‘বরণ’ থেকে ‘নবাব নন্দিনী’, একের পর এক মুখ্য চরিত্রে পর্দা কাঁপানো উপস্থিতি ছিল তাঁর! জি, জলসার মতো মূল ধারার চ্যানেলে এখন আর কেন কেন দেখা যায় না ইন্দ্রানী পালকে? তাকে দেখতে উৎসুক আপনারা?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ‘ইন্দ্রানী পাল’কে (Indrani Paul) এখন আর ছোটপর্দায় দেখা যায় না। একসময় ধারাবাহিকের পর ধারাবাহিকে তাঁর উপস্থিতি নজর কাড়লেও, গত কয়েক মাস ধরে যেন হঠাৎ করেই আড়ালে চলে গিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’ শেষ হওয়ার পর থেকে তাঁকে আর কোনও নতুন মেগায় দেখা যায়নি। ফলে দর্শকদের একাংশের মনেই এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ধীরে ধীরে ছোটপর্দা থেকে দূরে সরে যাচ্ছেন তিনি? টলিপাড়ায় এমন অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা একসময় জনপ্রিয় হলেও পরে হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন। সেই তালিকাতেই কি এবার যোগ হতে চলেছে ইন্দ্রানীর নাম?

যদিও অভিনেত্রীর অনুরাগীরা এখনও তাঁর ফেরার অপেক্ষাতেই রয়েছেন। প্রসঙ্গত, অভিনয়ের জগতে ইন্দ্রানীর পালের পথচলা আজকের নয়। ছোটপর্দার একাধিক ধারাবাহিক ‘বরণ’, ‘নবাব নন্দিনী’তে কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি। সাবলীল অভিনয় করে প্রতিটি চরিত্রে দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী। পারিবারিক গল্প থেকে শুরু করে আবেগঘন ট্র্যাক, সব ধরনের চরিত্রেই তাঁকে মানিয়ে নিতে দেখা গিয়েছে। ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’ ধারাবাহিকেও তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে ধারাবাহিকটি খুব বেশি দিন চলেনি। মাত্র চার মাসের মধ্যেই শেষ হয়ে যায় এই মেগা, যা অনেক দর্শকের কাছেই ছিল বেশ হতাশার বিষয়।

অনেকে মনে করেছিলেন, গল্পটি আরও সময় পেলে জনপ্রিয়তা পেত। আর এই ধারাবহিক বন্ধ হওয়ার পর থেকেই কার্যত ছোটপর্দায় অনুপস্থিত ইন্দ্রানী। বর্তমানে তাঁকে কোনও নতুন ধারাবাহিক বা ওয়েব প্রজেক্টের ঘোষণাতেও দেখা যায়নি। ফলে সমাজ মাধ্যমে মাঝেমধ্যেই প্রশ্ন উঠছে, তিনি আদৌ অভিনয়ে ফিরবেন কি না। টেলিভিশনের দর্শকদের একাংশের মতে, নন্দিনীর মতো অভিনেত্রীকে আরও বেশি কাজে দেখা উচিত ছিল। কারণ তাঁর অভিনয়ের পাশাপাশি স্ক্রিন প্রেজেন্সও যথেষ্ট ভালো। তবে টলিপাড়ার অন্দরের খবর বলছে, এখনই অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি অভিনেত্রী। বরং নিজের পছন্দের কাজের অপেক্ষাতেই রয়েছেন তিনি।

তাই আপাতত তাঁকে পর্দায় না দেখা গেলেও, ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অভিনয়ের পাশাপাশি ইন্দ্রানী বরাবরই নাচের সঙ্গে গভীরভাবে যুক্ত। যারা অভিনেত্রীকে কাছ থেকে চেনেন, তাঁদের অনেকেই জানেন নাচ তাঁর জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। নিজের সোশ্যাল মিডিয়াতেও মাঝেমধ্যেই নাচের মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও তিনি নাচকে কখনও দূরে সরিয়ে রাখেননি। বরং এই শিল্পমাধ্যমের সঙ্গেই তাঁর আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। তাই ছোটপর্দা থেকে কিছুটা বিরতি নেওয়ার পর এখন সেই নাচ নিয়েই সময় কাটাচ্ছেন বলে জানা যাচ্ছে। অনুরাগীরাও তাঁর নাচের ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দেন।

আরও পড়ুন: কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, তদন্তে নড়েচড়ে বসল পুলিশ! ফের শিরোনামে বিতর্কিত গায়ক! হঠাৎ কী ঘটল?

 

এর আগেই এক সাক্ষাৎকারে ইন্দ্রানী জানিয়েছিলেন, অভিনয়ের আগে নাচই তাঁর প্রথম ভালোবাসা। তাই আপাতত কিছুদিন নাচ নিয়েই থাকতে চান তিনি। পাশাপাশি অভিনেত্রী এও স্পষ্ট করেছিলেন যে, তিনি সবসময়ই ভালো চরিত্রের খোঁজে রয়েছেন। মনের মতো কোনও চরিত্র পেলে অবশ্যই আবার ছোটপর্দায় ফিরবেন বলেও জানিয়েছিলেন ইন্দ্রানী। ফলে আপাতত তাঁকে টেলিভিশনে না দেখা গেলেও, অভিনয়কে বিদায় জানাচ্ছেন না অভিনেত্রী। বরং বলা যায়, নিজের জন্য সঠিক সময় ও সঠিক চরিত্রের অপেক্ষাতেই রয়েছেন তিনি। এখন দেখার, কবে আবার নতুন রূপে দর্শকদের সামনে ফিরে আসেন তিনি।

You cannot copy content of this page