“মেয়েরা সহজে পা ছুঁয়ে প্রণাম করতে চায় না, ছেলেরা কিন্তু বড়দের বেশি সম্মান করে!” “সিনিয়রদের সামনে ধূ*মপান করলেও ছেলেরা লুকিয়ে ফেলে, মেয়েরা তেমন কাউকেই পাত্তা দেয় না!” নতুন প্রজন্মের আচরণ নিয়ে বি*স্ফোরক মন্তব্য শুভাশিষ মুখোপাধ্যায়ের! আজকালকার ছেলে-মেয়েদের শিক্ষা ও সম্মান প্রদর্শনের তুলনা টেনে কী বললেন অভিনেতা? চর্চা শুরু নেটপাড়ায়!

বিনোদন জগতে তারকাদের এক একটি বক্তব্য ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ থাকে না। বিশেষ করে যখন ইন্ডাস্ট্রির কাজ, তারকাদের আচরণ কিংবা নতুন প্রজন্মের মানসিকতা নিয়ে কেউ অকপটে নিজের মতামত তুলে ধরেন, তখন সেই মন্তব্য ঘিরে শুরু হয় নানা আলোচনা। এবার বাংলা বিনোদন জগতের নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের আচরণ ও বড়দের প্রতি সম্মান দেখানোর প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা শুভাশিষমুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay)। তাঁর পর্যবেক্ষণে উঠে এল ছেলে ও মেয়েদের আচরণের মধ্যে কিছু পার্থক্য, যা নিয়ে তাঁর বক্তব্য বেশ স্পষ্ট।

বাংলা অভিনয় জগতের পরিচিত মুখ শুভাশিষ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমা, টেলিভিশন এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি নানা বিষয়ে তাঁর অকপট মন্তব্যও মাঝেমধ্যে আলোচনায় উঠে আসে। এবার ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসা নতুন প্রজন্মের শিল্পী ও কর্মীদের আচরণ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার বক্তব্য, তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতায় নতুন প্রজন্মের ছেলেরা বয়োজ্যেষ্ঠদের তুলনায় একটু বেশি সম্মান দেখায়।

বিশেষ করে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের আগ্রহ বেশি বলেই মনে করেন তিনি। তবে এই মন্তব্যের মাধ্যমে তিনি কাউকে ভালো কিংবা খারাপ মানুষ হিসেবে বিচার করতে চাননি বলেও স্পষ্ট করেছেন। তাঁর মতে, কেউ প্রণাম করলেই যে সে ভালো মানুষ, এমনটা নয়। বরং তিনি নিজের চোখে দেখা কিছু আচরণের পার্থক্য তুলে ধরেছেন মাত্র। তাঁর এই বক্তব্যে ছেলে ও মেয়েদের মধ্যে সম্মান প্রদর্শনের বিষয়টি আলাদা করে উঠে এসেছে। শুধু প্রণাম করার প্রসঙ্গেই থেমে থাকেননি অভিনেতা।

ইন্ডাস্ট্রির বিভিন্ন বিভাগে কাজ করা নতুন প্রজন্মের সহকারী, কর্মী ও শিল্পীদের আচরণ নিয়েও কথা বলেছেন তিনি। তাঁর পর্যবেক্ষণ, অনেক সময় বয়োজ্যেষ্ঠদের সামনে দাঁড়িয়ে বা তাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু তরুণী ধূমপান করতে থাকেন, যা তাঁর চোখে শিষ্টাচারের অভাব বলে মনে হয়েছে। যদিও ধূমপান করা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, তবে একজন সিনিয়র ব্যক্তির সামনে সেই আচরণে কিছুটা সংযম দেখানো উচিত বলে মনে করেন তিনি। একই পরিস্থিতিতে ছেলেরা অনেক সময় ধূমপান সরিয়ে রাখে, ধোঁয়া এড়িয়ে চলে কিংবা নিজেদের আচরণে সংযম দেখায় বলেও উল্লেখ করেছেন শুভাশিস।

আরও পড়ুনঃ “প্রত্যেকের মধ্যেই প্রকৃতির দেওয়া কোনও না কোনও প্রতিভা থাকে…বাচ্চাদের তো দোষ দিয়ে লাভ নেই, যেখানে বাবা-মায়ের সময়ই নেই সেই প্রতিভাটা লক্ষ্য করার!” সন্তানের আগ্রহ চিনতে ব্যর্থ হচ্ছেন আজকালকার অভিভাবকরা? সবাই নিজের জগতে ব্যস্ত, স্যাক্রিফাইস করবে কে? ছোটদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কোন বড় দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন সঙ্গীতশিল্পী, পণ্ডিত তন্ময় বসু?

সবশেষে অভিনেতার বক্তব্য, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখানোর জায়গাটা যেন ধীরে ধীরে কমে আসছে। তাঁর মতে, কাউকে সম্মান জানাতে গেলে নিজের অহংকার বিসর্জন দিতে হয় না, এমনকি সামান্য সৌজন্য দেখাতেও কোনও খরচ নেই। তবে ইন্ডাস্ট্রিতে এই ধরনের আচরণ চোখে পড়লেও তা যে সঠিক মনোভাব, এমনটা তিনি মনে করেন না। তাঁর এই মন্তব্য নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ, সৌজন্যবোধ এবং সিনিয়রদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিকে ফের আলোচনায় নিয়ে এল।

You cannot copy content of this page