একসময় ছোটপর্দায় যাঁদের জুটি ঝড় তুলেছিল, সেই শোলাঙ্কি রায় (Solanki Roy) ও গৌরব চট্টোপাধ্যায় (Gaurab Chatterjee) জুটি আবারও ফিরছেন একদম নতুন গল্পে। স্টার জলসার নতুন মেগা ‘মিলন হবে কত দিনে’তে (Milon Hobe Koto Dine) তাঁদের একসঙ্গে দেখা যাবে। গল্পে শোলাঙ্কি থাকছেন ‘এলা’ চরিত্রে, যার জীবনে রূপকথার গল্প আর বই যেমন স্বস্তি দেয়, ঠিক তেমনই দিনযাপনে রয়েছে টানাপোড়েনের বোনা বাস্তবতা। ভাঙাচোরা মনকে আবার গুছিয়ে নেওয়ার শক্তি সে রাখে, কিন্তু মাত্র সাত দিনের মধ্যে চাকরি জোগাড় করতে হবে, নইলে মায়েরই পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ে করতে হবে।
তার বিপরীতে গৌরবের চরিত্র পুরোপুরি ভিন্ন রকম। ‘গোরা’ প্রেমকে বিশ্বাস করতে পারেন না, অতীতের অভিজ্ঞতা তাঁকে সম্পর্ক থেকে দূরেই সরিয়ে রেখেছে। এলার জেদ আর গোরার বাস্তব ভাবনার দ্বন্দ্বই দু’জনের মাঝে তৈরি করবে টানটান রসায়ন। আগের জনপ্রিয় জুটির রিয়ুনিয়ন হওয়ায় কৌতূহল তো থাকছেই, তার ওপর নতুন গল্পের টানাপোড়েন যোগ হচ্ছে বাড়তি আকর্ষণ হিসেবে। তবে, এই ধারাবাহিকের বিশেষ চমক হিসেবে থাকছেন কৌশিক রায়। শোনা গিয়েছিল, তিনি নাকি এবার নেতিবাচক চরিত্রে ফিরছেন।
তাই নিয়েও দর্শকদের উত্তেজনা কম নয়। ছোটপর্দার দর্শকরা জানেন, তিনি নেতিবাচক চরিত্রে কতটা সাবলীল। এছাড়াও এই ধারাবাহিকে থাকছেন শ্রীময়ী চট্টরাজ। তবে, এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন, স্টার জলসার সাম্প্রতিক অন্যতম চর্চিত খলনায়িকা। ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এর জিনিয়া, অর্থাৎ অভিনেত্রী ‘যুক্তা চক্রবর্তী’ (Yukta Chakraborty)। রাজ চক্রবর্তীর হাত ধরে স্টার জলসায় প্রথম ধারাবাহিক, রাতারাতি ব্যাপক সাফল্য আর এবার অ্যাক্রপলিস প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে কাজ।
এই ধারাবাহিকে কেমন হতে চলেছে তাঁর চরিত্র? এলা ও গোরার গল্পে তাঁর ভূমিকাই বা কী? একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন অভিনেত্রী। প্রথমেই তাঁকে চরিত্রের বিষয় জানতে চাওয়া হলে, তিনি জানান যে এই চরিত্রটি জিনিয়ার মতো একেবারেই নয়। জিনিয়া যেমন একরোখা এবং পুরোটাই নেতিবাচক ছিল, এই চরিত্রটি তেমন নয়। নতুন ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম গুনগুন। অভিনেত্রীর মতে, সে নিজের জায়গায় ঠিক, বরং তাঁর সঙ্গেই অন্যায় হয়েছে। সেই কারণে, তাঁকে পুরোপুরি নেতিবাচক বলা যাবে না।
তবে, যুক্তার কথায় আভাস মিলেছে যে ধারাবাহিক যত এগোবে ততই তাঁর চরিত্রের রং পরিবর্তন হবে। গোরা বা এলার সঙ্গে গুনগুনের সম্পর্ক কী? যুক্তা জানালেন, তিনি এই ধারাবাহিকে কৌশিক রায়ের বোনের চরিত্রে অভিনয় করছেন, যে গোরাদের বিজনেস পার্টনার। এই গল্পের মূল প্রেক্ষাপট সম্পর্কে যুক্তা বললেন, “এখানে একদল যারা ভালোবাসায় বিশ্বাস করে, অন্যদল করে না। গল্পে এই দুই দলের মধ্যে একটা ঠান্ডা লড়াই দেখা যাবে আর আশা করি দর্শকরা উপভোগ করবেন। সবটা বলা যাবে না, জানতে হলে দেখতে হবে।”
আরও পড়ুনঃ শহরে রাতের রাস্তায় হুলস্থুল! সামান্য পথকুকুরকে খাবার দেওয়ার অপরাধে মা’রমুখী জনতা! প্রাণ বাঁচাতে, পুলিশের দ্বারস্থ তারকা দম্পতি সায়ন্তনী-ইন্দ্রনীল! ঠিক কী ঘটেছে?
অভিজ্ঞতায় গৌরব-শোলাঙ্কি অনেকটাই বড়, তাছাড়াও নতুন কাজ, কেমন উপভোগ করছেন অভিনেত্রী? যুক্তার কথায়, “অ্যাক্রপলিসের হয়ে এটা আমার প্রথম কাজ। খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেটের পরিবেশ এবং সহ অভিনেতাদের নিয়ে। অভিজ্ঞতায় সবাই আমার থেকে বড় হলেও, সবাই আমাকে আপন করে নিয়েছে। রোজ অনেক কিছু শিখতে পারছি তাদের কাছ থেকে।” সব মিলিয়ে, আগামী ১ ডিসেম্বর রাত ৯:৩০-এ শুরু হতে চলেছে ধারাবাহিকটি। অবশ্যই নজর থাকবে গুনগুনের দিকে, আর সব বাঁধা পেরিয়ে গোরা-এলার ভিন্ন দৃষ্টিভঙ্গি কীভাবে একত্রে পথ খুঁজে নেয়, সেটাও থাকবে প্রধান আকর্ষণ।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?