বর্তমানে ছোট পর্দার অভিনেত্রীরা নিজেদের দক্ষতায় বড় পর্দায় পাড়ি দিচ্ছেন। যেমন সৌমীতৃষা (Soumitrisha kundu) সম্প্রতি ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) শেষে বড়পর্দায় দেবের সঙ্গে ধরা দেবেন। কিন্তু এরমধ্যেও কয়েকজন তারকা হারিয়ে গিয়েছেন। কিছুজন নিজস্ব ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়েছেন। কিছুজন অবসর সময় কাটাচ্ছেন। আবার কিছুজন ভালো কোনও সুযোগের অপেক্ষায় রয়েছেন।
ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন হলেন আমাদের খুব প্রিয় এক তারকা। বাংলা টেলিভিশনের ‘স্ত্রী’ তিনি। এই পঞ্জাবি অভিনেত্রীর সৌন্দর্যে পাগল ছিলেন দর্শক। কিন্তু টেলিভিশনের পর্দায় তাঁকে গত তিন বছর আর দেখা যায়নি। এমনকি মাঝে দু-বছর সোশ্যাল মিডিয়াতেও তিনি ধরা দেননি। এতক্ষন যাঁর কথা হচ্ছে, তিনি হলেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নেহা সোনকার, দর্শক যাঁকে চেনেন নেহা আমানদীপের (Neha Amandeep) পরিচয়ে।
জি বাংলা-র (Zee Bangla) ‘স্ত্রী’ (Stree) ধারাবাহিকের মধ্যে দিয়ে বাংলা টেলিভিশনে পা রাখেছিলেন অভিনেত্রী নেহা। তাঁর শেষ ধারাবাহিকটি হল সান বাংলার (Sun Bangla) ‘কনে বউ’ (Kone Bou)। টেলিপাড়াতে বেশ কয়েকবার গুঞ্জন শোনা যায়, তাঁর কামব্যাকের কথা। তিনি নাকি জি বাংলার নতুন কোনও সিরিয়ালে ফিরতে পারেন। অভিনেত্রী নিজেও ব্লুজ প্রোডাকশনের হাত ধরে নিজের ফেরার কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

নেহার কথামতো অনেকেই অপেক্ষায় ছিলেন। কিন্তু কোথায়? এখনও অফিসিয়ালি কোনও ধারাবাহিকে তাঁর নায়িকা হয়ে ফেরার কথা কানে আসেনি। কেন আসছেন না তিনি? বর্তমানে চ্যানেলে বহু নতুন নতুন ধারাবাহিক আসছে। টিআরপি কম থাকলেই পুরোনো ধারাবাহিককে সরিয়ে নতুন সিরিয়াল নিজেদের জায়গা করে নিচ্ছে। এতগুলো নতুন ধারাবাহিক আসার পরও নেহা আমানদীপের কথা এখনও শোনা গেল না।
জি বাংলায় নেহার প্রজেক্ট আটকে যাওয়ার পর এবার শোনা যাচ্ছে, স্টার জলসায় (Star Jalsha) আসছেন অভিনেত্রী। স্টার জলসায় কামব্য়াকের প্রসঙ্গে নায়িকা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “হুমমম…. (লম্বা পজ) এই ব্যাপারে এখনই আমার পক্ষে কোনও মন্তব্য করা সম্ভব নয়। যতক্ষণ না কিছু কনফার্ম হচ্ছে কিছু বলতে পারছি না”। সূত্রের খবর, স্টার জলসায় স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজের আরেকটি আসন্ন মেগাতেই দেখা যাবে অভিনেত্রীকে। ধারাবাহিকে নেহার বিপরীতে থাকবেন রোহন ভট্টাচার্য। তবে আদোও কি হতে চলেছে, তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।






“তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেড়ে দিতে পারবে…তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না!” “দু’বছরও টিকবে না তোমাদের সম্পর্ক, রোজ মনোমালিন্য হবে…আটটা লোকের কথা মনে রাখতে পারো না, প্রত্যেকদিন প্যা*নিক করো!” সৃজলাকে শনের থেকে দূরে সরাতেই তাঁর মনে বারবার সন্দেহ ঢোকাচ্ছেন জিতু? সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বোঝাচ্ছেন, একমাত্র তিনিই সৃজলার ভালো চান! ‘এমন বি*ষাক্ত লোকের সঙ্গে সর্ম্পকে গেলে জীবন নষ্ট’ সৃজলাকে সতর্কবাণী অনুরাগীদের!