বর্তমানে স্টার জলসায় যে কটি জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘গাঁটছড়া’। এক সময় রীতিমতো বেঙ্গল টপার হওয়ার জন্য বাংলার অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকদের টক্কর দিয়েছে এই ধারাবাহিক। কিন্তু বর্তমানে তার টিআরপি ঠেকেছে একেবারে তলানিতে। তাই পুরনো জনপ্রিয়তা ফিরে পেতে আবার একবার ধারাবাহিকের গল্পে এসছে বড় টুইস্ট। কিছুদিন আগেই দেখা গেছে সিংহ রায় পরিবারের অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে আচমকা হারিয়ে যায় খড়ি।

তারপরেই গল্পে এসেছে এক বছরের লিপ। এক বছর কাটার পর অবশেষে খড়ির মুখোমুখি হয় ঋদ্ধি কিন্তু খড়ি নিজেকে ঈশা বলে পরিচয় দেয়। তার কারণ খড়ির এখন কিছুই মনে নেই। সে এখন পুরোপুরি ডি অর্থাৎ ঋদ্ধির জেঠুর ষড়যন্ত্রের শিকার। তাই ডি’য়ের বোঝানো মত এখন ঈশার সবচেয়ে বড় শত্রু সিংহ রায় পরিবার এবং ঋদ্ধিমান সিংহ রায়।
কিন্তু উল্টোদিকে ঋদ্ধি বিশ্বাস করে যে ঈশাই হলো আসল খড়ি। কোন কারনে সে স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে তাই ঋদ্ধি চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে ঈশাকে সবকিছু মনে করানো যায়। গতকালের পর্বে দেখা গেছে খড়ি ছদ্মবেশে এসে রাহুলের কাছ থেকে বাড়ির কাগজে সই করিয়ে নিয়েছে।
তার মধ্যেই প্রকাশ্যে এলো সিরিয়ালের আরো একটি নতুন প্রমো। যেখানে দেখা যাচ্ছে খড়ি যেখানে থাকতো অর্থাৎ বাড়ির পুরনো স্টোর রুমে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছি ঈশা। কিন্তু তখন ঋদ্ধি এসে জানায় যে এই স্টোর রুম খড়ির স্মৃতি, কোন বিলাসিতার জন্য তা সে নষ্ট হতে দেবে না।
উল্টো দিক থেকে ঈশা বলে যে এটা তার বাড়ি তাই তার যা ইচ্ছা সে করতে পারে। এরপরই দেখা যায় ঋদ্ধি খড়ির হাত ধরে টানলে বালতি থেকে রঙ ছিটকে ঋদ্ধির গায়ে পড়ে। আর সেই সময় খড়ি ঋদ্ধির একেবারে কাছে ছিল আর সেখানেই খড়ির ঠোঁট থেকে রং মুছে দেয় ঋদ্ধি। এই রোমান্টিক দৃশ্য দেখেই খড়িদ্ধি ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!