খুদে সোনা-রুপার ছোঁয়ায় রেকর্ড নম্বর পেয়ে ‘অনুরাগের ছোঁয়া’ দর্শকদের মন জয় করেছে। ছোট্ট দুই মেয়ে আসার পরই আরও নাটকীয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। খুদেগুলোকে বেশ ভালোবাসে দর্শকরাও। এরমধ্যে রুপার পাকা পাকা কথা আর সোনার আদো আদো কথা যেন মন ছুঁয়েছে সকলের। শুধুই দর্শক নয় তাদের নিয়ে মেতেছে ধারাবাহিকের গোটা টিমও। অল্প সময়ের মধ্যেই সকলকেই বেশ আপন করে নিয়েছে এই দুই খুদে।
একাধিক বিয়ে এবং পরকীয়া ছাড়াও যে টিআরপি তালিকায় রাজ করা যায় তা দেখিয়ে দিয়েছে এই ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এতগুলো বছর একে অপরের থেকে আলাদা থাকা সত্ত্বেও অন্য কাউকে জীবনে আসতে দেয়নি সূর্য-দীপা। তারপর ধারাবাহিকে সোনা-রুপার এন্ট্রি নতুন বছরে দর্শকের বিচারে ও TRP-এর নিরিখে ‘অনুরাগের ছোঁয়া’কে আজ সবার উপরে স্থান দিয়েছে। এর ধারেকাছে আর কোনও ধারাবাহিক নেই।
আজকাল টিআরপি তালিকার দিকে কড়া নজর রাখেন দর্শকরাও। তাঁদের পছন্দের ধারাবাহিক কত থেকে কত নম্বরে গেল, বা কোন ধারাবাহিক আজকাল বেশি পছন্দ করছে মানুষ তা বেশ দেখতে আগ্রহী দর্শকগণ। পাশাপাশি ধারাবাহিকের ছোটোখাটো ভুল-ত্রুটি বা ভালো পর্ব নিয়েও চর্চায় মেতে ওঠেন দর্শকগণ।
View this post on Instagram
রেকর্ড নম্বর পেয়ে ‘অনুরাগের ছোঁয়া’ এতদিন বেশ অনেক এগিয়ে গিয়েছিল। তবে বর্তমান কিছু একঘেয়েমিয়েতার জন্যই হয়তো কপালে চিন্তার মেঘ জমতে শুরু করেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের। বেশ কিছুদিন ধরে টি আর পির নম্বর কমছে ধীরে ধীরে। তবে এই ধারাবাহিকে শুধুই সূর্য-দীপা বা সোনা-রুপা নয় মন কাড়ছেন লাবণ্য সেনগুপ্তও। যিনি সূর্যের মা।
ধারাবাহিকের প্রথমদিকে তিনি দজ্জাল শ্বাশুড়ি মায়ের অভিনয় করলেও, বর্তমানে তিনি ভালোর রোল করছেন। যেখানে তিনি সর্বদা ছেলে সূর্য আর দীপার মিল হওয়ার চেষ্টায় আছেন। অসাধারণ শাশুড়ির অভিনয় তাঁর ঝুলিতে এনে দিল ‘বেঙ্গল এচিভস অ্যাওয়ার্ড ২০২৩’। অসাধারণ তাঁর অভিনয় ছাপিয়ে গিয়েছে বৌমা দীপা অর্থাৎ নায়িকাকেও। এদিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাশুড়ির সাজ খুলে পড়েছিলেন মডার্ন ড্রেস। একদিনেই অনেকটা বয়স কমে গিয়েছিল তাঁর।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!