মধ্যরাতেই ‘নতুন সম্পর্কের’ সিলমোহর, প্রকাশ্যে আনলেন প্রেমিককে? বিচ্ছেদের পর শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের সুখী সংসার, এবার পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও খুঁজে পেলেন নিজের জীবনসঙ্গী? অবশেষে শুরু করলেন নতুন অধ্যায়, অভিনেত্রীর এই মনের মানুষটি কে?  

তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে। সম্পর্ক তৈরি, ভাঙন, আবার নতুন করে শুরু, সব কিছু নিয়েই দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে যখন সেই সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে বহু পুরনো বিতর্ক বা আলোচনার ছায়া, তখন তা আরও বেশি করে নজর কাড়ে। সম্প্রতি ঠিক এমনই এক ঘটনা ঘিরে ফের আলোচনায় উঠে এলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভাঙন নিয়ে এর আগেও একাধিকবার চর্চা হয়েছে। দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ ভালবেসে বিয়ে করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে নানা টানাপড়েনের জেরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।কিন্তু সম্প্রতি কাঞ্চনের সঙ্গে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ-এর বিয়ে সেই পুরনো আলোচনাকে আবারও সামনে নিয়ে আসে। ফলে পিঙ্কির ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে কৌতূহল তৈরি হয়।

এই আবহেই গত শুক্রবার গভীর রাতে পিঙ্কির ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট নজরে আসে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, তিনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, ‘প্রেমিক’ হিসেবে এক ব্যক্তিকে ট্যাগও করা হয়, নাম আশিস ঘোষ। স্বাভাবিকভাবেই এই পোস্ট দেখে চমকে যান অনেকেই। নেটিজেনদের একাংশ তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন, নতুন জীবনের জন্য অভিনন্দনের বার্তায় ভরে ওঠে কমেন্ট সেকশন।

আরও পড়ুনঃ “ঠাম্মাকে হাসপাতালে দেখতে যাওয়ার বদলে আমি সেই টাকাতেও নে’শা করেছি, একটা সময় নে’শা না করলে নিজেকে স্বাভাবিকই মনে হতো না” জীবনের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন সপ্তর্ষি মৌলিক! নিজের ভুল সিদ্ধান্তে অনেকটা সময় নষ্ট করে, আজও রয়ে গেছে আক্ষেপ! কীভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি?

তবে ঘটনাটা এখানেই থেমে থাকেনি। রাত পেরিয়ে পরের দিন শনিবার সকাল হতেই হঠাৎ করেই উধাও হয়ে যায় সেই পোস্ট। ফেসবুক থেকে সেটি মুছে ফেলা হয়, যা নিয়ে আরও জল্পনা শুরু হয়। এর মধ্যেই পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফলে প্রশ্ন ওঠে, এটা কি সত্যিই নতুন সম্পর্কের ঘোষণা ছিল, নাকি এর পেছনে অন্য কোনও গল্প লুকিয়ে রয়েছে?

অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়, পুরো ঘটনাটিই নাকি ভুয়ো। তাঁদের বক্তব্য, পিঙ্কির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট করা হয়েছে। যদিও এই ব্যাখ্যা সামনে এলেও, বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি পুরোপুরি। অন্যদিকে, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ নিজেদের নতুন সংসার নিয়ে ব্যস্ত এবং মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার ঝলক শেয়ার করছেন। সব মিলিয়ে, পিঙ্কির এই ‘নতুন সম্পর্ক’ ঘিরে তৈরি হওয়া রহস্য আপাতত টলিপাড়ার অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।

You cannot copy content of this page