“১৭টা লুচির সঙ্গে আধ কেজি খাসির মাং*স খেয়েছিলাম” মিঠুন চক্রবর্তীর বাড়িতে প্রথমবার গিয়েই কী কী সব কাণ্ড ঘটিয়েছিলেন বিশ্বনাথ বসু? অভিনেতার খাওয়ার বহর দেখে রীতিমতো অবাক মহাগুরু, পেটভরে খাওয়ানোর পরেই বড় দাদার মতো কী বিশেষ পরামর্শ দিয়েছিলেন তিনি? আজও কি সেই কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন?

তারকাদের পর্দার বাইরের জীবনেও লুকিয়ে থাকে নানা মজার ও অজানা কাহিনি। শুটিংয়ের ব্যস্ততা, সহ-অভিনেতাদের সঙ্গে বন্ধুত্ব কিংবা ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্ত কখনও কখনও সেই গল্পগুলিই অনুরাগীদের কাছে হয়ে ওঠে বিশেষ আকর্ষণের বিষয়। বিশেষ করে প্রিয় অভিনেতাদের সঙ্গে কাটানো কোনও স্মরণীয় অভিজ্ঞতার কথা যখন প্রকাশ্যে আসে, তখন তা নিয়ে কৌতূহল তৈরি হয় দর্শকদের মধ্যে। সম্প্রতি তেমনই এক মজার স্মৃতির কথা ভাগ করে নিয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। তাঁর সেই স্মৃতির কেন্দ্রে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ বিশ্বনাথ বসু। অভিনয়ের পাশাপাশি তাঁর স্বতঃস্ফূর্ত কথাবার্তা ও রসিকতাও দর্শকদের বেশ পছন্দের। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিজের জীবনের নানা অজানা গল্প এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেন অভিনেতা। সেখানেই উঠে আসে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা। তবে এই স্মৃতির বিশেষত্ব শুধুমাত্র দুই অভিনেতার একসঙ্গে সময় কাটানো নয়, বরং মিঠুনের বাড়িতে তাঁর জন্য আয়োজিত এক বিশেষ ভোজনপর্ব।

সাক্ষাৎকারে বিশ্বনাথ জানান, মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবিতে শুটিং করার পর একবার তাঁকে মুম্বইয়ের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন মহাগুরু। সেই সময় বিশ্বনাথের ছেলের বয়স ছিল মাত্র এক বছর। আর সেই নিমন্ত্রণে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল, তা আজও তাঁর স্মৃতিতে বেশ উজ্জ্বল। কারণ, সেদিন অতিথির জন্য রান্নার দায়িত্ব নিজেই সামলেছিলেন মিঠুন চক্রবর্তী। শুধু খাসির মাংস রান্নাই নয়, নিজের হাতে লুচিও তৈরি করেছিলেন তিনি। প্রিয় অতিথিকে যত্ন করে খাওয়ানোর এই আয়োজন যে বিশ্বনাথের কাছে কতটা স্মরণীয় হয়ে রয়েছে, তাঁর কথাতেই তা স্পষ্ট।

কিন্তু এরপর যা ঘটেছিল, তা শুনলে হাসি চেপে রাখা কঠিন, মিঠুন চক্রবর্তীর বাড়িতে বসে জমিয়ে খাওয়াদাওয়া করেছিলেন বিশ্বনাথ। অভিনেতার কথায়, সেদিন তিনি একাই খেয়ে ফেলেছিলেন ১৭টি লুচি এবং প্রায় আধ কেজি খাসির মাংস! অতিথির এমন খাওয়ার বহর দেখে মিঠুনও বেশ মজা পেয়েছিলেন। তবে শুধু হাসিঠাট্টা করেই থেমে থাকেননি তিনি। খাওয়াদাওয়া শেষ হওয়ার পর বিশ্বনাথকে একটু সতর্কও করেছিলেন মহাগুরু। মজার ছলেই বলেছিলেন, এতটা খাওয়ার পর বাড়ি ফিরে যেন একটু ঘুমিয়ে নেন। পাশাপাশি খাওয়াদাওয়া কিছুটা কমানোর এবং নিজের শরীরের দিকে নজর দেওয়ার পরামর্শও দিয়েছিলেন।

আরও পড়ুনঃ “চিরঞ্জিত চক্রবর্তী মোটেও দুর্ধর্ষ স্টেজ অভিনেতা নন!” “অপর্ণা সেন চেয়েছিলেন বিরাট অঙ্কের টাকা!” তারকাদের বিপুল পারিশ্রমিকের চাপেই কি ধীরে ধীরে ধ্বংস হয়েছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী থিয়েটার পাড়া? বাংলা মঞ্চের স্বর্ণযুগ হারিয়ে যাওয়ার নেপথ্যে কোন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়?

এই ঘটনা থেকেই মিঠুন চক্রবর্তীর ব্যক্তিত্বের আরও একটি দিক সামনে আসে। পর্দায় তিনি যতই দাপুটে অভিনেতা হন না কেন, ব্যক্তিগত জীবনে অতিথিকে নিজের হাতে রান্না করে খাওয়ানো এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার মধ্যে ধরা পড়ে এক আন্তরিক মানুষ ও বড় দাদার ছবি। অন্যদিকে, বিশ্বনাথ বসুর ১৭টি লুচি ও আধ কেজি খাসির মাংস খাওয়ার গল্পও নিঃসন্দেহে এই স্মৃতিকে আরও মজাদার করে তুলেছে। দুই অভিনেতার এই আন্তরিক মুহূর্তের কথা প্রকাশ্যে আসতেই তাঁদের অনুরাগীদের কাছে তা হয়ে উঠেছে এক অন্যরকম স্মৃতিচারণ।

You cannot copy content of this page