“আই লাভ ইউ ব্রাদার, ভাই তুমি আমাদের সবার মন জিতে নিয়েছ!” ট্রফি পাবে বা জিতবে না আমি জানি না, তবে মানুষ যখন প্রেমে পড়ে…” হাত ছাড়তে নারাজ, নন্দিনী চলে যেতেই কান্নায় ভেঙে পড়লেন রাজবীর! যাঁর আচরণ নিয়ে করতেন কটাক্ষ, আজ তাঁর অবস্থা দেখে চোখে জল! এবার পাশে দাঁড়িয়ে কী বললেন রাজা গোস্বামী?

বিগ বস বাংলার রবিবারের এপিসোডে নন্দিনী দত্তকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে দেখে ভেঙে পড়তে দেখা যায় রাজবীর দে-কে। নন্দিনী বিগ বসের মূল ঘরের সদর দরজা দিয়ে বেরিয়ে যেতেই রাজবীর কান্নায় ভেঙে পড়েন। বিগ বস বাংলায় প্রবেশের পর থেকেই নানা কারণে চর্চায় রয়েছেন রাজবীর। কখনও ঝগড়া, কখনও মারামারি, আবার রেগে গিয়ে খাবার ফেলে দেওয়ার মতো ঘটনাতেও তাঁর নাম উঠে এসেছে। এমনকি বয়সে বড় প্রতিযোগীদের ‘গোরু-ছাগল’ বলেও গালাগালি করতে দেখা গিয়েছে তাঁকে। তবে নন্দিনীকে বিদায় জানানোর মুহূর্তে সম্পূর্ণ অন্য রূপ সামনে আসে রাজবীরের। তাঁর সেই আবেগ এবং কান্না দর্শকদের একটা বড় অংশের নজর কেড়েছে। রাজবীর জানেন না, নন্দিনী আসলে বিগ বসের ঘর থেকে পুরোপুরি বেরিয়ে যাননি। তিনি এখন সিক্রেট রুমে রয়েছেন এবং সেখান থেকেই লুকিয়ে লুকিয়ে ঘরের সকলের গতিবিধি দেখবেন।

রাজবীরের কান্নার সেই দৃশ্য দেখে এবার মুখ খুলেছেন টলিপাড়ার পরিচিত অভিনেতা রাজা গোস্বামী। রবিবারের এপিসোড দেখার পর রাজবীরকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানেই রাজবীরের আবেগকে সত্যিকারের ভালোবাসার প্রকাশ বলে ব্যাখ্যা করেছেন রাজা। তাঁর কথায়, ‘ভাই তুমি আমাদের মন জিতে নিয়েছ। কালকের এপিসোডটা আমি দেখলাম, ফ্যাসিনেটিং।’ এরপর রাজবীরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ট্রু লাভ। ও ট্রফি পাবে, জিতবে কি জিতবে না আমি জানি না, কিন্তু মন জিতে নিয়েছে।’ রাজা আরও বলেন, ‘তুমি আমাদের সকলের মন জিতে নিয়েছ।’ তাঁর মতে, কেউ যখন সত্যিই প্রেমে পড়েন বা কাউকে ভালোবাসেন, তখন তাঁর প্রকাশভঙ্গি এমনই হয়। সেই মুহূর্তে মানুষ অতটা হিসেব করে চলতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। রাজা জানিয়েছেন, রবিবারের এপিসোডে রাজবীরের সেই স্বতঃস্ফূর্ত আবেগই তাঁর চোখে ধরা পড়েছে।

রাজা গোস্বামীর মতে, রবিবারের পর্বটি ছিল অত্যন্ত আবেগঘন। রাজবীরের কান্নার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেটাই কালকের এপিসোডে দেখলাম। দারুণ ইমোশনাল এপিসোড ছিল।’ একই সঙ্গে নন্দিনীর সিক্রেট রুমে যাওয়ার বিষয়টিকেও দারুণ টুইস্ট বলে উল্লেখ করেছেন তিনি। রাজা বলেন, ‘বেশ টুইস্ট নন্দিনীর সিক্রেট রুম যাওয়া। এই টুইস্টটা দারুণ ছিল।’ তবে নন্দিনী যে ঘরের মধ্যেই রয়েছেন, সেটা রাজবীর এখনও জানেন না। এই বিষয়টি উল্লেখ করে রাজা বলেন, ‘রাজবীর বেচারা তো বুঝতে পারছে না, নন্দিনী ঘরের ভিতরেই আছে।’ তাঁর বক্তব্য অনুযায়ী, সিক্রেট রুম থেকে নন্দিনী লুকিয়ে লুকিয়ে সকলকে দেখতে থাকবেন। ফলে নন্দিনীকে সত্যিই হারিয়ে ফেলেছেন ভেবে রাজবীরের যে আবেগ প্রকাশ পেয়েছে, তার পরিণতি আগামী দিনে কী হয়, সেটাই এখন দেখার। শেষে রাজবীরের উদ্দেশে রাজা বলেন, ‘সবার শেষে আবার বলব, আই লাভ ইউ ব্রাদার।’

