বরাবরই নিজের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন নুসরত জাহান। টলিউডের সেরা অভিনেত্রী এবং সাংসদ হিসেবে দুটো সম্পূর্ণ আলাদা চরিত্র তুলে ধরেছেন নিজের। তবে দুই ক্ষেত্রেই একটি বিষয় বরাবর এক রেখেছেন তিনি। আর তা হলো সোজাসাপ্টা। বিয়ের পর আলাদা থেকেও হঠাৎ করেই সন্তানসম্ভবা হয়ে পড়া এবং তারপর সন্তানের বাবার পরিচয় প্রকাশ করার মতো সিদ্ধান্তগুলি সম্পূর্ণই তিনি নির্দ্বিধায় প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আর এখন কাউকে ডরান না নায়িকা। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর সেই সম্পর্ককে অস্বীকার করা থেকে বিতর্কে উঠে আসেন নুসরত। তারপর ইন্ডাস্ট্রির বন্ধু যশ দাশগুপ্তের সন্তানের মা হওয়ার সিদ্ধান্তেও সোশ্যাল মিডিয়ায় কম সমালোচিত হননি তিনি। পিতৃপরিচয় নিয়েও উঠেছে প্রশ্ন।
View this post on Instagram
কিন্তু এবার তিনি যে ছবি দিলেন এবং তার সাথে যে ক্যাপশন জুড়ে দিলেন তা থেকে স্পষ্ট যে এই ক্যাপশন তিনি তাঁর নিন্দুকদের উদ্দেশ্য করেই দিয়েছেন। পরনে ক্রপ টপ এবং তার নিচে ডেনিমের শর্টস। আবার ঠোঁটে লাল লিপস্টিক। নিজের জীবন কিভাবে কাটাবেন সেই সিদ্ধান্তের জন্য তাঁর দরকার নেই ‘কারুর অনুমোদন’, ঠিক এমনই বার্তা দিলেন নায়িকা তাঁর ক্যাপশনে। আবার ক্যাপশনের সঙ্গে জুড়ে দিলেন #badass #savage # beyourself #loveall এর মত কিছু হ্যাশট্যাগ। এটিকে কারো বুঝতে বাকি রইলো না যে এই বার্তা নুসরত দিলেন নিজের ট্রোলারদেরকেই।






“তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেড়ে দিতে পারবে…তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না!” “দু’বছরও টিকবে না তোমাদের সম্পর্ক, রোজ মনোমালিন্য হবে…আটটা লোকের কথা মনে রাখতে পারো না, প্রত্যেকদিন প্যা*নিক করো!” সৃজলাকে শনের থেকে দূরে সরাতেই তাঁর মনে বারবার সন্দেহ ঢোকাচ্ছেন জিতু? সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বোঝাচ্ছেন, একমাত্র তিনিই সৃজলার ভালো চান! ‘এমন বি*ষাক্ত লোকের সঙ্গে সর্ম্পকে গেলে জীবন নষ্ট’ সৃজলাকে সতর্কবাণী অনুরাগীদের!