বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং একইসঙ্গে বিতর্কিত অভিনেত্রী হলেন তিনি ।বিভিন্ন সময় নিজের বিতর্কিত মন্তব্যের কারণে এই অভিনেত্রী সমালোচিত হয়েছেন দর্শকদের মধ্যে। যদিও কটাক্ষকে দারুন ভাবেই সামলাতে পারেন তিনি। হ্যাঁ কথা বলছি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের।
বাংলা সিনেমার দি মোস্ট লিডিং হিরো বনি সেনগুপ্তর সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্কে আবদ্ধ কৌশানী। সেই নিয়েও কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাকে। এমনকী বিভিন্ন সময় তার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি যে অত্যন্ত খারাপ অভিনেত্রী তা বারবার বলে বোঝানোর চেষ্টা করেছেন দর্শকরা।
সুন্দরবনে ‘প্রলয়’ আসছে। এবার ক্রাইমব্রাঞ্চের স্পেশাল ইনসপেক্টর অনিমেষ দত্ত পা রাখতে চলেছেন সুন্দরবন উপকূলে। আটকাতে চলেছেন নারী পাচার চক্রকে। এই ওয়েব সিরিজে নজর কেড়েছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের লুক। একইসঙ্গে নজর কেড়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। রয়েছেন সায়নী ঘোষ, গৌরব চক্রবর্তী, নুসরত ফারিয়া, জুন মালিয়া। আর এই ওয়েব সিরিজের হাত ধরে ফিরছেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। আর সেই নিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীকে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৌশানি বলেছেন, অনেকেই এই ওয়েব সিরিজে আমাকে নিতে রাজনাকে বারণ করেছিলেন। যদিও রাজ চক্রবর্তীকে তিনি নিজের গডফাদার মনে করেন। অভিনেত্রীর কথায় কটাক্ষ শুনে তিনি কষ্ট পান। তবে তার কথায়, তুমি যদি সুযোগ না দাও, বিশ্বাস না করো, তাহলে তুমি কীভাবে আমায় জাজ করছ ?
অভিনেত্রী স্পষ্ট কথায় জিজ্ঞাসা করেন, যারা বলেন, কৌশানী অভিনয় পারে না, সেই সব পরিচালকের কাছে পাল্টা বলতে চাই, তোমরা কৌশানীকে সুযোগ দাওনি অভিনয়ের জন্য। এই ছবির জন্য খেটেছেন কৌশানী।এমনকী আঞ্চলিক ভাষা শেখার জন্য বা চরিত্রের খাতিরে অন্যান্য বিষয় রপ্ত করার জন্য বেশ কিছুদিন সুন্দরবনে ছিলেন তিনি। এই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করার প্রতিজ্ঞা করেছেন কৌশানী।
View this post on Instagram






“বিদেশের জীবন বাইরে থেকে যতটা ঝকঝকে লাগে, বাস্তবে ততটা সহজ নয়” “সফল হওয়াটাই সব নয়, যে মানুষগুলো তোমার জন্য জীবন কাটিয়ে দিল তাদের দিকেও তাকাতে হবে” কলকাতা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হচ্ছে! নিজের উন্নতিতে যেন বাবা-মায়ের একাকীত্ব লুকিয়ে না থাকে, নতুন প্রজন্মকে কী বার্তা মমতা শঙ্করের?