“চিরঞ্জিত চক্রবর্তী মোটেও দুর্ধর্ষ স্টেজ অভিনেতা নন!” “অপর্ণা সেন চেয়েছিলেন বিরাট অঙ্কের টাকা!” তারকাদের বিপুল পারিশ্রমিকের চাপেই কি ধীরে ধীরে ধ্বংস হয়েছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী থিয়েটার পাড়া? বাংলা মঞ্চের স্বর্ণযুগ হারিয়ে যাওয়ার নেপথ্যে কোন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়?

বিনোদন জগতে দর্শকরা তারকাদের পর্দার সামনের ঝলমলে জীবনটাই বেশি দেখেন। কিন্তু সেই চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে নানা অজানা গল্প, অভিজ্ঞতা এবং এমন কিছু ঘটনা, যা বদলে দিয়েছে বাংলা বিনোদন জগতের ইতিহাস। বিশেষ করে বাংলা থিয়েটারের স্বর্ণযুগ থেকে বর্তমান সময় পর্যন্ত কীভাবে বদলে গিয়েছে অভিনয়ের জগৎ, কীভাবে কমেছে বাণিজ্যিক থিয়েটারের জনপ্রিয়তা, সেই সমস্ত বিষয় নিয়েই এবার মুখ খুললেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কয়েকজন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে ঘিরে নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নিলেন তিনি।

সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা ও বাচিক শিল্পী সুরজিৎ বন্দ্যোপাধ্যায় তার নিজের বিনোদন জগতের কাহিনী প্রকাশ্যে এনেছেন। যাত্রা, মঞ্চ, বড়পর্দা, ছোটপর্দা থেকে শুরু করে ওটিটি বিনোদন জগতের একাধিক মাধ্যমের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে তাঁর। অনুষ্ঠানে উত্তর কলকাতার হাতিবাগান এলাকার একসময়ের জমজমাট থিয়েটার পাড়ার স্মৃতিচারণ করতে গিয়ে বাংলা বাণিজ্যিক থিয়েটারের পতনের পিছনে বেশ কিছু কারণ তুলে ধরেন তিনি। সুরজিতের কথায়, একটা সময় বাণিজ্যিক থিয়েটারের মঞ্চে অভিনয় করতেন একাধিক দক্ষ অভিনেতা। তাঁদের অভিনয়ের জোরেই ঘণ্টার পর ঘণ্টা দর্শকদের ধরে রাখা যেত।

কিন্তু ধীরে ধীরে মঞ্চে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের নিয়ে আসার প্রবণতা বাড়তে থাকে। এই প্রসঙ্গেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তীর উদাহরণ টানেন তিনি। সুরজিতের দাবি, প্রসেনজিৎ ছোটবেলায় মঞ্চে অভিনয় করলেও তাঁকে স্টার থিয়েটারে মাত্র কয়েকটি দৃশ্যের ক্যামিও চরিত্রে দেখেছেন তিনি। অন্যদিকে, চিরঞ্জিত চক্রবর্তীকে তিনি দুর্ধর্ষ মঞ্চ অভিনেতা বলে মনে করেন না। তাঁর বক্তব্য, জনপ্রিয় তারকাদের মাসিক পারিশ্রমিক হিসেবে দেড় থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দিতে হচ্ছিল। ফলে থিয়েটারের আর্থিক কাঠামোর উপর প্রচণ্ড চাপ তৈরি হয়। সেই খরচ সামলাতে টিকিটের দাম বাড়ানোও সম্ভব ছিল না।

এর ফলে নিয়মিত থিয়েটার দেখতে আসা মধ্যবিত্ত দর্শকদের একাংশ ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেন। এখানেই শেষ নয়, অপর্ণা সেনকে ঘিরেও একটি পুরনো ঘটনার কথা তুলে ধরেন অভিনেতা। তাঁর বক্তব্য অনুযায়ী, পরিচালক অরুণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্বের সূত্রে একটি নাটকে কাজ করার কথা হয়েছিল অপর্ণা সেনের। কিন্তু সেই নাটকের জন্য অপর্ণা সেন বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন বলে দাবি করেন সুরজিৎ। সেই প্রসঙ্গে অরুণ বন্দ্যোপাধ্যায় তাঁকে জানিয়েছিলেন, উত্তমকুমার বা অন্য জনপ্রিয় তারকারা পারিশ্রমিক নিলেও থিয়েটারের নিজস্ব আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।

আরও পড়ুনঃ “আমি ইন্ডিপেন্ডেন্ট…অ্যাটেনশন পেতে আমার খুব ভালো লাগে!” “নিজের দুনিয়া নিজেই গড়ে নিতে পারি, তবে আত্মসম্মান ও প্রত্যাশার মর্যাদা ধরে রাখার দায়িত্ব আমারই!” জনপ্রিয়তার শিখরে পৌঁছেও কোন কঠোর নিয়মে জীবন কাটান নিরঞ্জন মণ্ডল? ছোটবেলার একাকিত্ব, বাবা-মায়ের বিচ্ছেদ থেকে ন’টা-পাঁচটার চাকরি ছেড়ে পরিচিতি তৈরি! রাহুল অরুণোদয়ের সঙ্গে আড্ডায় নিজের ব্যক্তিত্ব নিয়ে কোন অজানা কাহিনী ফাঁস করেছিলেন বিগ বস প্রতিযোগী?

একজন শিল্পী যত বড় তারকাই হোন না কেন, তাঁকে ঘিরে থিয়েটারের খরচের হিসাব বদলে ফেলা সম্ভব নয়। সুরজিতের মতে, একসময় শিল্পীরা ভালোবাসা ও অভিনয়ের টানেই মঞ্চে আসতেন। কিন্তু তারকাদের বিপুল পারিশ্রমিকের চাপ, দর্শকদের রুচির পরিবর্তন এবং বাণিজ্যিক থিয়েটারের নিজস্ব ভারসাম্য নষ্ট হওয়া সব মিলিয়েই ধীরে ধীরে হারিয়ে গিয়েছে হাতিবাগানের সেই ঐতিহ্যবাহী থিয়েটার পাড়া। আপনারাও কি অভিনেতার সঙ্গে একমত? নিজের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না!

You cannot copy content of this page