বিনোদন দুনিয়ার পরিচিত মুখদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নতুন কিছু নয়। তাঁদের চলাফেরা, ছবি, ব্যক্তিগত মুহূর্ত সব কিছুই যেন সব সময় নজরে থাকে। কিন্তু কখনও কখনও এই আগ্রহ সীমা ছাড়িয়ে হয়রানির জায়গায় পৌঁছে যায়। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হয়েছেন এক বাঙালি অভিনেত্রী। হঠাৎই তাঁর হোয়াটসঅ্যাপে আসে নিজেরই নগ্ন ছবি। অচেনা নম্বর থেকে পাঠানো ওই ছবি দেখে তিনি একেবারে হতবাক হয়ে যান। ঘটনার পরই শুরু হয় উদ্বেগ এবং কে এমন কাজ করল তা নিয়ে জল্পনা।
জানা গিয়েছে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ অভিনেত্রীর ফোনে আচমকা কয়েকটি আপত্তিকর ছবি এসে পৌঁছয়। ছবিগুলি দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন। শুধু একটি নয়, আরও বেশ কিছু ছবি ও ভিডিও পাঠানো হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি প্রথমে তিনি পরিবারের সদস্যদের জানান এবং পরে স্বামীর সঙ্গে আলোচনা করেন। এরপর আর দেরি না করে থানার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। ২৯ এপ্রিল মুম্বইয়ের ওশিওয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিনেত্রীর দাবি, ওই নম্বরে তিনি ফোন করার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও সাড়া মেলেনি। পরে নম্বরটি ব্লক করে দেন তিনি। তাঁর কথায়, “যে ছবিগুলো পাঠানো হয়েছে, তার অনেকগুলো এখন আর সাধারণভাবে কোথাও দেখা যায় না। আমার মনে হচ্ছে, পরিচিত কেউ ইচ্ছে করে আমাকে মানসিকভাবে বিরক্ত করতে চাইছে।” তিনি আরও বলেন, “পাবলিক ফিগার হওয়ায় নানা ধরনের বার্তা আসে, কিন্তু এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।” এই মন্তব্যের পর ঘটনার গুরুত্ব আরও বেড়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। যে নম্বর থেকে এই বার্তা পাঠানো হয়েছে, সেটির ব্যবহারকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। ডিজিটাল সূত্র খতিয়ে দেখা হচ্ছে এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, নম্বরটি ভুয়ো পরিচয়ে চালানো হয়েছিল কি না, অথবা এর সঙ্গে পরিচিত কারও যোগ রয়েছে কি না। আপাতত বিষয়টি সাইবার হয়রানির দিক থেকেও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: জিনিসের মান অত্যন্ত খারাপ! সুস্মিতা রায়ের নতুন বরের ব্যবসা নিয়ে নিন্দার ঝড় নেট পাড়ায়! ‘ একা মেয়েকে টার্গেট করা হচ্ছে’ আক্ষেপ অভিনেত্রী ব্যবসায়ীর
যাঁকে ঘিরে এই চাঞ্চল্য, তিনি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত মুখ। শিশুশিল্পী হিসেবে বাংলা সিনেমায় কাজ শুরু করে পরে হিন্দি, তামিল, মালায়ালি ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন। নব্বইয়ের দশকে হরর ও থ্রিলার ঘরানার বেশ কিছু ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। জনপ্রিয় টিভি অনুষ্ঠানেও কাজ করেছেন তিনি। এই বাঙালি অভিনেত্রী হলেন পুনম দাশগুপ্তা।