তবে রাজবীর এবং নন্দিনীর সম্পর্ক নিয়ে বিগ বস বাংলার ঘরে এর আগে একাধিক প্রশ্ন উঠেছে। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আগে ঘর থেকে বেরিয়ে যাওয়া বেশ কয়েকজন প্রতিযোগীও এই সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন। দীপেন্দু, ভরত এবং সোহিনী পালদের মতো প্রাক্তন প্রতিযোগীদের বক্তব্য ছিল, বিগ বসের খেলার জন্যই নাকি সম্পর্কের ‘মিথ্যে গল্প’ তৈরি করা হয়েছে। অর্থাৎ রাজবীর এবং নন্দিনীর সম্পর্ক আদৌ কতটা সত্যি, তা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। বিগ বসের খেলায় নিজেদের জায়গা শক্ত করতে এই সম্পর্ককে ব্যবহার করা হচ্ছে কি না, সেই প্রশ্নও উঠেছিল। কিন্তু রবিবারের এপিসোডের পর সেই আলোচনায় যেন নতুন মোড় এসেছে। রাজবীরকে নন্দিনীর বিদায়ে এ ভাবে ভেঙে পড়তে দেখে অনেকেই তাঁদের সম্পর্ককে সত্যিকারের ভালোবাসা হিসেবে দেখতে শুরু করেছেন। রাজা গোস্বামীও সেই আবেগকে ‘ট্রু লাভ’ বলেই ব্যাখ্যা করেছেন। ফলে এত দিনের বিতর্কের পর রাজবীর এবং নন্দিনীর সম্পর্ক নিয়ে দর্শকদের ধারণা বদলাচ্ছে কি না, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ “গার্লফ্রেন্ড নেই, অথচ এত স্বাভাবিক আছে কী করে?” “নন্দিনীর ডিমগুলো সরিয়ে রেখেছে নিজে খাবে, আবার রাতে না খেয়ে সহানুভূতি নিচ্ছিল!” নন্দিনীর বিদায়ে রাজবীরকে কটা’ক্ষ তনুশ্রীর, ‘যাঁর ফ্যানরা ভোট দিয়ে সেফ করল, এখন স্বার্থপর তনুশ্রী দুর্নিবারের সঙ্গে তাঁকে নিয়েই চুগলি করছে!’ ‘গার্লফ্রেন্ড ম’রে যায়নি যে সারা সপ্তাহ কাঁদতে হবে!’ তনুশ্রীকে তুলোধোনা বিগ বস বাংলার দর্শকদের!

এদিকে সবচেয়ে বড় বিষয় হল, রাজবীর এখনও জানেন না নন্দিনী আসলে কোথায় রয়েছেন। বিগ বসের মূল ঘর থেকে নন্দিনী বেরিয়ে যাওয়ার পর তাঁর মনে হয়েছে, প্রিয় মানুষটিকে সত্যিই হারিয়ে ফেলেছেন। সেই কারণেই তাঁর চোখের জল এবং আবেগ দর্শকদের কাছে এতটা প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সিক্রেট রুমে থাকা নন্দিনী ঘরের ভিতরের সমস্ত ঘটনা দেখার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ রাজবীরের এই কান্না এবং তাঁর অজান্তে নন্দিনীর লুকিয়ে থাকা, দুই দিক থেকেই তৈরি হয়েছে নতুন নাটকীয়তা। রাজা গোস্বামী যেমন রাজবীরের আবেগকে ভালোবাসার স্বাভাবিক প্রকাশ বলেছেন, তেমনই সিক্রেট রুমের টুইস্টকেও তিনি প্রশংসা করেছেন। এর আগে রাজবীরকে নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রও দীর্ঘ পোস্ট করেছিলেন। এবার রাজাও প্রকাশ্যে রাজবীরের পাশে দাঁড়িয়ে তাঁর আবেগের প্রশংসা করলেন। ফলে নন্দিনী আবার মূল ঘরে ফিরলে রাজবীরের প্রতিক্রিয়া কী হবে, সেটাই এখন বিগ বস বাংলার দর্শকদের কাছে বড় কৌতূহলের বিষয়।

You cannot copy content of this page