স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager Chhowa) জমজমাট পর্ব। ফের নতুন করে জীবন শুরু করবে ধারাবাহিকের নায়ক-নায়িকা। বাংলা ধারাবাহিকের চিরাচরিত ছক ভেঙে প্রথমবার গল্পের নায়ক আর নায়িকা দীপা আর সূর্য বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। তবে সূর্য-দীপা নয়। এবার ছাদনাতলায় তারা বসতে চলেছে অন্যজনের সঙ্গে।
ধারাবাহিকের দর্শকরা ইতিপূর্বে দেখেছে জেল থেকে পালিয়েছে মিশকা। নারী দিবসের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে করতে পালানোর ফন্দি কার্যকর করে সে। আর ভিক্টর পঞ্চাশ লক্ষ টাকার লোভে মদত দেয় মিশকাকে। জেল থেকে পালিয়ে মিশকা সোজা চলে আসে সূর্যের কাছে। এদিন ইরাকে নিয়ে সূর্য একটি অন্য কাজে যাচ্ছিল।
তবে মিশকা এসে ঘেঁটে দেয় সবটা। ফের সূর্যকে বিয়ে করার জন্য জোড় করতে থাকে। আর ইরাকে সে খাঁড়া করে রিভলভারের সামনে। ইরার প্রাণ বাঁচাতে সূর্য বুঝতে পারে গায়ের জোড় নয়, বুদ্ধি দিয়ে বাগে আনতে হবে মিশকাকে। কিন্তু মিশকাও ছাড়বার পাত্রী নয়। একসময়ে সূর্য আর মিশকা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। আর তখনই সূর্যের ধাক্কায় মিশকা একটি চলন্ত ট্রাকের সামনে এসে পড়ে। খেল খতম হয় দুজনের। মিশকার গুন্ডারা ফের তাদেরকে ধাওয়া করলে কোনো রকমে পালিয়ে বাঁচে সূর্য-ইরা।
আরো পড়ুন: দুঃসংবাদ! সবকিছুর নির্বাচন হওয়ার পরেও স্টার জলসায় আসছে না জনপ্রিয় প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক!
সূর্যকে নিয়ে একটি মন্দিরে আশ্রয় নেয় তারা দুজন। এদিকে মিশকাকে খুন করে বিবেক দংশনে জেরবার সূর্য। মানুষ খুনের মতো জঘন্য অপরাধ করে ফেলেছে সে। পাগল পাগল অবস্থা তার। এমতাবস্থায় গ্রামবাসীরা জোড় করে বিয়ে দিয়ে দেয় দুজনের। তাদের গ্রামে আর বিশেষ করে ভোলাবাবার মন্দিরে কোনো প্রকার গর্হিত অপরাধ ক্ষমা করা হবে না।
আর শেষমেশ একপ্রকার বাধ্য হয়েই ইরার সিঁথিতে সিঁদুর তুলে দেবে সূর্য। যদিও বিয়ের পর ইরার মত, এই বিয়ের কোনো দায় সূর্যকে নিতে হবে না। সে অনেক দূরে চলে যাবে। তবে সূর্য বলে, সে মানুষ। আর প্রত্যেক মানুষের জীবনের কিছু দায় ভার আছে। ইরা আর তার মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে উঠবে না সত্যি। তবে যতদিন না ইরা নতুন করে জীবন শুরু করছে ততদিন সূর্য পাশে থাকবে ইরার।






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?