীক্ষিত টিআরপি তালিকা প্রকাশ্যে চলে এসেছে। যথারীতি প্রথম স্থানে রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী।
এই টিআরপি তালিকায় একটা সময় রাজত্ব করত স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া। রীতিমতো টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করত এই ধারাবাহিকটি। কিন্তু একটা সময় পর টিআরপি তালিকায় স্থান হারায় এই ধারাবাহিকটি। ধীরে ধীরে ক্রমশ নামতে থাকে টিআরপি তালিকায়। এমনকি স্লটহারাও হয়ে যায় এই ধারাবাহিকটি।
এই ধারাবাহিকের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল খড়ি অর্থাৎ অভিনেত্রী সোলাঙ্কি রায়। তিনি হঠাৎই শরীর খারাপের কারণ দেখিয়ে এই ধারাবাহিকটি ছেড়ে দেন। আর হঠাৎই তিনি ছেড়ে দেওয়ায় এই ধারাবাহিকটি ক্রমশ নিম্নমুখী হয়ে পড়ে।
এই ধারাবাহিকে দেখানো হয় খড়ির মৃত্যু তারপর নিয়ে আসা হয় দ্বিতীয় অধ্যায়। আর এই দ্বিতীয় অধ্যায় যুক্ত হয় নতুন একটি চরিত্র বিন্দি। যেখানে প্রথমে মনে হয় যে বিন্দিকে হয়ত খড়ি-ঋদ্ধিমানের মেয়ের চরিত্রে দেখানো হবে। সেখানে উল্টে খড়ির বদলে স্থান দেওয়া হয় বিন্দিকে। অর্থাৎ ঋদ্ধিমানের বউ হয়ে ওঠে বিন্দি।
এরপর শুরু হয় বেজায় ট্রোলিং। নোংরা কটাক্ষ। আর সবকিছু হজম করেই টিআরপি তালিকায় কামাল করল গাঁটছড়া। খড়ি ছেড়ে যাওয়ার পর এই প্রথমবারের মতো বিন্দির হাত ধরে আবারও টিআরপি তালিকায় স্লট লিড করল এই ধারাবাহিকটি। হারালো জি বাংলার মন দিতে চাইকে। আর তাই নেটিজেনরা মজা করে বলছেন আর বিন্দিকে কটাক্ষ না করতে। ঋদ্ধিকে বিয়ে করে স্লট জিতল তো!






“বাঙালি মায়েরা মুস*লিম মায়ের মতো বিরিয়ানি বানাতেই পারে না…ঈদে ওদের সঙ্গে বসে একই থালায় খাই”, “শুভেন্দু অধিকারী কে? এখনও বুদ্ধদেব ভট্টাচার্যই আমাদের মুখ্যমন্ত্রী!” দুর্গাপুজোর আবহে একের পর এক বড় মন্তব্য মৌসুমী ভট্টাচার্যের! ‘ওদের হাতের বিরিয়ানি তো স্বাদ হবেই থু*তু ছিটিয়ে রান্না করে’, ‘আসল কথা বলুন বি*ফ ভালো রান্না করে, ওটাই খেতে যান’ নেটপাড়ায় কটাক্ষবিদ্ধ অভিনেত্রী!