“তুমি যদি আমার সঙ্গে…তোমার নম্বর বাড়িয়ে দিতে পারি!” শিক্ষকের কু-প্রস্তাবে বলাতেই চরম পরিণতি, বোর্ড পরীক্ষার আগে ‘জরুরি কাজ’-এর নামে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব ও স্কুল জীবনের ভয়ংকর অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন কৌশানী মুখার্জী!

সমাজ যতই আধুনিকতার দাবি করুক, কর্মক্ষেত্র থেকে শিক্ষা প্রতিষ্ঠান—মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আজও রয়ে গিয়েছে। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখালেও, বহু সময়ই চুপচাপ সহ্য করতে হয় অস্বস্তিকর পরিস্থিতি। অনেকেই ভয় বা লজ্জায় মুখ খোলেন না। তবে সময় বদলাচ্ছে—এখন অনেকেই অন্যায়ের বিরুদ্ধে সরব হতে শিখছেন।

এই প্রেক্ষাপটেই আসতে চলেছে অভিনেত্রী কৌশানী মুখার্জীর নতুন সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’। সিরিজের মূল গল্প আবর্তিত হয়েছে কর্পোরেট সেক্টরে কর্মরত এক তরুণীকে ঘিরে, যিনি নিজের কর্মস্থলেই এক্সপ্লয়টেশনের মুখে পড়েন। আইন, লড়াই এবং আত্মসম্মানের প্রশ্ন—সব মিলিয়ে সিরিজটি ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে দর্শকদের মধ্যে। প্রচারের অংশ হিসেবে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও ভাগ করে নেন অভিনেত্রী।

সেই অভিজ্ঞতা তাঁর স্কুল জীবনের। কৌশানী জানান, তিনি তখন বেশ ছোট। বোর্ড পরীক্ষার আগে একদিন স্কুল ছুটি হয়ে যাওয়ার পর তাঁর কেমিস্ট্রির শিক্ষক তাঁকে আলাদা করে ডেকে পাঠান। কারণ হিসেবে জানানো হয়, কিছু জরুরি পেপারওয়ার্কের বিষয় আছে। সন্দেহ এড়াতে তিনি তাঁর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে শিক্ষকের সঙ্গে দেখা করতে যান।

সেখানেই পরিস্থিতি অন্য মোড় নেয়, অভিনেত্রীর কথায়, ক্লাসে বেশি কথা বলার অজুহাত তুলে শিক্ষক নাকি তাঁকে বলেন, “I would expect to you company me” (তোমাকে আমার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে) —ইঙ্গিতপূর্ণ প্রস্তাবের পাশাপাশি নম্বর বাড়িয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কৌশানী সাফ জানিয়ে দেন, তিনি রাজি নন। এরপর ফলাফল প্রকাশের সময় তিনি ওই বিষয়েই ফেল করেন বলে দাবি করেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ রণজয় বিষ্ণু ও অভিকা মালাকার জুটি বাঁধছেন ভিন্ন স্বাদের প্রেম কাহিনি ‘ব্যারিস্টার বোধিসত্ত্ব’তে! সমাজ বদলের অঙ্গীকারে সফল হবে কি তাঁরা? কবে থেকে, কোন চ্যানেলে আসছে এই ধারাবাহিক?

তবে চুপ থাকেননি তিনি। বাড়ি ফিরে বিষয়টি জানিয়ে সরাসরি প্রিন্সিপালের কাছে অভিযোগ করেন। তাঁর সাহসেই নাকি আরও কয়েকজন পড়ুয়া নিজেদের অভিজ্ঞতা সামনে আনেন। শেষ পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। আজ নতুন সিরিজে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলতে গিয়ে, নিজের অতীতের সেই অধ্যায়ই যেন আরও একবার মনে করিয়ে দিলেন কৌশানী—প্রতিবাদ করলেই বদল সম্ভব।

You cannot copy content of this page