টিআরপি তালিকায় ঝড় তুলল স্টার জলসা! দর্শকের ভালোবাসায় আবারও সিংহাসনে ‘বিদ্যা ব্যানার্জি’! ‘পরশুরাম’-এর দাপট, ‘রাঙামতি’র চমকে কার্যত একক রাজত্ব কায়েম চ্যানেলের! তালিকা থেকে নিশ্চিহ্ন জি বাংলা?

ছোটপর্দার দর্শকরা শুরু ধারাবাহিক দেখেন না, বরং স্থান নিয়েও লড়াই করেন অন্যদের সঙ্গে। কীভাবে পছন্দের জুটির গল্পকে সবার আগে আনা যায়, সেই চেষ্টাই চলে প্রতি সপ্তাহে। প্রতিবারের মতোই এবারও টিআরপি (TRP) তালিকা ঘিরে চর্চা তুঙ্গে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের ফলাফল প্রকাশ হতেই স্পষ্ট হয়েছে দর্শকের রুচির নতুন সমীকরণ। ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রকাশিত বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় (TRP List) দেখা গেল, আবারও একচেটিয়া রাজত্ব কায়েম রেখেছে স্টার জলসা!

কোন চ্যানেল কতটা এগোল, কোন গল্প দর্শকের মন টানল? সেই হিসেবেই জমে উঠেছে এবারের প্রতিযোগিতা। এই সপ্তাহে সবার উপরে উঠে এসেছে স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)। ৬.৭ নম্বর নিয়ে ধারাবাহিকটি একাই শীর্ষস্থান দখল করেছে। গল্পের আবেগ, পারিবারিক টানাপোড়েন এবং কেন্দ্রীয় চরিত্রের দৃঢ় উপস্থিতি দর্শকদের মন জয় করে চলেছে বলেই মনে করা হচ্ছে। ধারাবাহিকটির সাম্প্রতিক পর্বগুলিতে নাটকীয় মোড় এবং অভিনয়ের শক্তি টিআরপি বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে।

দ্বিতীয় স্থানে খুব কাছাকাছি রয়েছে, জি বাংলা থেকে শীর্ষ পাঁচে একাধিকবার আসা একমাত্র ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta), ৬.৬ নম্বর নিয়ে। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছে আর এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখল। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok)। ৬.৪ নম্বর পেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও সমাজকেন্দ্রিক গল্প ও প্রধান চরিত্রের লড়াই দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।

এবার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘রাঙামতি toronfaj’ (Rangamoti Tirandaj), ৫.৯ নম্বর নিয়ে। নারী কেন্দ্রিক গল্প এই ধারাবাহিকের মূল শক্তি। পঞ্চম স্থানে রয়েছে আবারও স্টার জলসার ‘ও মোর দরদিয়া'(O Mor Dorodiya), ৫.৭ নম্বর পেয়ে। আবেগপ্রবণ গল্প এবং নারীর সংগ্রাম এই ধারাবাহিককে আলাদা পরিচিতি দিচ্ছে। সব মিলিয়ে এই টিআরপি তালিকা বলছে, দর্শক এখন বৈচিত্র্যময় গল্পকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, একই গল্প তারা দেখছেন না।

আরও পড়ুনঃ “ভয়ংকর, মাধুরী দীক্ষিত ফ্রম মিসো!” “মাধুরীর নাচ নকলের দুঃসাহস, মঞ্চে ওঠার আগে ১০০ বার ভাবা উচিত ছিল!” আইকনিক গান বেছে নেওয়াই হলো কাল! চন্দ্রমুখীর সাজে ‘ধাই সাম রোক লেই’ নেচে, সমাজ মাধ্যমে সমালোচনার মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত!

জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসা (Star Jalsha)-র মধ্যে প্রতিযোগিতা আগের মতোই তীব্র। আর আগামী সপ্তাহে এই সমীকরণ কতটা বদলায়, সেটাই এখন দেখার। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 3rd Week of Feb | 19th Feb | Thrusday | BT •• বিদ্যা ব্যানার্জি 6.7, 2nd •• পরিণীতা 6.6, 3rd •• পরশুরাম 6.4, 4th •• রাঙামতি 5.9, 5th •• ও মোর দরদিয়া 5.7

You cannot copy content of this page